চাকরির আগে প্রস্তুতি, কুবিতে শিক্ষার্থীদের জন্য ‘ক্যারিয়ার মাস্টারক্লাস’

কুবি প্রতিনিধি
৮ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:৩৫:০০

ক্যারিয়ার গঠনে একাডেমিক ফলাফলের পাশাপাশি ব্যবহারিক দক্ষতা, পেশাদার আচরণ ও কর্মক্ষেত্রের চাহিদা সম্পর্কে ধারণা থাকা জরুরি। শিক্ষার্থীদের এসব বিষয়ে বাস্তব অভিজ্ঞতা দিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অনুষ্ঠিত হয়েছে ‘ক্যারিয়ার মাস্টারক্লাস’।

বিশ্ববিদ্যালয়ের এন্ট্রপ্রেনিয়রশিপ অ্যান্ড লিডারশিপ ডেভেলপমেন্ট ক্লাব (ইএলডিসি) আয়োজিত এ অনুষ্ঠানে চাকরির প্রস্তুতি, সিভি তৈরি, সাক্ষাৎকার কৌশল, পেশাগত দক্ষতা এবং নিয়োগদাতাদের প্রত্যাশা নিয়ে আলোচনা করেন বিভিন্ন খাতের অভিজ্ঞ ব্যক্তিরা।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের কনফারেন্স রুমে মাস্টারক্লাসটি অনুষ্ঠিত হয়। আইন বিভাগের শিক্ষার্থী রিফাত আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মইনুল হাসান এবং ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এমদাদুল হক।

অনুষ্ঠানে আলোচক হিসেবে ছিলেন সামাজিক প্রভাব ও জলবায়ু উদ্যোক্তা এবং কৃষি স্বপ্নের প্রতিষ্ঠাতা ও সিইও সায়েদ জুবায়ের হাসান, মণ্ডল গ্রুপের মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক খন্দকার নাজমুল আলম এবং স্নোটেক্স গ্রুপের গ্রুপ হেড অব হিউম্যান রিসোর্সেস (সিএইচআরও) মো. তাসবিউল আলম তাসিব।

আলোচনায় অধ্যাপক ড. মোহাম্মদ মইনুল হাসান বলেন, দেশের উন্নয়ন ও আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে বিশ্ববিদ্যালয় এবং শিল্পখাতের মধ্যে সহযোগিতা আরও বাড়ানো প্রয়োজন। ইন্ডাস্ট্রির সঙ্গে শিক্ষার্থীদের সরাসরি যোগাযোগ তৈরি হলে তারা কর্মক্ষেত্রের বাস্তবতা ও বাজারের চাহিদা সম্পর্কে স্পষ্ট ধারণা পাবে।

তিনি বলেন, শুধু ভালো ফলাফল অর্জন করলেই কর্মজীবনে সফলতা নিশ্চিত হয় না। সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে নেতৃত্ব, যোগাযোগ, উপস্থাপনা এবং ব্যবস্থাপনার মতো দক্ষতা অর্জন করাও গুরুত্বপূর্ণ। ইভেন্ট ব্যবস্থাপনা, স্পনসরশিপ ও প্রেজেন্টেশনের অভিজ্ঞতা ভবিষ্যৎ কর্মজীবনে শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী করে তুলতে পারে।

চাকরির বাজারে প্রবেশের প্রস্তুতি নিয়ে স্নোটেক্স গ্রুপের সিএইচআরও মো. তাসবিউল আলম তাসিব বলেন, একজন চাকরিপ্রার্থীর পেশাদারিত্ব, আবেগীয় বুদ্ধিমত্তা, ইতিবাচক মানসিকতা এবং অহংবোধ নিয়ন্ত্রণের সক্ষমতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি জানান, নিয়োগ প্রক্রিয়ার প্রাথমিক পর্যায়ে একটি সিভি দেখার জন্য নিয়োগকারীরা অনেক সময় ১০ থেকে ১৫ সেকেন্ডেরও কম সময় পান। ফলে সিভিতে ব্যবহৃত ছবি, ই-মেইল ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা এবং তথ্য উপস্থাপনের ধরন চাকরিপ্রার্থীর বিষয়ে প্রাথমিক ধারণা তৈরি করতে পারে।

তাসবিউল আলম আরও বলেন, কর্মক্ষেত্রে দায়িত্বশীলতা ও ভালো ফলাফলের জন্য পেশাদার আচরণ অপরিহার্য। পাশাপাশি নিজের আবেগ নিয়ন্ত্রণ, অন্যের অনুভূতি বোঝা, নতুন কিছু শেখার মানসিকতা এবং পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার সক্ষমতাও ক্যারিয়ার উন্নয়নে গুরুত্বপূর্ণ।

মাস্টারক্লাসে শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয় মক ইন্টারভিউ সেশন। এতে অংশ নিয়ে শিক্ষার্থীরা চাকরির সাক্ষাৎকারের পরিবেশে নিজেদের উপস্থাপনের সুযোগ পান এবং সরাসরি ফিডব্যাক গ্রহণ করেন।

ইএলডিসির সভাপতি আবদুল্লাহ আল নোমান জানান, ইএলডিসির উদ্যোগে এবং নেক্সটজবের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা চাকরির প্রস্তুতি ও নিয়োগদাতাদের প্রত্যাশা সম্পর্কে বাস্তব ধারণা পেয়েছেন। মক ইন্টারভিউতে অংশ নেওয়া দুই শিক্ষার্থী সরাসরি ইন্টার্নশিপের সুযোগও পেয়েছেন।

আয়োজকদের মতে, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের শুধু ক্যারিয়ার পরিকল্পনায় সহায়তা করে না, বরং বিশ্ববিদ্যালয় জীবন থেকেই তাদের বাস্তব কর্মক্ষেতরের জন্য প্রস্তুত হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সদ্য. সুগন্ধি চাল রপ্তানির কোটা ৫০ শতাংশ কমিয়ে দিল সরকার সদ্য. কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন বিদিশা সিদ্দিক সদ্য. রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. জাতিসংঘ অধিবেশনে আজ সভাপতির দায়িত্ব নেবেন ড. খলিলুর রহমান সদ্য. কৃষিমন্ত্রীর মা আমেনা বেগম আর নেই সদ্য. দীর্ঘ চার দশক পর আবারও জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সদ্য. ডিসেম্বরের প্রথম সপ্তাহেই কী দেশে ফিরছেন হাসিনা? সদ্য. শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে গ্রেপ্তার করতে চায় সরকার: তথ্য উপদেষ্টা সদ্য. ফের ভারত-বাংলাদেশের যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ, নতুন ট্রেনের প্রস্তাব দিল ঢাকা সদ্য. ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সদ্য. সুগন্ধি চাল রপ্তানির কোটা ৫০ শতাংশ কমিয়ে দিল সরকার সদ্য. কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন বিদিশা সিদ্দিক সদ্য. রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. জাতিসংঘ অধিবেশনে আজ সভাপতির দায়িত্ব নেবেন ড. খলিলুর রহমান সদ্য. কৃষিমন্ত্রীর মা আমেনা বেগম আর নেই সদ্য. দীর্ঘ চার দশক পর আবারও জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সদ্য. ডিসেম্বরের প্রথম সপ্তাহেই কী দেশে ফিরছেন হাসিনা? সদ্য. শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে গ্রেপ্তার করতে চায় সরকার: তথ্য উপদেষ্টা সদ্য. ফের ভারত-বাংলাদেশের যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ, নতুন ট্রেনের প্রস্তাব দিল ঢাকা