রাজনীতি

দুই দশক পর চট্টগ্রামে তারেক রহমান

দুই দশক পর চট্টগ্রামে তারেক রহমান

দীর্ঘ ২০ বছর ৭ মাস পর চট্টগ্রামে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ১৮ জানুয়ারি, সফরের মূল সূচি অনুযায়ী নগরের ঐতিহাসিক জমিয়তুল ফালাহ মসজিদে সাবেক প্রধানমন্ত্রী ও দলের চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেবেন তিনি। বিএনপির নেতারা জানিয়েছেন, এই সফর সম্পূর্ণ অরাজনৈতিক। এতে কোনো নির্বাচনি প্রচারণা, রাজনৈতিক কর্মসূচি, পথসভা বা জনসমাবেশ থাকছে না। দলীয় সূত্রে জানা গেছে, ১৮ জানুয়ারি সকালে তারেক রহমান বিমানযোগে ঢাকা থেকে কক্সবাজার পৌঁছাবেন।

২৫ জুলাই, ২০২৬
তারেক রহমানের গাড়িতে সাদা খাম: রহস্য উদঘাটনে তদন্ত চলছে

তারেক রহমানের গাড়িতে সাদা খাম: রহস্য উদঘাটনে তদন্ত চলছে

বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের গাড়িবহরের মধ্যে ঢুকে চলন্ত গাড়িতে টেপ দিয়ে একটি সাদা খাম লাগিয়ে দ্রুত চলে যাওয়ার ঘটনায় পাঁচ দিন পেরিয়ে গেলেও এখনো মোটরসাইকেলচালককে শনাক্ত করতে পারেনি পুলিশ। খামটির ভেতরে কোনো চিঠি বা বার্তা ছিল না বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার (১৯ জানুয়ারি) সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম জানান, ঘটনাটি নিয়ে বিএনপির পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। তবে মৌখিকভাবে জানানো হলে পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।

২৫ জুলাই, ২০২৬
আমি এই এনসিপির অংশ হচ্ছি না: মাহফুজ আলম

আমি এই এনসিপির অংশ হচ্ছি না: মাহফুজ আলম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জামায়াত ও এনসিপির নির্বাচনী সমঝোতার ঘোষণা আসার পর রোববার রাতে নিজের ফেসবুক পোস্টে এই অবস্থান জানান মাহফুজ আলম। তিনি উল্লেখ করেন, জামায়াত-এনসিপি জোট থেকে তাঁকে প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হয়নি—এমন কথা সঠিক নয়। তবে ওই জোটের প্রার্থী হওয়ার চেয়ে নিজের দীর্ঘদিনের রাজনৈতিক অবস্থান ধরে রাখাই তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ।

২৫ জুলাই, ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী মাহফুজ আলম, এনসিপির মনোনয়নপত্র নিলেন বড় ভাই মাহবুব

লক্ষ্মীপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী মাহফুজ আলম, এনসিপির মনোনয়নপত্র নিলেন বড় ভাই মাহবুব

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। রোববার বিকেলে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাঁর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

২৫ জুলাই, ২০২৬
বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদগুলোতে শিবিরের জয় জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না: মির্জা ফখরুল

বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদগুলোতে শিবিরের জয় জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না: মির্জা ফখরুল

বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচনে শিবিরের জয়জয়কার জাতীয় নির্বাচনে কোন প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (৯ জানুয়ারি) ঠাকুরগাঁওয়ের তাঁতিপাড়া এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি। মির্জা ফখরুল বলেন, 'বিগত ফ্যাসিস্ট সরকারের সময় ছাত্রদলসহ বিরোধী ছাত্র সংগঠনগুলোকে ক্যাম্পাসে কাজ করতে দেওয়া হয়নি। বিশেষ করে ছাত্রদলকে সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় বাধা দেওয়া হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
ইসি যোগ্যতার সঙ্গে নির্বাচন পরিচালনা করছে: মির্জা ফখরুল

ইসি যোগ্যতার সঙ্গে নির্বাচন পরিচালনা করছে: মির্জা ফখরুল

নির্বাচন কমিশনের ওপর আস্থা রয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, 'আমরা এখন পর্যন্ত দেখেছি তারা মোটামুটিভাবে যোগ্যতার সঙ্গেই কাজ করছেন।' সোমবার (১৯ জানুয়ারি) বেলা ১১টার পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি। ফখরুল বলেন, 'আমাদের কাছে যে বিষয়গুলোতে সমস্যা মনে হয়েছে, তা আমরা গতকাল নির্বাচন কমিশনের কাছে তুলে ধরেছি।

২৫ জুলাই, ২০২৬
চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ প্রার্থী বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ প্রার্থী বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ–সাতকানিয়া আংশিক) আসনে চন্দনাইশ উপজেলা সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন আহমেদের ধানের শীষ প্রতীকের মনোনয়ন পাওয়ার খবরে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা। রোববার সন্ধ্যায় তাঁর মনোনয়নের খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

২৫ জুলাই, ২০২৬
সারাদেশের শিক্ষার্থী ও স্বাধীনতাকামীদের সোমবার শাহবাগে আসার আহ্বান ইনকিলাব মঞ্চের

সারাদেশের শিক্ষার্থী ও স্বাধীনতাকামীদের সোমবার শাহবাগে আসার আহ্বান ইনকিলাব মঞ্চের

সারাদেশের শিক্ষার্থী ও স্বাধীনতাকামীদের সোমবার দুপুর ২টায় রাজধানীর শাহবাগে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছে ইনকিলাব মঞ্চ। রোববার রাতে সংগঠনটির সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের শাহবাগে এ ঘোষণা দিয়ে চলমান অবস্থান কর্মসূচি সাময়িকভাবে শেষ করার কথা জানান।

২৫ জুলাই, ২০২৬
বিড়িতে সুখ টান দিয়ে দাঁড়িপাল্লায় ভোট চাইলে আল্লাহ মাফ করে দিতে পারে'

বিড়িতে সুখ টান দিয়ে দাঁড়িপাল্লায় ভোট চাইলে আল্লাহ মাফ করে দিতে পারে'

ঝালকাঠি-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ড. ফয়জুল হক সম্প্রতি এক নির্বাচনি উঠান বৈঠকে বিতর্কিত মন্তব্য করে নতুন আলোচনার জন্ম দিয়েছেন। তিনি বলেন, বিড়িতে সুখটান দিয়েও যদি কেউ ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের দাওয়াত দেয়, তবে আল্লাহ তাকে মাফ করে দিতে পারেন। বুধবার (৭ জানুয়ারি) রাতের এই বৈঠক রাজাপুরে অনুষ্ঠিত হয় এবং তার নিজস্ব ফেসবুক পেজ থেকে প্রচারিত লাইভ ভিডিওটি বৃহস্পতিবার রাতে ভাইরাল হয়ে যায়। ড. ফয়জুল হক বলেন, 'বিড়ি যে দোকান থেকে খাবেন, সেখানে গিয়ে বিড়ি ধরিয়ে একটা সুখটান দিয়ে বলবেন, দেশের অবস্থা দেখছ? দাঁড়িপাল্লা ছাড়া তো আর মানুষ দেখি না।

২৫ জুলাই, ২০২৬
বিএনপির সঙ্গে আসন সমঝোতা হতে পারে জাতীয় পার্টির: জিএম কাদের

বিএনপির সঙ্গে আসন সমঝোতা হতে পারে জাতীয় পার্টির: জিএম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থীরা উভয়েই মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে মনোনয়নপত্র জমা দেওয়ার পর জোট করার সুযোগ থাকে না। সমঝোতার সম্ভাবনা থাকলেও বিএনপির সঙ্গে এ বিষয়ে এখনো কোনো আলোচনা হয়নি বলে জানান তিনি।

২৫ জুলাই, ২০২৬
‘ইনকিলাব মঞ্চের ব্যানার ব্যবহার করে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে’

‘ইনকিলাব মঞ্চের ব্যানার ব্যবহার করে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে’

ইনকিলাব মঞ্চের ব্যানার ব্যবহার করে কেউ না কেউ ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। শনিবার (৩ জানুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

২৫ জুলাই, ২০২৬
বিএনপি নেতাদের হত্যাকাণ্ডে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে না: মির্জা ফখরুল

বিএনপি নেতাদের হত্যাকাণ্ডে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে না: মির্জা ফখরুল

বিএনপি নেতাদের হত্যার ঘটনায় সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে না অভিযোগ করে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষজনক প্রকাশ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (৯ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ের কালিবাড়িস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, 'দেশের মানুষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে, কিন্তু বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়। যে হারে রাজনৈতিক নেতৃবৃন্দকে হত্যা করা হচ্ছে, আমাদের দলের অনেক নেতাও এর শিকার হয়েছেন।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি