রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন সিরাজগঞ্জ শাখার কমিটি গঠিত

স
সিরাজগঞ্জ প্রতিনিধি
৩০ আগস্ট, ২০২৬ ০৩:৫৫:৫৯
মোঃ আব্দুর রউফ

রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (রুয়া) সিরাজগঞ্জ জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। সাধারণ সভায় সদস্যদের সর্বসম্মতিক্রমে অধ্যাপক মো. শহীদুল ইসলামকে সভাপতি এবং অধ্যক্ষ হাসান মনসুর মিলনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ১০টায় সিরাজগঞ্জ শহরের ডব্লিউ এফ রেস্টুরেন্টের সম্মেলন কক্ষে জেলা শাখার সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়।

কাজিপুর মহিলা কলেজের অধ্যক্ষ হাসান মনসুর মিলনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়া’র সভাপতি ও জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রুয়া’র সিরাজগঞ্জ জেলার উপদেষ্টা মাওলানা শাহিনুর আলম এবং শিক্ষা ও পাঠাগার বিভাগের যুগ্ম সম্পাদক অধ্যাপক শহীদুল ইসলাম। সভা সঞ্চালনা করেন ড. আব্দুস সবুর।

এ সময় বক্তব্য দেন মো. আব্দুল লতিফ, ড. আব্দুর রাজ্জাক, অধ্যক্ষ মনোয়ার হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা।

সভায় রুয়া’র কেন্দ্রীয় সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান এমপিকে ফুলের তোড়া ও সম্মাননা ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানানো হয়। একইভাবে শিক্ষা ও পাঠাগার বিভাগের যুগ্ম সম্পাদক অধ্যাপক শহীদুল ইসলাম এবং সংগঠনের কার্যক্রমে বিশেষ সহযোগিতার জন্য মাওলানা শাহিনুর আলমকেও সম্মাননা দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে রফিকুল ইসলাম খান বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের নিয়ে গঠিত এ সংগঠন বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখতে পারে। শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর পাশাপাশি তাদের জন্য একটি সুন্দর ও স্বাভাবিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সংগঠনের আজীবন সদস্যদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সাধারণ সভার শেষ পর্যায়ে সর্বসম্মতিক্রমে ২১ সদস্যের সিরাজগঞ্জ জেলা কমিটির নেতৃত্ব নির্ধারণ করা হয়। নতুন কমিটিকে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম সদ্য. ‘শামোন্ডা’ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু, ছড়িয়ে পড়ার আশঙ্কা সদ্য. সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা সদ্য. প্রটোকল ভেঙে সাধারণ মানুষের কাছে প্রধানমন্ত্রী সদ্য. মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পথের ধারে পিঠা বিক্রি করতে হলেও নিবন্ধন বাধ্যতামূলক সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম সদ্য. ‘শামোন্ডা’ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু, ছড়িয়ে পড়ার আশঙ্কা সদ্য. সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা সদ্য. প্রটোকল ভেঙে সাধারণ মানুষের কাছে প্রধানমন্ত্রী সদ্য. মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পথের ধারে পিঠা বিক্রি করতে হলেও নিবন্ধন বাধ্যতামূলক