রাজধানীর বিজয়নগরের কালভার্ট রোড এলাকায় নির্বাচনী প্রচারণার সময় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে দলটির মনোনীত প্রার্থী মির্জা আব্বাস। শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে ওসমান হাদির গুলিবিদ্ধের খবর পেয়ে তিনি হাসপাতালে পৌঁছান।
রাজধানীর বিজয়নগরের কালভার্ট রোড এলাকায় নির্বাচনী প্রচারণার সময় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে দলটির মনোনীত প্রার্থী মির্জা আব্বাস।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে ওসমান হাদির গুলিবিদ্ধের খবর পেয়ে তিনি হাসপাতালে পৌঁছান।
এর আগে, দুপুর ২টা ৩৫ মিনিটে বিজয়নগরের কালভার্ট রোড এলাকার সামনে মোটরসাইকেলযোগে এসে অজ্ঞাত বন্দুকধারীরা ওসমান হাদীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি তার বাম কানের নিচে, অর্থাৎ চোয়ালের কাছ ঘেঁষে লাগে।
গুলিবিদ্ধ অবস্থায় দলীয় নেতাকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যান।
চিকিৎসকরা জানিয়েছেন, হাদীর জন্য চার ব্যাগ রক্তের প্রয়োজন হয়, যা ইতোমধ্যে তার অনুসারীরা সংগ্রহ করেছেন।
এক প্রত্যক্ষদর্শী জানান, রিকশায় থাকা হাদীর ওপর দুটি মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা গুলি চালায়। গুলিবিদ্ধ হওয়ার পরপরই রক্তক্ষরণ শুরু হলে ওই রিকশাতেই তাকে হাসপাতালে নেওয়া হয়।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ভিড় করতে থাকেন দলীয় নেতাকর্মীসহ অনেক মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ হামলার নিন্দা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা।