সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশির পরিচয় প্রকাশ

স
সদ্য সংবাদ ডেস্ক
৭ নভেম্বর, ২০২৬ ১৭:১৮:০০
ছবি: সংগৃহীত

সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ সাত বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহতদের সবার বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়। তাঁদের মধ্যে একটি পরিবারের চারজন এবং অন্য একটি পরিবারের তিনজন রয়েছেন।

শুক্রবার (৬ নভেম্বর) স্থানীয় সময় রাত আনুমানিক ২টার দিকে মদিনা থেকে জেদ্দাগামী পথে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, একটি গাড়িতে করে তাঁরা গন্তব্যের দিকে যাচ্ছিলেন। পথে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়।

দুর্ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন সৌদি আরবের আল আবির কোল্ড স্টোর ট্রেডিং কোম্পানির স্টোরকিপার জিয়াউর রহমান, তাঁর দুই ছেলে ও এক মেয়ে। একই প্রতিষ্ঠানে ফর্কলিফট চালক হিসেবে কর্মরত ইলিয়াসের স্ত্রীও প্রাণ হারিয়েছেন।

এ ছাড়া প্রতিষ্ঠানটির মক্কায় কর্মরত স্টোরকিপার আলমশাহ এবং তাঁর মাত্র এক মাস বয়সী কন্যাশিশু নিহত হয়েছে। কোম্পানিটির মার্কেটিং ম্যানেজার নুরুজ্জামানের মাধ্যমে নিহতদের পরিচয়ের বিষয়টি জানা গেছে।

দুর্ঘটনার খবর পেয়ে সৌদি আরবের পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে সেগুলো মদিনার একটি সরকারি হাসপাতালের মর্গে রাখা হয় বলে একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

একই উপজেলার দুটি পরিবারের সাত সদস্যের এমন মর্মান্তিক মৃত্যুতে স্বজন ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

​​‎সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আজ ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সদ্য. সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশির পরিচয় প্রকাশ সদ্য. জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন সদ্য. ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনাকার্টা: প্রধানমন্ত্রী সদ্য. গ্রাম পুলিশের বেতন বাড়াল সরকার, মিলবে মাসিক মোবাইল ভাতাও সদ্য. ৭ নভেম্বরের কুচকাওয়াজে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. আগামী বছর ঈদুল ফিতর ও আজহায় কত দিন ছুটি, জানাল সরকার সদ্য. ৭ নভেম্বর উপলক্ষে বাবা-মায়ের সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. ৭ নভেম্বর প্রকৃত স্বাধীনতা পায় দেশের মানুষ: রিজভী সদ্য. বিমানবন্দরের গোলচত্বরে পরপর দুটি ককটেল বিস্ফোরণ সদ্য. আজ ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সদ্য. সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশির পরিচয় প্রকাশ সদ্য. জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন সদ্য. ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনাকার্টা: প্রধানমন্ত্রী সদ্য. গ্রাম পুলিশের বেতন বাড়াল সরকার, মিলবে মাসিক মোবাইল ভাতাও সদ্য. ৭ নভেম্বরের কুচকাওয়াজে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. আগামী বছর ঈদুল ফিতর ও আজহায় কত দিন ছুটি, জানাল সরকার সদ্য. ৭ নভেম্বর উপলক্ষে বাবা-মায়ের সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. ৭ নভেম্বর প্রকৃত স্বাধীনতা পায় দেশের মানুষ: রিজভী সদ্য. বিমানবন্দরের গোলচত্বরে পরপর দুটি ককটেল বিস্ফোরণ