শনিবার (১৭ জানুয়ারি) সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেন তিনি।
বিজ্ঞপ্তিতে আশরাফুল হক জানান, দীর্ঘদিন ধরে তিনি ঢাকা-১৮ আসনের প্রতিটি অলিগলি ও সাধারণ মানুষের সুখ-দুঃখের সঙ্গে যুক্ত ছিলেন। এলাকাবাসীর ভালোবাসা এবং দলের আস্থার কারণে তিনি সংসদ সদস্য প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা চালিয়ে আসছিলেন।
তিনি আরও বলেন, 'মানুষের চোখে যে প্রত্যাশা ও বিশ্বাস আমি দেখেছি, তা আমার ভবিষ্যৎ পথচলার প্রেরণা। তবে, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বৃহত্তর ঐক্য ও জোটের স্বার্থে ঢাকা-১৮ আসনটি জোট শরিক জাতীয় নাগরিক পার্টির জন্য ছেড়ে দেওয়া হয়েছে। ফলে, আমি এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবকে পূর্ণ সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
আশরাফুল হক বলেন, 'ব্যক্তিগত চাওয়া-পাওয়ার চেয়ে দেশ ও ইসলামের স্বার্থ তার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ।'