কুমিল্লায় ছিনতাইয়ের ঘটনায় ভাইরাল ভিডিও, গ্রেপ্তার ৪

স
সদ্য সংবাদ ডেস্ক
৪ নভেম্বর, ২০২৬ ১৬:০১:১৭
ছবি: সংগৃহীত

কুমিল্লা নগরীতে প্রকাশ্যে অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাইয়ের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার ভিডিও বিশ্লেষণ ও অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি চাপাতি উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) দিবাগত রাতে নগরীর টমছম ব্রিজ এলাকায় ইবনে সিনা ডি-ল্যাবের কাছ থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়। বুধবার (৪ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুমিল্লা নগরীর ৭ নম্বর ওয়ার্ডের মাঝিগাছা এলাকার শাহজালালের ছেলে জাহিদ হাসান (১৯), ৮ নম্বর ওয়ার্ডের কাপ্তান বাজার এলাকার সোহাগ মিয়ার ছেলে মাসুম বিল্লাল (২১), আদর্শ সদর উপজেলার নন্দীর বাজার এলাকার মাহালমের ছেলে জাহিদ (২২) এবং মুরাদনগর উপজেলার ইলিয়টগঞ্জ এলাকার মৃত জসিমের ছেলে জীবন ওরফে সাগর (২২)।

পুলিশ জানায়, গত ২৬ অক্টোবর রাতে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উচ্চমাধ্যমিক শাখার পেছনের সড়কে ছিনতাইয়ের ঘটনা ঘটে। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নজরে আসে। পরে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয় কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জকে।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে টমছম ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের মধ্যে ভাইরাল ভিডিওতে দেখা ছিনতাইয়ের ঘটনায় জড়িত হিসেবে চিহ্নিত হাসান ও জীবনও রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে বুধবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বৃহস্পতিবার দক্ষিণাঞ্চল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. গাজীপুর মহানগর পুলিশের নতুন কমিশনার হিসেবে নিয়োগ আশিক সাঈদের সদ্য. ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড সদ্য. আটক হলেন সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী সদ্য. দাবি আদায়ে অনড় শেকৃবি শিক্ষার্থীরা, অবরোধ চীন-মৈত্রী সিগন্যাল সদ্য. শ্রমিক-পুলিশ সংঘর্ষে উত্তপ্ত সাভার, ওসির গাড়িতে আগুন সদ্য. ৫১তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি প্রকাশ সদ্য. জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী সদ্য. পরিচয়পত্র সংশোধনে জালিয়াতি ঠেকাতে কঠোর হচ্ছে ইসি সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. বৃহস্পতিবার দক্ষিণাঞ্চল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. গাজীপুর মহানগর পুলিশের নতুন কমিশনার হিসেবে নিয়োগ আশিক সাঈদের সদ্য. ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড সদ্য. আটক হলেন সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী সদ্য. দাবি আদায়ে অনড় শেকৃবি শিক্ষার্থীরা, অবরোধ চীন-মৈত্রী সিগন্যাল সদ্য. শ্রমিক-পুলিশ সংঘর্ষে উত্তপ্ত সাভার, ওসির গাড়িতে আগুন সদ্য. ৫১তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি প্রকাশ সদ্য. জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী সদ্য. পরিচয়পত্র সংশোধনে জালিয়াতি ঠেকাতে কঠোর হচ্ছে ইসি সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ