ইয়াবা সেবনের ভিডিও ভাইরালের পর ছাত্রদল নেতা বহিষ্কার

স
সদ্য সংবাদ ডেস্ক
১৭ আগস্ট, ২০২৬ ২১:৩৮:৪৩
ছবি: সংগৃহীত

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরালের পর জাঙ্গালিয়া ইউনিয়ন ছাত্রদলের ধর্মবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মারুফকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।রোববার (১৬ আগস্ট) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কালীগঞ্জ উপজেলা শাখার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কালীগঞ্জ উপজেলা শাখার এক সিদ্ধান্ত মোতাবেক জাঙ্গালিয়া ইউনিয়ন ছাত্রদলের ধর্মবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মারুফকে অসামাজিক কাজে জড়িত থেকে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপরাধে তাকে প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রোবেল শেখ এবং সদস্যসচিব হাসানুর রহমান হাসান আজ এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

উপজেলা ছাত্রদলের সদস্যসচিব হাসানুর রহমান হাসান এবং যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বে) মো. জাফর ইমাম খান (মিতুল) স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে দলীয় সব পর্যায়ের নেতাকর্মীদের আব্দুল্লাহ আল মারুফের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেয়া হয়েছে।

এর আগে গতকাল রোববার সকাল থেকেই আব্দুল্লাহ আল মারুফের ইয়াবা সেবনের একটি ভিডিও ফেসবুকসহ বিভিন্ন যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে তাকে মাদক গ্রহণ করতে দেখা যায়। পরে বিষয়টি ভাইরাল হলে স্থানীয় জনমনে এবং রাজনৈতিক অঙ্গনে নেতিবাচক প্রতিক্রিয়া ও সমালোচনার সৃষ্টি হয়। বিষয়টি সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের নজরে এলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. কলকাতা বিমানবন্দরসহ ভারতে একাধিক স্থানে বোমা হামলার হুমকি সদ্য. মাদ্রাসাশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা, গ্রেপ্তার ২ সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. কলকাতা বিমানবন্দরসহ ভারতে একাধিক স্থানে বোমা হামলার হুমকি সদ্য. মাদ্রাসাশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা, গ্রেপ্তার ২ সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬