ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

স
সদ্য সংবাদ ডেস্ক
৪ নভেম্বর, ২০২৬ ১৪:১২:২৫
ছবি: সংগৃহীত

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের দীর্ঘদিনের মজুরি বৃদ্ধির দাবি বাস্তবায়নে প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে নতুন বেতন কাঠামো কার্যকরের বিষয়ে একমত হয়েছে মজুরি বোর্ডের মালিক ও শ্রমিকপক্ষ। ফলে নতুন কাঠামো অনুযায়ী আগামী বছরের জানুয়ারি মাসের বেতনে বাড়তি অর্থ পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে শ্রমিকদের।

বুধবার (৪ নভেম্বর) পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে গঠিত নতুন মজুরি বোর্ডের প্রথম বৈঠক শেষে এ তথ্য জানান বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। তিনি বলেন, ডিসেম্বরের মধ্যে শ্রমিকদের মজুরি নির্ধারণের কাজ সম্পন্ন করা হবে। নতুন কাঠামো ১ ডিসেম্বর থেকে কার্যকরের বিষয়ে বৈঠকে ঐকমত্য হয়েছে।

মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম শামসুদ্দিনও একই তথ্য জানিয়েছেন। তাঁর মতে, ডিসেম্বর থেকে নতুন মজুরি কাঠামো কার্যকর হলে জানুয়ারিতে শ্রমিকেরা সংশোধিত হারে বেতন পাবেন।

এর আগে গত ১ নভেম্বর তৈরি পোশাক খাতের শ্রমিকদের নিম্নতম মজুরি পুনর্নির্ধারণে ছয় সদস্যের নতুন মজুরি বোর্ড গঠন করে সরকার। শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী সচিবালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বোর্ড গঠনের ঘোষণা দেন।

বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী। সদস্যদের মধ্যে রয়েছেন মালিকপক্ষের প্রতিনিধি বিজিএমইএর পরিচালক এ বি এম শামসুদ্দিন ও বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব। শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে আছেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এবং বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার। নিরপেক্ষ সদস্য হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদ।

এই বোর্ড পোশাকশিল্পের বিভিন্ন পদে কর্মরত শ্রমিকদের জন্য নতুন ন্যূনতম মজুরির সুপারিশ তৈরি করবে। পরবর্তী সময়ে বোর্ডের সুপারিশ পর্যালোচনা করে সরকার নতুন বেতন কাঠামো চূড়ান্ত করবে এবং গেজেট প্রকাশের মাধ্যমে তা কার্যকর করবে।

শ্রমিক অসন্তোষ ও মজুরি বৃদ্ধির দাবির প্রেক্ষাপটে নতুন এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড সদ্য. দাবি আদায়ে অনড় শেকৃবি শিক্ষার্থীরা, অবরোধ চীন-মৈত্রী সিগন্যাল সদ্য. জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী সদ্য. পরিচয়পত্র সংশোধনে জালিয়াতি ঠেকাতে কঠোর হচ্ছে ইসি সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড সদ্য. দাবি আদায়ে অনড় শেকৃবি শিক্ষার্থীরা, অবরোধ চীন-মৈত্রী সিগন্যাল সদ্য. জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী সদ্য. পরিচয়পত্র সংশোধনে জালিয়াতি ঠেকাতে কঠোর হচ্ছে ইসি সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ