বিভাগীয় সভাপতি ও ডিন পদে বিএনপিপন্থীদের দেখতে চান এমপি বাবর

গ
গোবিপ্রবি প্রতিনিধি
৭ নভেম্বর, ২০২৬ ১৭:২০:২২
ছবি: সদ্য সংবাদ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) বিভাগীয় সভাপতি, অনুষদের ডিনসহ বিভিন্ন প্রশাসনিক দায়িত্বে বিএনপির আদর্শে বিশ্বাসী শিক্ষকদের দেখতে চান বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য ও গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর। এ লক্ষ্যে সম্ভাব্য যোগ্য শিক্ষকদের নামের তালিকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কাছে চেয়েছেন তিনি।

শনিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ পরিকল্পনার কথা জানান ডা. কে এম বাবর।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, দেশ ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে বর্তমান সরকারের কার্যক্রমকে এগিয়ে নিতে স্থানীয় পর্যায়ে সহযোগিতা প্রয়োজন। সবাই পাশে থাকলে গোবিপ্রবিকে একটি মডেল বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এর আগে সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টেনিস কোর্ট প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মাদ আতাউর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. খসরুল আলম।

আলোচনায় ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে ডা. কে এম বাবর বলেন, দিনটি জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ রাষ্ট্র গঠনের দিকনির্দেশনার সঙ্গে জড়িত। তাঁর বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্ব ও রাষ্ট্র পরিচালনায় নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথাও উঠে আসে। তিনি বলেন, জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে নিচ্ছেন। বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়াই তাঁর নীতি।

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, ব্যক্তি কিংবা দলের চেয়ে দেশের স্বার্থকে প্রাধান্য দিতে হবে। ‘বাংলাদেশ সবার আগে’—এই চেতনায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মাদ আতাউর রহমান তাঁর বক্তব্যে ১৯৭৫ সালের ৭ নভেম্বরকে বাংলাদেশি জাতীয়তাবাদের সূচনার সঙ্গে সম্পৃক্ত করেন। অন্যদিকে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. খসরুল আলম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত সমাজ গঠনে তরুণদের ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের সভাপতি ড. মাহবুব হাসান ও সাধারণ সম্পাদক ড. এস এম আহসান, গোপালগঞ্জ জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবুল খায়ের এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি দুর্জয় শুভ ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বিদ্যুৎ। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

দিবসটি উপলক্ষে বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিকেলে কেন্দ্রীয় মন্দিরে আয়োজন করা হয় বিশেষ প্রার্থনার।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আজ ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সদ্য. সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশির পরিচয় প্রকাশ সদ্য. জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন সদ্য. ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনাকার্টা: প্রধানমন্ত্রী সদ্য. গ্রাম পুলিশের বেতন বাড়াল সরকার, মিলবে মাসিক মোবাইল ভাতাও সদ্য. ৭ নভেম্বরের কুচকাওয়াজে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. আগামী বছর ঈদুল ফিতর ও আজহায় কত দিন ছুটি, জানাল সরকার সদ্য. ৭ নভেম্বর উপলক্ষে বাবা-মায়ের সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. ৭ নভেম্বর প্রকৃত স্বাধীনতা পায় দেশের মানুষ: রিজভী সদ্য. বিমানবন্দরের গোলচত্বরে পরপর দুটি ককটেল বিস্ফোরণ সদ্য. আজ ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সদ্য. সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশির পরিচয় প্রকাশ সদ্য. জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন সদ্য. ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনাকার্টা: প্রধানমন্ত্রী সদ্য. গ্রাম পুলিশের বেতন বাড়াল সরকার, মিলবে মাসিক মোবাইল ভাতাও সদ্য. ৭ নভেম্বরের কুচকাওয়াজে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. আগামী বছর ঈদুল ফিতর ও আজহায় কত দিন ছুটি, জানাল সরকার সদ্য. ৭ নভেম্বর উপলক্ষে বাবা-মায়ের সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. ৭ নভেম্বর প্রকৃত স্বাধীনতা পায় দেশের মানুষ: রিজভী সদ্য. বিমানবন্দরের গোলচত্বরে পরপর দুটি ককটেল বিস্ফোরণ