কুবিতে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে সীরাত কনফারেন্স অনুষ্ঠিত

কুবি প্রতিনিধি
৫ সেপ্টেম্বর, ২০২৬ ২১:২৭:১৫

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, চরিত্র, আদর্শ ও দাওয়াতি কর্মকাণ্ড সম্পর্কে শিক্ষার্থীদের জানাতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অনুষ্ঠিত হয়েছে সীরাত কনফারেন্স। বিশ্ববিদ্যালয় দাওয়াহ কমিউনিটির আয়োজনে এটি ছিল দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত সীরাতবিষয়ক আয়োজন।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের হলরুমে দিনব্যাপী এ কনফারেন্সের আয়োজন করা হয়। এতে মহানবী (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ, দাওয়াতের পদ্ধতি এবং আত্মশুদ্ধির গুরুত্ব নিয়ে বিভিন্ন বক্তা আলোচনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন। আলোচনায় অংশ নেন কুমিল্লার আল হারাম মাদ্রাসার পরিচালক মাওলানা জুহায়ের বিন আব্দুস সাত্তার, লেখক ও দাঈ জাকারিয়া মাসুদ, জামেয়া আরাবিয়া কাসেমুল উলূম কুমিল্লার মুফতি ও মুহাদ্দিস মাওলানা তাওহীদুল ইসলাম এবং পাবলিক স্পিকার ও হজ কনসালটেন্ট আবু মোহাম্মদ রাফিউজ্জামান।

আলোচনায় বক্তারা মহানবী (সা.) কীভাবে মানুষের কাছে ইসলামের বাণী পৌঁছে দিয়েছেন, দাওয়াতের ক্ষেত্রে কী ধরনের কৌশল অনুসরণ করেছেন এবং এর মূল উদ্দেশ্য কী ছিল এসব বিষয় তুলে ধরেন।

তারা বলেন, মানুষের কাছে সত্য ও কল্যাণের বার্তা পৌঁছানোর ক্ষেত্রে প্রজ্ঞা, সুন্দর আচরণ ও উত্তম পদ্ধতির বিশেষ গুরুত্ব রয়েছে। কুরআনের নির্দেশনা অনুসরণ করে মানুষের হৃদয়ে ইতিবাচক প্রভাব তৈরি করার মাধ্যমে দাওয়াত দেওয়ার বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেন বক্তারা।

কনফারেন্সে শুধু দাওয়াতি কার্যক্রম নয়, ব্যক্তি গঠনে শিক্ষা ও আত্মশুদ্ধির প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব দেওয়া হয়। তালিম ও তাজকিয়ার মাধ্যমে মানুষের জ্ঞান বৃদ্ধি, আত্মিক পরিশুদ্ধি এবং উন্নত চরিত্র গঠনের বিষয়টি আলোচনায় উঠে আসে।

আয়োজকরা জানান, তরুণ প্রজন্মের কাছে মহানবী (সা.)-এর জীবন ও কর্মকে আরও পরিচিত করে তোলা এবং তাঁর আদর্শ থেকে বাস্তব জীবনের শিক্ষা নেওয়ার সুযোগ তৈরি করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

দাওয়াহ কমিউনিটির সভাপতি তানভীর আহমেদ বলেন, দ্বিতীয়বারের মতো সীরাত সেমিনার আয়োজন করতে পেরে তারা আনন্দিত। মহানবী (সা.)-এর জীবন সম্পর্কে জানা এবং তাঁর আদর্শ থেকে শিক্ষা গ্রহণের সুযোগ তৈরি করতেই এ ধরনের আয়োজন করা হচ্ছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, সীরাত সম্পর্কে জ্ঞান অর্জনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ অনুসরণের আগ্রহ তৈরি হবে—এটাই আয়োজকদের প্রত্যাশা।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জ্বালানি সংকটের জন্য দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী সদ্য. হাম ও উপসর্গে মৃত্যুর মিছিলে আরও ৪ শিশু সদ্য. চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লং মার্চ শুরু সদ্য. সরকারি সফরে সৌদি আরবের উদ্দেশে নৌবাহিনী প্রধান সদ্য. রুমিন ফারহানার পোস্ট ভাইরাল, উত্তাল নেটদুনিয়া সদ্য. নতুন পে স্কেলের গেজেট নিয়ে এলো সুখবর সদ্য. গালি দিয়ে সিফাত কারাগারে, রাশেদ খান প্রধানমন্ত্রীর কার্যালয়ে: মাসুদ কামাল সদ্য. এখনও লাগেনি মিটার, তবু চলে এলো বিদ্যুৎ বিল! সদ্য. সুষ্ঠু ও নিরপেক্ষভাবে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিলেন মন্ত্রী সদ্য. চলতি মাসেই দেশে আসছে সারভর্তি ৭ জাহাজ সদ্য. জ্বালানি সংকটের জন্য দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী সদ্য. হাম ও উপসর্গে মৃত্যুর মিছিলে আরও ৪ শিশু সদ্য. চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লং মার্চ শুরু সদ্য. সরকারি সফরে সৌদি আরবের উদ্দেশে নৌবাহিনী প্রধান সদ্য. রুমিন ফারহানার পোস্ট ভাইরাল, উত্তাল নেটদুনিয়া সদ্য. নতুন পে স্কেলের গেজেট নিয়ে এলো সুখবর সদ্য. গালি দিয়ে সিফাত কারাগারে, রাশেদ খান প্রধানমন্ত্রীর কার্যালয়ে: মাসুদ কামাল সদ্য. এখনও লাগেনি মিটার, তবু চলে এলো বিদ্যুৎ বিল! সদ্য. সুষ্ঠু ও নিরপেক্ষভাবে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিলেন মন্ত্রী সদ্য. চলতি মাসেই দেশে আসছে সারভর্তি ৭ জাহাজ