ওয়াজ-মাহফিলে বিধি-নিষেধ আরোপ হচ্ছে ধর্মীয় স্বাধীনতার ওপর হস্তক্ষেপ: ইসলামী আন্দোলন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬

ওয়াজ-মাহফিলে বিধি-নিষেধ আরোপকে ধর্মীয় স্বাধীনতার ওপর হস্তক্ষেপ হিসেবে দেখছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির দাবি, নির্বাচনের অজুহাতে ধর্মীয় আয়োজন সীমিত করা হলে তা জনমনে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করবে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এ মন্তব্য করেন।

বিবৃতিতে তিনি বলেন, ওয়াজ-মাহফিল বাংলাদেশের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। শীত মৌসুমে দেশের প্রায় প্রতিটি গ্রামেই ওয়াজের আয়োজন হয় এবং অনেক আয়োজন দীর্ঘদিনের ঐতিহ্য বহন করে আসছে। নির্বাচনের কারণে এসব ধর্মীয় অনুষ্ঠানের ওপর বিধি-নিষেধ আরোপ করা হলে তা স্পষ্টভাবে মানুষের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ হিসেবে বিবেচিত হবে, যা সরকার ও নির্বাচন কমিশন সম্পর্কে বিরূপ ধারণা তৈরি করবে। ফ্যাসিবাদের পতনের পরও ধর্ম প্রচারে বিধি-নিষেধ আরোপ জনমনে প্রত্যাশিত নয় বলেও তিনি উল্লেখ করেন।

গাজী আতাউর রহমান আরও বলেন, অধিকাংশ ধর্মীয় বক্তা অরাজনৈতিক চরিত্রের এবং তাঁদের ওয়াজে শতভাগ রাজনীতিমুক্ত ধর্মীয় আলোচনা উপস্থাপিত হয়। নির্বাচন সামনে রেখে ওয়াজের ওপর বিধি-নিষেধ আরোপ কোনোভাবেই যুক্তিসংগত সিদ্ধান্ত হতে পারে না।

তিনি বলেন, ধর্মীয় বক্তারা সাধারণত দুর্নীতি, সুদ, ঘুষ ও নির্যাতনের বিরুদ্ধে মানুষকে সচেতন করে থাকেন। এসব বক্তব্যকে যদি রাজনৈতিক হিসেবে গণ্য করা হয়, তাহলে নির্বাচন কমিশনের বিবেক ও বিবেচনা নিয়ে প্রশ্ন উঠবে। এ অবস্থায় তিনি আশা প্রকাশ করেন, নির্বাচন কমিশন ওয়াজ-মাহফিলের ওপর আরোপিত বিধি-নিষেধ প্রত্যাহার করবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি