নিহত বিএনপি নেতার ছেলেকে তারেক রহমানের ফোন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭

নোয়াখালীর সদর উপজেলা থেকে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে যোগ দিতে ঢাকায় আসার পথে সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতা জামাল উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে তিনি নিহত নেতার পরিবারের খোঁজ-খবর নিয়েছেন।

শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজের পর জামাল উদ্দিনের বড় ছেলে রিয়াজের সঙ্গে ফোনে কথা বলেন তারেক রহমান। ফোনালাপে তিনি মরহুম জামাল উদ্দিনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এর আগে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জামাল উদ্দিন ইন্তেকাল করেন।

দলীয় সূত্র জানায়, ঢাকায় সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে আসার পথে সড়ক দুর্ঘটনায় জামাল উদ্দিন আহত হওয়ার খবর পেয়ে তারেক রহমান তাৎক্ষণিকভাবে উন্নত চিকিৎসার ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন। সে অনুযায়ী তার চিকিৎসা চলছিল। পরে তার মৃত্যুর খবর জানার পরপরই তিনি পরিবারের সঙ্গে যোগাযোগ করেন এবং শোক প্রকাশ করেন। আগামীতে তিনি সরেজমিনে জামাল উদ্দিনের পরিবারকে দেখতে যাবেন বলেও জানা গেছে।

নিহত জামালের বড় ছেলে রিয়াজের সঙ্গে আলাপকালে তারেক রহমান বলেন, “আমি তোমাদের কষ্টটা বুঝতে পারি, কারণ একই কষ্টের মধ্য দিয়ে আমিও যাচ্ছি। এখন আমাদের দায়িত্ব হচ্ছে তার জন্য দোয়া করা। পরিবারের সবাই একসঙ্গে থাকবে—ঝড়-বৃষ্টি, ঝড়-ঝঞ্ঝা যাই আসুক।”

তিনি আরও বলেন, “নিশ্চয়ই তোমাদের আব্বা এটাই দেখতে চেয়েছেন। আল্লাহ তায়ালা তাকে বেহেশত নসিব করুন।”

জামাল উদ্দিন নোয়াখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ছিলেন। তিনি ওই ওয়ার্ডের বাসিন্দা আরশাদ মিয়ার ছেলে। তিনি তিন ছেলে ও এক মেয়েসহ চার সন্তানের জনক।

শুক্রবার রাত ৯টায় নোয়াখালী জেলা শহরের হরিনারায়ণপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে উত্তর ফকিরপুর গ্রামের নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মো. শাহজাহানসহ বিপুলসংখ্যক নেতাকর্মী ও স্থানীয় মানুষ অংশ নেন।

উল্লেখ্য, গত বুধবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে কুমিল্লা–নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বাগমারা বাজার এলাকায় নীলাচল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বিভাজকে উঠে যায়। এতে জামাল উদ্দিনসহ অন্তত ৩২ জন বিএনপি নেতাকর্মী আহত হন। আহত অবস্থায় চিকিৎসাধীন থাকলেও শেষ পর্যন্ত শুক্রবার তিনি মৃত্যুবরণ করেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি