রাজনীতি

ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক রবিউল ইসলাম শুভ

ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক রবিউল ইসলাম শুভ

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ২০২৬-২৭ সেশনের নবগঠিত কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটিতে সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তরুণ ছাত্রনেতা রবিউল ইসলাম শুভ। গত ১৩ জানুয়ারি সংগঠনের সভাপতি নাজমুল হাসান ও সাধারণ সম্পাদক সানাউল্লাহ হক কর্তৃক অনুমোদিত ১৩৯ সদস্যবিশিষ্ট এই কমিটিতে তাকে এই গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব দেওয়া হয়। রবিউল ইসলাম শুভ এর আগে সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের গত কমিটিতে সফলতার সাথে সহ-সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

২৫ জুলাই, ২০২৬
এনসিপিতে পদত্যাগ ব্যক্তিগত সিদ্ধান্ত: তাসনিম-তাজনূভার পদত্যাগ সম্পর্কে নাহীদ ইসলাম

এনসিপিতে পদত্যাগ ব্যক্তিগত সিদ্ধান্ত: তাসনিম-তাজনূভার পদত্যাগ সম্পর্কে নাহীদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে তাসনিম জারা ও তাজনূভা জাবীনের পদত্যাগ নিয়ে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, কেউ দলে থাকবেন কি না বা নির্বাচনে অংশ নেবেন কি না, সেটি সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত। জামায়াতে ইসলামীসহ আট দলের সঙ্গে এনসিপির নির্বাচনী সমঝোতার বিষয়টি জানাতে রোববার রাতে বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন নাহিদ ইসলাম। সেখানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।

২৫ জুলাই, ২০২৬
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিদের মনোনয়ন বৈধ ঘোষণার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। রোববার (১৮ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে সংগঠনটির দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় জানানো হয়, সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের বিরুদ্ধে সংগঠনের অবস্থান তুলে ধরা হবে এবং পরবর্তী কর্মসূচি সম্পর্কে বিস্তারিত ঘোষণা দেওয়া হবে।

২৫ জুলাই, ২০২৬
এটি নির্বাচনী সমঝোতা, আদর্শিক ঐক্য নয়: নাহিদ ইসলাম

এটি নির্বাচনী সমঝোতা, আদর্শিক ঐক্য নয়: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর সঙ্গে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তবে তিনি স্পষ্ট করে বলেছেন, এটি কোনো আদর্শিক ঐক্য নয়, বরং একটি নির্বাচনী সমঝোতা। রোববার রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নাহিদ ইসলাম। এর আগে বিকেলে জামায়াত ও সমমনা দলগুলোর সংবাদ সম্মেলনে জানানো হয়, এনসিপি তাদের সঙ্গে ১০–দলীয় নির্বাচনী সমঝোতায় যুক্ত হচ্ছে।

২৫ জুলাই, ২০২৬
দুই দশক পর চট্টগ্রামে তারেক রহমান

দুই দশক পর চট্টগ্রামে তারেক রহমান

দীর্ঘ ২০ বছর ৭ মাস পর চট্টগ্রামে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ১৮ জানুয়ারি, সফরের মূল সূচি অনুযায়ী নগরের ঐতিহাসিক জমিয়তুল ফালাহ মসজিদে সাবেক প্রধানমন্ত্রী ও দলের চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেবেন তিনি। বিএনপির নেতারা জানিয়েছেন, এই সফর সম্পূর্ণ অরাজনৈতিক। এতে কোনো নির্বাচনি প্রচারণা, রাজনৈতিক কর্মসূচি, পথসভা বা জনসমাবেশ থাকছে না। দলীয় সূত্রে জানা গেছে, ১৮ জানুয়ারি সকালে তারেক রহমান বিমানযোগে ঢাকা থেকে কক্সবাজার পৌঁছাবেন।

২৫ জুলাই, ২০২৬
তারেক রহমানের গাড়িতে সাদা খাম: রহস্য উদঘাটনে তদন্ত চলছে

তারেক রহমানের গাড়িতে সাদা খাম: রহস্য উদঘাটনে তদন্ত চলছে

বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের গাড়িবহরের মধ্যে ঢুকে চলন্ত গাড়িতে টেপ দিয়ে একটি সাদা খাম লাগিয়ে দ্রুত চলে যাওয়ার ঘটনায় পাঁচ দিন পেরিয়ে গেলেও এখনো মোটরসাইকেলচালককে শনাক্ত করতে পারেনি পুলিশ। খামটির ভেতরে কোনো চিঠি বা বার্তা ছিল না বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার (১৯ জানুয়ারি) সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম জানান, ঘটনাটি নিয়ে বিএনপির পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। তবে মৌখিকভাবে জানানো হলে পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।

২৫ জুলাই, ২০২৬
আমি এই এনসিপির অংশ হচ্ছি না: মাহফুজ আলম

আমি এই এনসিপির অংশ হচ্ছি না: মাহফুজ আলম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জামায়াত ও এনসিপির নির্বাচনী সমঝোতার ঘোষণা আসার পর রোববার রাতে নিজের ফেসবুক পোস্টে এই অবস্থান জানান মাহফুজ আলম। তিনি উল্লেখ করেন, জামায়াত-এনসিপি জোট থেকে তাঁকে প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হয়নি—এমন কথা সঠিক নয়। তবে ওই জোটের প্রার্থী হওয়ার চেয়ে নিজের দীর্ঘদিনের রাজনৈতিক অবস্থান ধরে রাখাই তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ।

২৫ জুলাই, ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী মাহফুজ আলম, এনসিপির মনোনয়নপত্র নিলেন বড় ভাই মাহবুব

লক্ষ্মীপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী মাহফুজ আলম, এনসিপির মনোনয়নপত্র নিলেন বড় ভাই মাহবুব

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। রোববার বিকেলে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাঁর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

২৫ জুলাই, ২০২৬
বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদগুলোতে শিবিরের জয় জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না: মির্জা ফখরুল

বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদগুলোতে শিবিরের জয় জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না: মির্জা ফখরুল

বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচনে শিবিরের জয়জয়কার জাতীয় নির্বাচনে কোন প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (৯ জানুয়ারি) ঠাকুরগাঁওয়ের তাঁতিপাড়া এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি। মির্জা ফখরুল বলেন, 'বিগত ফ্যাসিস্ট সরকারের সময় ছাত্রদলসহ বিরোধী ছাত্র সংগঠনগুলোকে ক্যাম্পাসে কাজ করতে দেওয়া হয়নি। বিশেষ করে ছাত্রদলকে সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় বাধা দেওয়া হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
ইসি যোগ্যতার সঙ্গে নির্বাচন পরিচালনা করছে: মির্জা ফখরুল

ইসি যোগ্যতার সঙ্গে নির্বাচন পরিচালনা করছে: মির্জা ফখরুল

নির্বাচন কমিশনের ওপর আস্থা রয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, 'আমরা এখন পর্যন্ত দেখেছি তারা মোটামুটিভাবে যোগ্যতার সঙ্গেই কাজ করছেন।' সোমবার (১৯ জানুয়ারি) বেলা ১১টার পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি। ফখরুল বলেন, 'আমাদের কাছে যে বিষয়গুলোতে সমস্যা মনে হয়েছে, তা আমরা গতকাল নির্বাচন কমিশনের কাছে তুলে ধরেছি।

২৫ জুলাই, ২০২৬
চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ প্রার্থী বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ প্রার্থী বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ–সাতকানিয়া আংশিক) আসনে চন্দনাইশ উপজেলা সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন আহমেদের ধানের শীষ প্রতীকের মনোনয়ন পাওয়ার খবরে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা। রোববার সন্ধ্যায় তাঁর মনোনয়নের খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

২৫ জুলাই, ২০২৬
সারাদেশের শিক্ষার্থী ও স্বাধীনতাকামীদের সোমবার শাহবাগে আসার আহ্বান ইনকিলাব মঞ্চের

সারাদেশের শিক্ষার্থী ও স্বাধীনতাকামীদের সোমবার শাহবাগে আসার আহ্বান ইনকিলাব মঞ্চের

সারাদেশের শিক্ষার্থী ও স্বাধীনতাকামীদের সোমবার দুপুর ২টায় রাজধানীর শাহবাগে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছে ইনকিলাব মঞ্চ। রোববার রাতে সংগঠনটির সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের শাহবাগে এ ঘোষণা দিয়ে চলমান অবস্থান কর্মসূচি সাময়িকভাবে শেষ করার কথা জানান।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু