দাবি না মানলে সারারাত ইসি ভবন অবরুদ্ধ রাখার হুঁশিয়ারি ছাত্রদলের

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
পোস্টাল ব্যালটসহ বিভিন্ন অনিয়ম ও পক্ষপাতমূলক সিদ্ধান্তের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। দাবি আদায় না হওয়া পর্যন্ত এবং নির্বাচন কমিশন তাদের বক্তব্য আমলে না নিলে ইসি ভবন সারারাত অবরুদ্ধ করে রাখা হবে বলেও হুশিয়ারি জানান তারা।

রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে সংগঠনটির বিপুলসংখ্যক নেতা-কর্মী সমবেত হন।

সমাবেশে ছাত্রদলের সভাপতি রকিবুল ইসলাম অভিযোগ করে বলেন, 'নির্বাচন কমিশন নিরপেক্ষতা হারিয়ে একটি বিশেষ রাজনৈতিক দলের প্রভাবে সিদ্ধান্ত নিচ্ছে, যা একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচনের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।'

তিনি বলেন, 'একটি বিশেষ রাজনৈতিক দলের দীর্ঘদিনের প্রভাব সচিবালয় ও নির্বাচন কমিশন পর্যন্ত বিস্তৃত ছিল, যা দেশের গণতান্ত্রিক ব্যবস্থার জন্য মারাত্মক হুমকি। কেউ যদি নির্বাচন বানচালের অপচেষ্টা চালায়, তাহলে তার উপযুক্ত জবাব দেওয়া হবে।'

ছাত্রদল সভাপতি জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ২২ জানুয়ারি থেকে ছাত্রদল সারাদেশে মাঠপর্যায়ে প্রচার কার্যক্রম শুরু করবে।

আগামী নির্বাচনে জাতীয়তাবাদী শক্তির বিজয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে রকিবুল ইসলাম বলেন, '১২ তারিখের নির্বাচনে ছাত্রদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।'

এর আগে, সকাল সাড়ে ১০টা থেকেই নির্বাচন কমিশন ভবনের সামনের সড়কে ছাত্রদলের নেতা-কর্মীরা জমায়েত হতে থাকেন। এ সময় নির্বাচন কমিশনের বিরুদ্ধে তিনটি প্রধান অভিযোগ তুলে ধরে সংগঠনটি।

ছাত্রদলের অভিযোগগুলোর মধ্যে রয়েছে:
১.
পোস্টাল ব্যালট সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষপাতদুষ্ট ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত, যা পুরো নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে গুরুতর সংশয় তৈরি করেছে।
২. বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠীর চাপের মুখে কমিশনের হঠকারী ও অদূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ, যা কমিশনের স্বাধীনতা ও পেশাদারিত্বকে প্রশ্নের মুখে ফেলেছে।
৩. বিশেষ রাজনৈতিক দলের প্রভাব ও হস্তক্ষেপে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে নজিরবিহীন ও বিতর্কিত প্রজ্ঞাপন জারি, যা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চার জন্য অশনিসংকেত বলে দাবি ছাত্রদলের।

ছাত্রদল নেতাদের অভিযোগ, এসব অনিয়মের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি