রাজনীতি
দাবি না মানলে সারারাত ইসি ভবন অবরুদ্ধ রাখার হুঁশিয়ারি ছাত্রদলের
পোস্টাল ব্যালটসহ বিভিন্ন অনিয়ম ও পক্ষপাতমূলক সিদ্ধান্তের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। দাবি আদায় না হওয়া পর্যন্ত এবং নির্বাচন কমিশন তাদের বক্তব্য আমলে না নিলে ইসি ভবন সারারাত অবরুদ্ধ করে রাখা হবে বলেও হুশিয়ারি জানান তারা। রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে সংগঠনটির বিপুলসংখ্যক নেতা-কর্মী সমবেত হন। সমাবেশে ছাত্রদলের সভাপতি রকিবুল ইসলাম অভিযোগ করে বলেন, 'নির্বাচন কমিশন নিরপেক্ষতা হারিয়ে একটি বিশেষ রাজনৈতিক দলের প্রভাবে সিদ্ধান্ত নিচ্ছে, যা একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচনের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।'
এনসিপি থেকে পদত্যাগ করলেন তাসনিম জারা
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পদত্যাগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা। একইসাথে ঢাকা-৯ আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোন দলের সঙ্গে না থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করার ঘোষণা দিয়েছেন তিনি। শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন তিনি। তাসনিম জারা বলেন, ‘বাস্তবিক প্রেক্ষাপটের কারণে আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি।
জামায়াত জোটে আপত্তি এনসিপির ৩০ নেতার, নাহিদকে চিঠি
জামায়াতে ইসলামীসহ ৮ দলীয় জোটের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক জোট বা আসন সমঝোতার সম্ভাবনা নিয়ে আপত্তি জানিয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির ৩০ জন সদস্য। গুরুত্বপূর্ণ এই নীতিগত ইস্যুতে গভীর উদ্বেগ জানিয়ে শনিবার দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে একটি চিঠি দিয়েছেন তারা।
ক্রাউড ফান্ডিংয়ে ২৬ লাখ, নিজের থেকে ১ লাখ: নাসীরুদ্দীন পাটওয়ারীর নির্বাচনী ব্যয়ের পরিকল্পনা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক মোহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারী মোট ২৭ লাখ টাকা ব্যয়ের পরিকল্পনার কথা জানিয়েছেন। তবে এর মধ্যে নিজের পকেট থেকে দেবেন মাত্র ১ লাখ টাকা। বাকি ২৬ লাখ টাকা ‘স্বেচ্ছাপ্রণোদিত দান’ ও ‘ক্রাউড ফান্ডিং’ থেকে সংগ্রহ করবেন বলে জানিয়েছেন তিনি। নির্বাচনী আইন অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রার্থীদের নির্বাচনী ব্যয়ের সম্ভাব্য খরচ ও উৎস জানাতে হয়। ভোট শেষে প্রকৃত ব্যয়ের হিসাবও কমিশনে দাখিল করতে হয়। ঢাকা-৮ আসনে ভোটার সংখ্যা ২ লাখ ৭৫ হাজার ৪৬৮ জন।
এবার এনসিপিতে পদত্যাগ করলেন তাসনিম জারার স্বামী
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারার পদত্যাগের পর এবার একই দলের যুগ্ম আহ্বায়ক ও তার স্বামী খালেদ সাইফুল্লাহ পদত্যাগ করেছেন। এর আগে শনিবার (২৭ ডিসেম্বর) ডা. তাসনিম জারা নিজের ফেসবুক পোস্টে জানান, তিনি আসন্ন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিতে যাচ্ছেন। তার সংসদীয় আসন ঢাকা-৯।
নিহত বিএনপি নেতার ছেলেকে তারেক রহমানের ফোন
নোয়াখালীর সদর উপজেলা থেকে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে যোগ দিতে ঢাকায় আসার পথে সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতা জামাল উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে তিনি নিহত নেতার পরিবারের খোঁজ-খবর নিয়েছেন।
ভিন্নমতের হলেও একসঙ্গে আলোচনা-কথা বলাই গণতন্ত্রের অংশ: জাইমা রহমান
মতের ভিন্নতা থাকলেও একসঙ্গে বসে আলাপ-আলোচনা করা, কথা বলাই গণতন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রোববার (১৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত ‘জাতি গঠনে নারী: নীতি, সম্ভাবনা এবং বাংলাদেশের ভবিষ্যৎ’ শীর্ষক এক সভায় এমন মন্তব্য করেন তিনি। ব্যারিস্টার জাইমা রহমান বলেন, 'দেশের মাটিতে প্রথম বক্তব্য। আমার ভিন্ন এক অনুভূতি কাজ করছে।'
তাসনিম জারার পদত্যাগের পর তিন নেত্রীর রহস্যময় পোস্ট
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন ডা. তাসনিম জারা। শনিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। এ ঘোষণার পরপরই এনসিপির শীর্ষ পর্যায়ের তিন নেত্রী ফেসবুকে পৃথক রহস্যময় পোস্ট দেন, যা রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।
বিভক্তি ভুলে অবশ্যই আমাদের ঐক্যবদ্ধ হতে হবে: জামায়াত আমির
একটি রাষ্ট্রকে সত্যিকার অর্থে কল্যাণকর ও কার্যকর হিসেবে গড়ে তুলতে হলে বিভক্তি ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (২ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।
এনসিপি প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন জামায়াত নেতা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থীকে সমর্থন জানিয়ে নিজের প্রার্থিতা প্রত্যাহার করেছেন জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক। শনিবার (১৭ জানুয়ারি) সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেন তিনি। বিজ্ঞপ্তিতে আশরাফুল হক জানান, দীর্ঘদিন ধরে তিনি ঢাকা-১৮ আসনের প্রতিটি অলিগলি ও সাধারণ মানুষের সুখ-দুঃখের সঙ্গে যুক্ত ছিলেন। এলাকাবাসীর ভালোবাসা এবং দলের আস্থার কারণে তিনি সংসদ সদস্য প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা চালিয়ে আসছিলেন।
এবার সংসদ ভবন ও যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের
শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে ইনকিলাব মঞ্চ। সরকারের পক্ষ থেকে এখনো কোনো কার্যকর অগ্রগতি না আসায় সংগঠনটির নেতাকর্মীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।
বেগম জিয়ার পরে বিএনপিতে তারেক রহমানের চ্যালেঞ্জ কতটা?
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রয়াণের মধ্য দিয়ে দেশের রাজনীতি ও দলটির ইতিহাসের একটি অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। তার বড় ছেলে তারেক রহমান যে বিএনপির নেতৃত্বে আসছেন, তা ছিল অনেকটাই প্রত্যাশিত। এখন প্রশ্ন হচ্ছে, দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফিরে তিনি কি মায়ের রেখে যাওয়া শূন্যস্থান পূরণ করতে পারবেন এবং বদলে যাওয়া রাজনৈতিক বাস্তবতায় দলকে সামনে এগিয়ে নিতে সক্ষম হবেন কি না।