রাজনীতি
গুলিবিদ্ধ ওসমান হাদি, অবস্থা আশঙ্কাজনক
জুম্মার নামাজের পর রাজধানীর পল্টনের বিজয়নগরের কালভার্ট এলাকায় নির্বাচনী প্রচারণার সময় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়েছেন ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি । রিকশা করে যাওার সময় তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হলে তার বাম কানের নিচে গুলি লাগে। শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর ২টা ৩৫ মিনিটে গুলিবিদ্ধ হলে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয় বলে জানিয়েছেন হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক।
বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত: রিজভী
আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার (৫ ডিসেম্বর) জুম্মার নামাজ শেষে কুড়িগ্রাম শহরের সরদার পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সারাদেশে দোয়া মাহফিল
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তির জন্য সারাদেশে বিশেষ দোয়ার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) জুমার নামাজের পর রাজধানীসহ দেশের বিভিন্ন মসজিদে দলের পক্ষ থেকে এই দোয়ার আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠানে বিএনপির নেতাকর্মী ও স্থানীয় জনগণ অংশ নেন। একই সঙ্গে দোয়া ও প্রার্থনার জন্য মন্দির, গির্জা, প্যাগোডাসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে অংশ নেওয়ার অনুরোধ করা হয়।
আল্লাহ আমার ভাইকে বাঁচাইয়া রাখো: ওসমান হাদির সুস্থতা কামনায় হাসনাত
দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির সুস্থতার জন্য দোয়া চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেছেন, 'আল্লাহ আমার ভাইকে বাঁচাইয়া রাখো।' শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর ২টা ৩৫ মিনিটে গুলিবিদ্ধ অবস্থায় ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।
জামায়াতের আমির হিসেবে আজ শপথ নেবেন ডা. শফিকুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র অনুযায়ী ২০২৬–২০২৮ মেয়াদের জন্য তৃতীয়বারের মতো আমির নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান। আজ শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে তার শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৮ ও ২৯ নভেম্বর রাজধানীতে অনুষ্ঠিত হচ্ছে দলটির কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন। আজ শুক্রবার সন্ধ্যায় এ অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠান হবে। অধিবেশনেই নবনির্বাচিত আমির হিসেবে শপথ নেবেন ডা. শফিকুর রহমান।
চিকিৎসকরা সিদ্ধান্ত নেবেন, খালেদা জিয়া ফ্লাইটে যেতে পারবেন কি না: মির্জা ফখরুল
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতার জন্য সারা দেশে বিশেষ দোয়া আয়োজন করা হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) জুমার নামাজের পর মসজিদগুলোতে বিএনপির পক্ষ থেকে এ দোয়ার আয়োজন করা হয়। একই সঙ্গে দলটির পক্ষ থেকে খালেদা জিয়ার সুস্থতার জন্য মন্দির, গির্জা, প্যাগোডাসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও প্রার্থনা করার জন্য দেশবাসীর কাছে অনুরোধ করা হয়।
ওসমান হাদি গুলিবিদ্ধ: তীব্র নিন্দা মির্জা ফখরুলের
রাজধানীর বিজয়নগর কালভার্ট এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি নির্বাচনি প্রচারণার সময় দুর্বৃত্তদের গুলিতে আহত হওয়ার ঘটনায় নিন্দা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১২ ডিসেম্বর) বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, 'গণতন্ত্রে রাজনৈতিক সহিংসতার কোনো জায়গা নেই, কখনই না। মতাদর্শ যাই হোক, ভয়ভীতি বা শক্তির আশ্রয় নেওয়া যেই করুক, আমাদের সবাইকে একযোগে তাকে প্রত্যাখ্যান করতে হবে।'
লাইফ সাপোর্ট ওসমান হাদি, এখনো বের করা যায়নি গুলি
রাজধানীর বিজয়নগর কালভার্ট রোড এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে লাইফ সাপোর্ট দেওয়া হয়েছে। গুলিটি এখনো বের করা সম্ভব হয়নি, সেটি এখনো তার মাথার ভেতরেই রয়েছে। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক দপ্তর।
ওসমান হাদির ওপর নৃশংস হামলায় বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ
ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে অমানবিক, নৃশংস ও পরিকল্পিত উল্লেখ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শুক্রবার (১২ ডিসেম্বর) বিকালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা প্রকাশ করা হয়। বিবৃতিতে বলা হয়, এই হামলা সুদূরপ্রসারী অশুভ পরিকল্পনার অংশ।
জুলাইয়ের সম্মুখসারির সব যোদ্ধাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাচ্ছি: সামান্তা শারমিন
এনসিপির ধানমন্ডি থানা কমিটির যুগ্ম সমন্বয়কারী জান্নাতারা রুমীর ঝুলন্ত মরদেহের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, রুমীর মরদেহের মধ্যে তিনি জুলাইয়ের সম্মুখসারির সব যোদ্ধাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাচ্ছেন। বৃহস্পতিবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রুমীর মরদেহ উদ্ধারের ঘটনায় খোঁজ নিতে গিয়ে সাংবাদিকদের এ মন্তব্য করেন তিনি।
দল ব্যবস্থা নিলেও নির্বাচন করবো: ব্যারিস্টার রুমিন ফারহানা
এবার মনোনয়ন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে লড়াই করবেন বলে জানিয়েছেন বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন দলটির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনটি শরিক দল জমিয়তে উলামায়ে ইসলামকে ছেড়ে দিয়েছে বিএনপি। এই আসনে বিএনপির সমর্থন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবীব। এই আসনেরই মনোনয়ন প্রত্যাশী ছিলেন রুমিন ফারহানা।
পাবনায় নির্বাচনি প্রচারে জামায়াতের হামলায় বিএনপির নিন্দা
পাবনার ঈশ্বরদীতে নির্বাচনি প্রচারকালে বিএনপি নেতাকর্মীদের ওপর জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীদের পরিকল্পিত হামলার অভিযোগ তুলে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) গভীর রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়।