সিরাজগঞ্জ-৩ আসনের এমপি আইনুল হকের গাড়ীতে হামলার অভিযোগ

স
সিরাজগঞ্জ প্রতিনিধি
১৬ আগস্ট, ২০২৬ ১৭:০৮:৩২

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ ও সলঙ্গা) আসনের এমপি ভিপি আইনুল হকের গাড়ীতে হামলার অভিযোগ জামায়াত শিবির ও এনসিপি নেতাকর্মীদের বিরুদ্ধে।

শনিবার (১৫ আগষ্ট) সন্ধ্যার দিকে সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভার ধানগড়া এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় এমপির গাড়ীর পেছনের গ্লাস সম্পূর্ণ ভেঙ্গে যায়। তিনি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

হামলার সময় সংসদ সদস্য আইনুল হকের গাড়ীতে অবস্থান করা ফয়সাল বিশ্বাস নামে এক যুবক সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ এসে বলেন, একজন এমপির গাড়ীতে হামলা করেছে জামায়াত-শিবির-এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এমপি সেইভ আছে।

স্থানীয় সূত্র জানায়, বেশ কয়েক বছর আগে রায়গঞ্জে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) স্থাপনের স্থান নির্ধারণ নিয়ে ধানগড়া বাজার এলাকায় একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন স্থানীয় সংসদ সদস্য ভিপি আইনুল হক।

মতবিনিময় শেষে গাড়ী করে চলে যাচ্ছিলেন তিনি। এ সময় তাঁর গাড়ী ঘিরে রাখে বেশ কয়েকজন। এক পর্যায়ে গাড়ী টেনে চলে আসার সময় হামলার ঘটনা ঘটে। পেছনে ঢিল ছুঁড়ে গাড়ী ভাংচুর করা হয়।

বিষয়টি জানতে এমপি ভিপি আইনুল হকের ব্যক্তিগত নম্বরে ফোন দিলে ফোনটি রিসিভ করেন তার ভাতিজা মাহমুদুল হাসান ফারুক। তিনি বলেন, আজ বিকেলে ধানগড়া বাজারে আটচালার মধ্যে এক মতবিনিময় সভায় বক্তব্য শেষ করে ফিরে আসছিলেন। এর মধ্যে জামায়াত-এনসিপির লোকজন ওনার গাড়ী ঘিরে ধরে লাঠিসোটা নিয়ে আঘাত করা শুরু করে। গাড়ীর পেছনের গ্লাস পুরোটাই ভেঙে ফেলেছে। পাথর দিয়ে অনেক ঢিল মেরেছে। এতে অনেক নেতৃবৃন্দ আহত হয়েছে। এ অবস্থায় আমরা এমপি মহোদয়কে উদ্ধার করে চান্দাইকোনার দিয়ে নিয়ে আসি।

রায়গঞ্জ উপজেলা জামায়াতের আমীর গোলাম মর্তুজা হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, কোন হামলার ঘটনাই ঘটে নাই। এমপি সাহেব একটা সিনক্রিয়েট করছে। গাড়ীর গ্লাস কিভাবে ভাঙলো সেটা তারাই বলতে পারবে। তিনি আরও বলেন, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার স্থাপনের জন্য অনেক আগেই রায়গঞ্জ পৌরসভার কাছে দেড় একর জায়গায় স্থান নির্ধারণ করা হয়েছিল। কিন্তু বরাদ্দ আসার পর এমপি আইনুল হক সেটি চান্দাইকোনা এলাকায় নিতে চাইছিলেন। কিন্তু ধানগড়ার লোকজন যারা বিএনপি করে তারাও এটা মেনে নিতে পারেনি। সেইজন্য আজকে একটি মতবিনিময় সভায় করতে এসেছেন, কিন্তু কেউ তাঁর কথায় মত দেয় নাই। এমপি সাহেব যাওয়ার সময় লোকজনের ওপর গাড়ী তুলে দিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।

সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) মো. সাইফুল ইসলাম খান বলেন, একটি মিটিং শেষে ফেরার পথে এমপির গাড়ীতে হামলার ঘটনা ঘটেছে। এমপি মহোদয়ের গাড়ীটা ক্ষতিগ্রস্থ

 

সদ্য সংবাদ/এসআর

 

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ