সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে রাজধানীর মহাখালী এলাকা থেকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (৪ নভেম্বর) দুপুরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম। তিনি জানান, দুপুরে মহাখালী থেকে ইকবাল সোবহান চৌধুরীকে আটক করা হয়েছে। একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
তবে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে তাকে ডিবির হেফাজতে নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য দেননি এই কর্মকর্তা। একই সঙ্গে তার বিরুদ্ধে কোনো নির্দিষ্ট মামলায় গ্রেপ্তার দেখানো হবে কি না, তা-ও এখনো স্পষ্ট করা হয়নি।
সদ্য সংবাদ/এসএস