পারস্য উপসাগরে মার্কিন বাহিনী হাঙ্গরের খোরাক’ হবে'

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
পারস্য উপসাগর অঞ্চলে যুক্তরাষ্ট্রের যেকোনো সামরিক আগ্রাসনের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরান। দেশটির খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের এক মুখপাত্র বলেছেন, ইরানের ভূখণ্ডে স্থল অভিযান চালানোর চেষ্টা হলে তার পরিণতি হবে ভয়াবহ।

রোববার (২৯ মার্চ) দেওয়া এক বিবৃতিতে মুখপাত্র ইব্রাহিম জোলফাকারি বলেন, 'পারস্য উপসাগরে মার্কিন আগ্রাসনের ফল হবে তাদের বাহিনীর সম্পূর্ণ ধ্বংস। এমন পরিস্থিতিতে মার্কিন সেনারা শুধু ওই অঞ্চলের হাঙ্গরের খোরাক হয়ে উঠবে।'

তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য স্থল অভিযানের বক্তব্যকে ‘অবাস্তব’ ও ‘উদ্ভট’ হিসেবে উল্লেখ করেন।

জোলফাকারির দাবি, বাহ্যিক চাপের মুখে ট্রাম্প প্রশাসন অসংলগ্ন ও ঝুঁকিপূর্ণ অবস্থান নিচ্ছে, যা মার্কিন সেনাদের জন্য ‘মরণফাঁদ’ তৈরি করছে।

বিবৃতিতে আরও বলা হয়, মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনী প্রতিনিয়ত গুরুতর হুমকির মুখে রয়েছে।

ইরানের দাবি, ইতোমধ্যে মার্কিন সেনারা ধ্বংসপ্রাপ্ত ঘাঁটি ছেড়ে পার্শ্ববর্তী দেশের বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনাগুলোতে আশ্রয় নিয়েছে, তবে সেখানেও তারা নিরাপদ নয়।

ইরানি এই মুখপাত্র জানান, দেশটির সশস্ত্র বাহিনী দীর্ঘদিন ধরেই সম্ভাব্য স্থল যুদ্ধের জন্য প্রস্তুত। যেকোনো অনুপ্রবেশের জবাবে তারা আক্রমণকারী বাহিনীকে বন্দি বা ধ্বংস করতে দ্বিধা করবে না বলেও সতর্ক করেন তিনি।

মার্কিন নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়ে জোলফাকারি বলেন, 'ইরানের ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত।'

অতীতে বিদেশি আগ্রাসনকারীদের পরিণতির কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, 'ভুল সিদ্ধান্ত নিলে মার্কিন বাহিনীকে ব্যাপক প্রাণহানি ও অপমানজনক পরিস্থিতির মুখোমুখি হতে হবে।'

এদিকে, চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের সশস্ত্র বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানানো হয়েছে। যেকোনো সরাসরি হামলার জবাবে ‘চূড়ান্ত ও নির্ণায়ক’ প্রতিক্রিয়া দেওয়ার প্রস্তুতি রয়েছে বলেও উল্লেখ করা হয়।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের উত্তেজনা চরমে পৌঁছেছে। পারস্পরিক হামলা, পাল্টা হামলা এবং কঠোর বক্তব্যে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে।

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা সদ্য. জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান সদ্য. যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার সদ্য. ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা সদ্য. জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান সদ্য. যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার