ফ্লাইওভারে উঠতে গিয়ে বিপাকে ‘পিংক বাস’, সহায়তায় পুরুষ চালক

স
সদ্য সংবাদ ডেস্ক
২০ আগস্ট, ২০২৬ ০১:৫৭:০০
ছবি: সংগৃহীত

রাজধানীতে নারীদের জন্য চালু হওয়া বিশেষ ‘পিংক বাস’ সেবার একটি দোতলা বাস ফ্লাইওভারে ওঠার সময় সমস্যায় পড়ে। পরে বাসটি নিরাপদে ফ্লাইওভারে তুলতে সহায়তা করেন এক পুরুষ চালক। বুধবার (১৯ আগস্ট) দুপুরে রাজধানীর শাহজাহানপুর এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শাহজাহানপুরে ফ্লাইওভারে ওঠার সময় ঢাল বেয়ে বাসটি ওপরে তুলতে গিয়ে সমস্যায় পড়েন নারী চালক। একপর্যায়ে বাসটি থামিয়ে দেওয়া হয়। এতে সড়কে কিছুটা ধীরগতি তৈরি হয়।

পরিস্থিতি দেখে যান চলাচল স্বাভাবিক রাখা এবং কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এগিয়ে আসেন পাশ দিয়ে যাওয়া এক পুরুষ চালক। তাঁর সহযোগিতায় শেষ পর্যন্ত দোতলা বাসটি ফ্লাইওভারের ওপর উঠতে সক্ষম হয়।

ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় কিছু সময়ের জন্য পথচারী ও অন্যান্য যানবাহনের চালকদের মধ্যে কৌতূহল তৈরি হয়। তবে এতে কোনো দুর্ঘটনা বা হতাহতের ঘটনা ঘটেনি। পরে বাসটি নির্ধারিত পথে চলাচল করে।

এদিকে, নারীদের জন্য চালু হওয়া ‘পিংক বাস’ সেবায় প্রথম দিকেই যাত্রীসংখ্যা নিয়ে ভিন্ন চিত্র দেখা গেছে। মতিঝিল থেকে মিরপুর-১০ রুটে চলাচলকারী গোলাপি রঙের দোতলা বাসটির ওপরের তলা প্রায় ফাঁকা ছিল। নিচতলায়ও শুরুতে ছিলেন মাত্র দুজন নারী যাত্রী।

মতিঝিল থেকে এলিফ্যান্ট রোড পর্যন্ত ওই দুই যাত্রীই বাসটিতে ছিলেন। পরে সায়েন্স ল্যাব এলাকায় একজন শিক্ষার্থী বাসটিতে ওঠেন।

নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় গণপরিবহন নিশ্চিত করার লক্ষ্য নিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) উদ্যোগে মঙ্গলবার (১৮ আগস্ট) ‘পিংক বাস’ সেবা চালু করা হয়। বাসগুলো নারীদের মাধ্যমে পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন এই সেবা চালুর পর রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। পাশাপাশি সেবাটিকে আরও কার্যকর করতে যাত্রীদের আগ্রহ ও নিয়মিত ব্যবহার বাড়ানোর বিষয়টিও সামনে এসেছে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বৃহস্পতিবার দক্ষিণাঞ্চল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড সদ্য. আটক হলেন সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী সদ্য. দাবি আদায়ে অনড় শেকৃবি শিক্ষার্থীরা, অবরোধ চীন-মৈত্রী সিগন্যাল সদ্য. শ্রমিক-পুলিশ সংঘর্ষে উত্তপ্ত সাভার, ওসির গাড়িতে আগুন সদ্য. ৫১তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি প্রকাশ সদ্য. জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী সদ্য. পরিচয়পত্র সংশোধনে জালিয়াতি ঠেকাতে কঠোর হচ্ছে ইসি সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. বৃহস্পতিবার দক্ষিণাঞ্চল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড সদ্য. আটক হলেন সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী সদ্য. দাবি আদায়ে অনড় শেকৃবি শিক্ষার্থীরা, অবরোধ চীন-মৈত্রী সিগন্যাল সদ্য. শ্রমিক-পুলিশ সংঘর্ষে উত্তপ্ত সাভার, ওসির গাড়িতে আগুন সদ্য. ৫১তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি প্রকাশ সদ্য. জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী সদ্য. পরিচয়পত্র সংশোধনে জালিয়াতি ঠেকাতে কঠোর হচ্ছে ইসি সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল