যুবদলের ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজের বড় ছেলে মিনহাজুল ইসলাম রোজান আর নেই।
রোববার (২৩ আগস্ট) বিকেল ৫টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
রোজানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাজনৈতিক অঙ্গন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তাঁর অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সংশ্লিষ্টরা।
শোকবার্তায় বলা হয়, একজন সন্তানের এমন করুণ ও অকাল বিদায় যেকোনো পরিবারের জন্যই অপূরণীয় ক্ষতি ও অসহনীয় বেদনার। মরহুম মিনহাজুল ইসলাম রোজানের রুহের মাগফিরাত কামনা করে তাঁর জন্য দোয়া করা হয়েছে।
মহান আল্লাহ তায়ালা মরহুমের সকল গুনাহ-খাতা ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এ অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য দান করুন এমন দোয়া করা হয়। আমিন।
সদ্য সংবাদ/এসআর