অস্ত্র ফেলে পলায়নের ঘটনায় দুঃখপ্রকাশ করল বিএসএফ

স
সদ্য সংবাদ ডেস্ক
২৬ আগস্ট, ২০২৬ ২২:৫৫:০৭

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বনচৌকি সীমান্তে বাংলাদেশি কৃষকদের সঙ্গে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের বাকবিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। পরিস্থিতির একপর্যায়ে বিএসএফের তিন সদস্য দুটি শর্টগান ও একটি ওয়াকিটকি ফেলে ভারতের দিকে ফিরে যান। পরে এসব সরঞ্জাম উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ২টা ২০ মিনিটের দিকে সীমান্ত পিলার ৯০৭/২- এসের কাছে এ ঘটনা ঘটে।

ঘটনার পর দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে বিএসএফ। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না বলেও আশ্বাস দেওয়া হয়েছে।

স্থানীয় ও বিজিবি সূত্র জানায়, সীমান্তসংলগ্ন বাংলাদেশি এলাকায় কয়েকজন কৃষক জমিতে কাজ করছিলেন। এ সময় ভারতের ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের পাগলীমারী ক্যাম্পের টহল দলের তিন সদস্য সেখানে আসেন। একপর্যায়ে কৃষকদের সঙ্গে তাদের কথা-কাটাকাটি শুরু হয়। পরে তা ধস্তাধস্তিতে রূপ নেয়।

স্থানীয়রা জানান, পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আশপাশের লোকজন ঘটনাস্থলে এগিয়ে আসেন। তখন বিএসএফের সদস্যরা দুটি শর্টগান ও একটি ওয়াকিটকি ফেলে সীমান্তের ওপারে চলে যান। পরে স্থানীয়রা এসব সরঞ্জাম বিজিবির বনচৌকি ক্যাম্পে জমা দেন।

ঘটনার খবর পেয়ে ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বিএসএফের ৭৮ ব্যাটালিয়নের কমান্ড্যান্টের সঙ্গে যোগাযোগ করেন। পরে বিষয়টি নিয়ে পতাকা বৈঠকের সিদ্ধান্ত হয়।

সন্ধ্যা ৬টা থেকে ৬টা ৫০ মিনিট পর্যন্ত সীমান্ত পিলার ৯০৭/৪-এস এলাকায় দুই বাহিনীর ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অনুমতি ছাড়া বিএসএফ সদস্যদের বাংলাদেশে প্রবেশ এবং স্থানীয়দের সঙ্গে বিরোধে জড়ানোর বিষয়টি তুলে ধরে বিজিবি।

জবাবে বিএসএফ কমান্ড্যান্ট ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না এবং জড়িত সদস্যদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।

পরে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে উদ্ধার হওয়া দুটি শর্টগান ও একটি ওয়াকিটকি বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।

১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, বিএসএফের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। পতাকা বৈঠকে বিএসএফ কমান্ড্যান্ট দুঃখ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা না ঘটার আশ্বাস দিয়েছেন।

সদ্য সংবাদ/এসকে

সারাদেশ ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি সদ্য. বৃহস্পতিবার খুলনা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ধর্মের ভিত্তিতে রাজনীতি করি না, ধর্মের ভিত্তিতে রাজনীতি বিশ্বাস করি না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. চালক-সহকারী ছিলেন ঘুমে, মহাসড়কে বাস চালাচ্ছিলেন সুপারভাইজার! সদ্য. যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার সদ্য. তুরস্কের সেনা মোতায়েনের আগে মক্কা চুক্তি নিয়ে সংসদে ভোট সদ্য. কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র, বাতিল ৩ লাখের বেশি ভিসা সদ্য. বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম সদ্য. রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলীকে স্ট্যান্ড রিলিজ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি সদ্য. বৃহস্পতিবার খুলনা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ধর্মের ভিত্তিতে রাজনীতি করি না, ধর্মের ভিত্তিতে রাজনীতি বিশ্বাস করি না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. চালক-সহকারী ছিলেন ঘুমে, মহাসড়কে বাস চালাচ্ছিলেন সুপারভাইজার! সদ্য. যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার সদ্য. তুরস্কের সেনা মোতায়েনের আগে মক্কা চুক্তি নিয়ে সংসদে ভোট সদ্য. কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র, বাতিল ৩ লাখের বেশি ভিসা সদ্য. বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম সদ্য. রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলীকে স্ট্যান্ড রিলিজ