রাজনীতি

ওসমান হাদি গুলিবিদ্ধ: হাসপাতালে ছুটে গেলেন মির্জা আব্বাস

ওসমান হাদি গুলিবিদ্ধ: হাসপাতালে ছুটে গেলেন মির্জা আব্বাস

রাজধানীর বিজয়নগরের কালভার্ট রোড এলাকায় নির্বাচনী প্রচারণার সময় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে দলটির মনোনীত প্রার্থী মির্জা আব্বাস। শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে ওসমান হাদির গুলিবিদ্ধের খবর পেয়ে তিনি হাসপাতালে পৌঁছান।

২৫ জুলাই, ২০২৬
ওসমান হাদিকে দেখতে ঢামেকে মির্জা আব্বাস, 'ভুয়া ভুয়া' হাদি স্লোগান সমর্থকদের

ওসমান হাদিকে দেখতে ঢামেকে মির্জা আব্বাস, 'ভুয়া ভুয়া' হাদি স্লোগান সমর্থকদের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে দেখতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ছুটে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ সময় ওসমান হাদির সমর্থকরা 'ভুয়া ভুয়া' বলে স্লোগান দিতে থাকেন। শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে তিনি জরুরি বিভাগ হয়ে সিটিস্ক্যান ইউনিটে যান।

২৫ জুলাই, ২০২৬
আওয়ামী ভোট নিয়ে বিএনপি-জামায়াত প্রতিযোগিতায় নেমেছে: নাহিদ ইসলাম

আওয়ামী ভোট নিয়ে বিএনপি-জামায়াত প্রতিযোগিতায় নেমেছে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি ও জামায়াত আওয়ামী লীগের ভোট নেওয়ার প্রতিযোগিতায় নেমেছে। তাঁর মতে, আওয়ামী লীগ প্রশ্নে সব রাজনৈতিক দল এখনো ঐকমত্যে পৌঁছাতে পারেনি। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ডেইলি স্টারের আয়োজনে নির্বাচন ডায়লগ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

২৫ জুলাই, ২০২৬
ওসমান হাদি লাইফ সাপোর্টে, চলছে জরুরি অস্ত্রোপচার

ওসমান হাদি লাইফ সাপোর্টে, চলছে জরুরি অস্ত্রোপচার

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন। তার অবস্থা ‘ক্রিটিক্যাল’ বলে জানিয়েছেন ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান। হাসপাতালে তাকে জরুরি অস্ত্রোপচারে নেওয়া হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরের কালভার্ট রোড এলাকায় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়।

২৫ জুলাই, ২০২৬
বাংলাদেশ চলবে নতুন ফর্মুলায়: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ চলবে নতুন ফর্মুলায়: ডা. শফিকুর রহমান

নতুন বাংলাদেশ আর পুরোনো ফর্মুলায় চলবে না; চলবে নতুন ফর্মুলায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (২৮ নভেম্বর) রাজধানীর ভাষানটেক এলাকায় ঢাকা-১৭ আসনের উদ্যোগে আয়োজিত যুব–ছাত্র ও নাগরিক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। জনগণের সরকার প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে তিনি বলেন, মানুষ কোনো দলের পক্ষপাতদুষ্ট সরকার চায় না; তারা এমন সরকার চায়, যারা নিজের আগে জনগণের স্বার্থকে অগ্রাধিকার দেবে।

২৫ জুলাই, ২০২৬
বিএনপির মিত্রদের ছেড়ে দেওয়া ২৮ আসন পাচ্ছেন কারা?

বিএনপির মিত্রদের ছেড়ে দেওয়া ২৮ আসন পাচ্ছেন কারা?

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মিত্রদের জন্য ছেড়ে দেওয়া ২৮টি আসন ঘিরে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা ও জল্পনা। নির্বাচন সামনে রেখে মিত্র দলগুলোর অন্তত ১০ জন শীর্ষ নেতা বিএনপিতে যোগ দিচ্ছেন বলে জানা গেছে। এ ক্ষেত্রে অনিবন্ধিত দলের নেতারাই এগিয়ে রয়েছেন। তবে জোটের নিবন্ধিত কয়েকটি দল নিজ নিজ প্রতীকেই নির্বাচনে অংশ নিতে আগ্রহ প্রকাশ করছে।

২৫ জুলাই, ২০২৬
খালেদা জিয়াকে নিতে জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স

খালেদা জিয়াকে নিতে জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার উদ্দেশ্যে জার্মানি থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছাচ্ছে। শনিবার (৬ ডিসেম্বর) বিকেল ৫টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি অবতরণ করার কথা রয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকায় কাতার দূতাবাসের জনসংযোগ কর্মকর্তা আসাদুর রহমান আসাদ সাংবাদিকদের বলেন, 'কাতার সরকার খালেদা জিয়ার জন্য যে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছে, সেটি জার্মানি থেকে রওনা দেবে এবং শনিবার ঢাকায় পৌঁছাবে।'

২৫ জুলাই, ২০২৬
ওয়াজ-মাহফিলে বিধি-নিষেধ আরোপ হচ্ছে ধর্মীয় স্বাধীনতার ওপর হস্তক্ষেপ: ইসলামী আন্দোলন

ওয়াজ-মাহফিলে বিধি-নিষেধ আরোপ হচ্ছে ধর্মীয় স্বাধীনতার ওপর হস্তক্ষেপ: ইসলামী আন্দোলন

ওয়াজ-মাহফিলে বিধি-নিষেধ আরোপকে ধর্মীয় স্বাধীনতার ওপর হস্তক্ষেপ হিসেবে দেখছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির দাবি, নির্বাচনের অজুহাতে ধর্মীয় আয়োজন সীমিত করা হলে তা জনমনে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করবে।

২৫ জুলাই, ২০২৬
এভারকেয়ার হাসপাতালে নেয়া হচ্ছে ওসমান হাদিকে

এভারকেয়ার হাসপাতালে নেয়া হচ্ছে ওসমান হাদিকে

রাজধানীর বিজয়নগর এলাকায় প্রচারণা চালানোর সময় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান বিন হাদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে পরিবারের সিদ্ধান্তে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

২৫ জুলাই, ২০২৬
‘আগামী ৫৫ বছরেও যেন এ রকম কোনো ঐতিহাসিক ঘটনা না হয় তাই সব আয়োজন’

‘আগামী ৫৫ বছরেও যেন এ রকম কোনো ঐতিহাসিক ঘটনা না হয় তাই সব আয়োজন’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন। ওই দিন সকাল ১১টা ৫৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। ১৭ বছরের বেশি সময় পর যুক্তরাজ্য থেকে তাঁর এই প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে বিশেষ আয়োজন করছে বিএনপি।

২৫ জুলাই, ২০২৬
খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়: মির্জা ফখরুল

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়: মির্জা ফখরুল

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে অত্যন্ত সংকটময় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২৮ নভেম্বর) জুমার নামাজের পর রাজধানীর নয়াপল্টনে আয়োজিত দোয়া ও মোনাজাতে অংশ নিয়ে তিনি এ কথা জানান। মির্জা ফখরুল বলেন, 'গত দুদিন ধরে অসুস্থ খালেদা জিয়া হাসপাতালে ভর্তি আছেন এবং বৃহস্পতিবার রাতে চিকিৎসকেরা তাকে সংকটাপন্ন ঘোষণা করেছেন।'

২৫ জুলাই, ২০২৬
ঐতিহাসিকভাবেই গণতন্ত্রের ভয়ংকর শত্রু  ছিল ফ্যাসিস্ট আ.লীগ: তারেক রহমান

ঐতিহাসিকভাবেই গণতন্ত্রের ভয়ংকর শত্রু ছিল ফ্যাসিস্ট আ.লীগ: তারেক রহমান

ঐতিহাসিক ৬ ডিসেম্বর উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশের রাজনীতির ইতিহাসে আওয়ামী লীগ ফ্যাসিবাদী চরিত্রের মাধ্যমে গণতন্ত্রের জন্য সবসময় ভয়ংকর হুমকি হিসেবে ছিল। তিনি আরও বলেন, শেখ হাসিনার শাসনামলের অবসানের পর রাষ্ট্র ও সমাজে গণতান্ত্রিক মূল্যবোধ পুনরুজ্জীবনে নিরলস প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। শুক্রবার তাঁর ভেরিফায়েড ফেসবুক আইডিতে প্রকাশিত এক পোস্টে এসব মন্তব্য করেন তিনি।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. পাকিস্তানের কোহাট পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬ সদ্য. মালিবাগে ফ্লাইওভার থেকে ছোড়া দুটি ককটেল বিস্ফোরণ সদ্য. ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. পাকিস্তানের কোহাট পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬ সদ্য. মালিবাগে ফ্লাইওভার থেকে ছোড়া দুটি ককটেল বিস্ফোরণ সদ্য. ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান