একটি রাষ্ট্রকে সত্যিকার অর্থে কল্যাণকর ও কার্যকর হিসেবে গড়ে তুলতে হলে বিভক্তি ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (২ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।
পোস্টে জামায়াত আমির লেখেন, জাতির ভেতরে অনৈক্য থাকলে সেই জাতি কখনোই বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। তিনি বলেন, আমাদের মধ্যে চিন্তা ও মতের ভিন্নতা থাকতেই পারে, তবে সেই ভিন্নতা যেন কোনোভাবেই তিক্ত মতবিরোধ বা হিংসায় রূপ না নেয়—এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
ডা. শফিকুর রহমান আরও লেখেন, হিংসা ও বিভেদ পেছনে ফেলে ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে আসতে হবে।
পোস্টের শেষাংশে তিনি মহান আল্লাহর সহায়তা কামনা করে লেখেন, “মহান আল্লাহ আমাদের সহায় হোন। আমিন।”