রাজনীতি
ইসলামকে পুঁজি করে বিভ্রান্তি ছড়াচ্ছে একটি দল'
ইসলামকে পুঁজি করে একটি দল মানুষকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেছেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবু সাইদ চাঁদ। তিনি বলেছেন, 'ইসলাম ধর্ম বিশ্বের ২০০ কোটি মুসলিমের প্রাণ, এটি কোনো দলের এজেন্ডা নয়। এ ব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে।' বুধবার (১৪ জানুয়ারি) চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের ফতেপুর গ্রামে দারিদ্র্য কল্যাণ সংস্থার আয়োজন করা গরিব, দুস্থ ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
৩০ হাজার আ.লীগ নেতাকর্মীকে আশ্রয় দিয়েছে ভারত: হাসনাত আবদুল্লাহ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ দাবি করেছেন, ভারত পাসপোর্ট ও ভিসা ছাড়াই অন্তত ৩০ হাজার আওয়ামী লীগ নেতাকর্মীকে আশ্রয় দিয়েছে। তিনি অভিযোগ করেন, বাংলাদেশি সন্ত্রাসীদের সেখানে আশ্রয় ও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং ভারত থেকে বসেই তারা দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ এলাকায় এক উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।
ঢাকার উদ্দেশে লন্ডন ছাড়লেন জুবাইদা রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান লন্ডন থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছেন বলে নিশ্চিত করেছে লন্ডন বিএনপির একাধিক সূত্র। জানা গেছে, তিনি ইতোমধ্যে হিথ্রো বিমানবন্দরে চেক-ইন সম্পন্ন করেছেন। লন্ডনের স্থানীয় সময় বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে তাঁর ফ্লাইট ছেড়ে যাওয়ার কথা রয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি ঢাকায় পৌঁছাবেন বলে জানা গেছে।
বিএনপি-জমিয়ত সমঝোতা, চার আসনে ছাড় দিল বিএনপি
ধর্মভিত্তিক রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সঙ্গে নির্বাচনি সমঝোতা করেছে বিএনপি। এর অংশ হিসেবে চারটি আসনে বিএনপি নিজস্ব প্রার্থী দেবে না। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত যৌথ সংবাদ সম্মেলনে এই সমঝোতার ঘোষণা দেওয়া হয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্দিষ্ট চারটি আসনে বিএনপি প্রার্থী দেবে না। তিনি আরও জানান, এসব আসনে কেউ স্বতন্ত্র প্রার্থী হলে দলের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
রোববার পর্যন্ত পেছালো খালেদা জিয়ার লন্ডনযাত্রা
বিমানের কারিগরি ত্রুটির জন্য বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আজ নির্ধারিত সময়ে লন্ডন যাত্রা সম্ভব হচ্ছে না। কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স নির্ধারিত সময়ে ঢাকায় পৌঁছাতে না পারায় তার বিদেশযাত্রা পিছিয়ে যাচ্ছে। শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঢাকায় পৌঁছেছেন জুবাইদা রহমান
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে লন্ডনে নিয়ে যেতে ঢাকায় এসেছেন তার পুত্রবধূ ও দলটির ভাইস চেয়ারম্যানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। শুক্রবার (৫ ডিসেম্বর) বেলা পৌনে ১১টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এর আগে, বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায় লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের 'বিজি-৩০২' ফ্লাইটে করে দেশের উদ্দেশ্যে রওনা হন তিনি। লন্ডন থেকে রওনা হওয়ার সময় তাকে বিদায় জানান মেয়ে জাইমা রহমান।
‘মিরাকেলের মধ্য দিয়ে ফিরে আসুন, ব্রাদার’—হাদির সুস্থতা কামনায় মেঘমল্লার
সন্ত্রাসীর গুলিতে গুরুতর আহত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা জুলাই যোদ্ধা, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরুন, এমন কামনা করেছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সংসদের সভাপতি মেঘমল্লার বসু। মেঘমল্লার সম্প্রতি ফেসবুকে এক পোস্টে হাদির সুস্থতা কামনা করে লিখেছেন, 'কোনো এক মিরাকেলের মধ্য দিয়ে ফিরে আসেন, ব্রাদার।'
দেশে ফিরে এভারকেয়ার হাসপাতালে জুবাইদা রহমান
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন তার পুত্রবধু ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ১১টা ৫৩ মিনিটে তিনি হাসপাতালে প্রবেশ করেন। তার আগমণকে সামনে রেখে হাসপাতাল প্রাঙ্গণে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়।
আ. লীগের ভোটের আশায় একটি রাজনৈতিক দল নীরব ভূমিকা পালন করছে: সালাহউদ্দিন আহমেদ
আসন্ন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের সমর্থকদের ভোট পাওয়ার আশায় একটি রাজনৈতিক দল নীরব ভূমিকা পালন করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। শুক্রবার রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘বিএনপির দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচির ষষ্ঠ দিনের উদ্বোধনী অধিবেশনে তিনি এ অভিযোগ তোলেন।
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আজ সারাদেশে দোয়া-প্রার্থনা
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন তার পুত্রবধু ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ১১টা ৫৩ মিনিটে তিনি হাসপাতালে প্রবেশ করেন। তার আগমণকে সামনে রেখে হাসপাতাল প্রাঙ্গণে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়।
কারা হেফাজতে আওয়ামী লীগ নেতার মৃত্যু
কারা হেফাজতে থাকা অবস্থায় ওয়াসিকুর রহমান বাবু (৪৩) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। রবিবার (২১ ডিসেম্বর) বিকেলে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে রিমান্ডে নেওয়ার প্রক্রিয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। নিহত ওয়াসিকুর রহমান বাবু গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার উত্তর বাঁশবাড়িয়া গ্রামের এনায়েতুর রহমানের ছেলে। তিনি নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের বাড্ডা থানা শাখার সাবেক সভাপতি ছিলেন এবং বাড্ডা থানা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
যেসব আধুনিক সুবিধা রয়েছে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সে
উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যেতে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে। কারিগরি সমস্যার কারণে উড়োজাহাজটি এখনও ঢাকায় না পৌঁছানোয় তার লন্ডন যাত্রা পিছিয়েছে। সব ঠিকঠাক থাকলে কাতারের আমিরের পাঠানো এয়ারবাস এ-৩১৯ মডেলের রয়েল অ্যাম্বুলেন্সেই নেওয়া হবে খালেদা জিয়াকে।