জনসাধারণের বিভিন্ন অভিযোগ, সমস্যা ও সেবাসংক্রান্ত বিষয় সরাসরি শুনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের নিয়মিত সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ গণশুনানিতে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।
গণশুনানিতে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা সেবাপ্রার্থীরা তাদের নানা সমস্যা, অভিযোগ ও সেবাসংক্রান্ত বিষয় জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন। জেলা প্রশাসক মনোযোগ দিয়ে তাদের বক্তব্য শোনেন এবং সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় জনসাধারণের উত্থাপিত বিভিন্ন সমস্যা দ্রুত সমাধান এবং সরকারি সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।
গণশুনানিতে জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার সেবাপ্রার্থীরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জনসাধারণের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে তাদের অভিযোগ ও সমস্যার সমাধান এবং সরকারি সেবা সহজলভ্য করার লক্ষ্যে প্রতি বুধবার নিয়মিত এ গণশুনানির আয়োজন করা হয়।
সদ্য সংবাদ/এসআর