রংপুরের নিহত স্কুল শিক্ষক ও স্ত্রী-সন্তানদের শেষকৃত্য সম্পন্ন

স
সদ্য সংবাদ ডেস্ক
২৪ আগস্ট, ২০২৬ ১৬:৫৭:৪০
ছবি: সংগৃহীত

রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে স্বজন ও স্থানীয়দের মধ্যে। রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী এবং দুই সন্তান আগামী চক্রবর্তী ও আয়ুশ চক্রবর্তীর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। দখীগঞ্জ মহাশ্মশানে ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে তাদের দাহ করা হয়।

স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার (২৩ আগস্ট) রাতে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চারজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে মরদেহগুলো নগরীর দখীগঞ্জ মহাশ্মশানে নেওয়া হয়।

সেখানে ধর্মীয় রীতি অনুযায়ী চারজনের শেষকৃত্যের প্রস্তুতি নেওয়া হয়। গোসল করিয়ে নতুন পোশাক পরানোর পর একে একে চারটি চিতায় মরদেহ তোলা হয়। স্বজনরা মুখাগ্নি করেন। দাহকাজ শেষ হওয়ার পর চিতায় জল দিয়ে অস্থি সংগ্রহ করে নিয়ে যান পরিবারের সদস্যরা।

এর আগে শনিবার রাতে নগরীর মাছুয়াপাড়ার একটি বাসা থেকে গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা, ছেলে আয়ুশ ও মেয়ে আগামী চক্রবর্তীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাস নামে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

আদালতে দুই আসামির স্বীকারোক্তি

চারজনকে হত্যার ঘটনায় গ্রেপ্তার দুই যুবক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। রোববার রাত সাড়ে ১০টার দিকে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক রফিকুল ইসলামের আদালতে তাদের জবানবন্দি গ্রহণ করা হয়।

রংপুর মহানগর আদালতের ইন্সপেক্টর আবু সাঈদ চৌধুরী জানান, সন্ধ্যা ৬টার দিকে মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার ওসি (তদন্ত) মিলন চক্রবর্তী দুই আসামিকে আদালতে হাজির করেন। দীর্ঘ সময় ধরে আইনি প্রক্রিয়া শেষে তাদের জবানবন্দি নেওয়া হয়।

পুলিশের দাবি, আদালতে দেওয়া জবানবন্দিতে দুই আসামি হত্যার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন এবং ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়েছেন।

যেভাবে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে

পুলিশের প্রাথমিক তদন্ত ও জবানবন্দির বরাতে জানা গেছে, গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদে মাদক সেবনকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। সেখানে মাদক সেবন করছিলেন সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাস। এ সময় তাদের বাধা দেন অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী।

পুলিশের ভাষ্য অনুযায়ী, বাধা দেওয়ার পর গণপতি চক্রবর্তীর সঙ্গে দুই যুবকের বিরোধ হয়। একপর্যায়ে গামছা দিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়।

ঘটনার সময় শব্দ শুনে তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী সিঁড়ি দিয়ে ওপরে যাওয়ার চেষ্টা করলে তাকেও গলায় কাপড় পেঁচিয়ে হত্যা করা হয় বলে পুলিশের দাবি।

পরে পরিবারের অন্য সদস্যরাও বিষয়টি টের পেয়ে গেলে হত্যাকারীরা তাদেরও হত্যা করে বলে জানিয়েছে পুলিশ। একে একে গণপতি চক্রবর্তীর মেয়ে আগামী চক্রবর্তী ও ছেলে আয়ুশ চক্রবর্তীকে হত্যা করা হয়।

পুলিশের দাবি, হত্যাকাণ্ডের পর ঘটনাটি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করা হয়েছিল। তবে তদন্তে পাওয়া তথ্য ও জিজ্ঞাসাবাদের ভিত্তিতে দুই যুবককে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় হত্যা মামলার তদন্ত চলছে। চারজনকে কেন হত্যা করা হলো, এর পেছনে অন্য কোনো কারণ বা আরও কেউ জড়িত রয়েছে কি না-এসব বিষয়ও খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।

সদ্য সংবাদ/এসকে

সারাদেশ ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. মৌসুমি রাজনীতি করেন রুমিন ফারহানা আপারা: রাশেদ খাঁন সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. মৌসুমি রাজনীতি করেন রুমিন ফারহানা আপারা: রাশেদ খাঁন সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন