সুষ্ঠু ও নিরপেক্ষভাবে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিলেন মন্ত্রী

সদ্য সংবাদ ডেস্ক
৫ সেপ্টেম্বর, ২০২৬ ১০:২৯:৫২
সংগৃহীত

স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর ও শক্তিশালী করার পাশাপাশি দেশের পাঁচটি স্তরে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খান। তিনি বলেছেন, সরকারের দেওয়া দায়িত্ব যথাযথভাবে পালনে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

শুক্রবার বিকেলে নরসিংদীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকার ব্যবস্থার বিভিন্ন স্তরে নির্বাচন আয়োজনের ক্ষেত্রে নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে কাজ করবে স্থানীয় সরকার মন্ত্রণালয়। গ্রাম থেকে শহর- সব এলাকার মানুষের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়াই তাদের লক্ষ্য।

তিনি বলেন, স্থানীয় সরকার ব্যবস্থার অবকাঠামো উন্নয়ন ও প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার পাশাপাশি দেশের অনগ্রসর ও গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নেও গুরুত্ব দেওয়া হবে। এ দায়িত্ব বাস্তবায়নে সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন তিনি।

আব্দুল মঈন খান আরও বলেন, দীর্ঘ সময়ের নানা সংকট ও ক্ষয়ক্ষতি কাটিয়ে দেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে। স্থানীয় সরকার ব্যবস্থাকে কার্যকর করার মাধ্যমে তৃণমূল পর্যায়ে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করার প্রয়োজন রয়েছে।

মন্ত্রী জানান, তার ওপর অর্পিত দায়িত্বের অন্যতম প্রধান দিক হলো সারা দেশের স্থানীয় সরকার ব্যবস্থার অবকাঠামো গড়ে তোলা এবং তা আরও শক্তিশালী করা। একই সঙ্গে পিছিয়ে থাকা গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়ন নিশ্চিত করাও সরকারের গুরুত্বপূর্ণ লক্ষ্য।

নরসিংদী তাঁতবোর্ড ইনস্টিটিউট অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন এমপি।

আলোচনা সভায় জেলা বিএনপি ও দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সদ্য সংবাদ/এসকে

সারাদেশ ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লং মার্চ শুরু সদ্য. সুষ্ঠু ও নিরপেক্ষভাবে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিলেন মন্ত্রী সদ্য. 'দেড়শ টাকার লাঞ্চ আর ৫০ হাজার ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের আর কোন সাফল‍্য নাই' সদ্য. জনগণের সঙ্গে প্রতারণা করেছে বর্তমান সরকার: জামায়াত আমির সদ্য. আজও রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ সদ্য. জাপানে ভূমিধসের শঙ্কা, সর্বোচ্চ সতর্কতা জারি সদ্য. ‘ভালো হয়ে যাও মাসুদ’ বলা সেই বিআরটিএ কর্মকর্তা আবারও ঢাকায় সদ্য. ইরান ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে, সতর্ক করলেন সাবেক মার্কিন দূত সদ্য. ব্রিকস সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে তথ্য নেই: নয়াদিল্লি সদ্য. সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লং মার্চ শুরু সদ্য. সুষ্ঠু ও নিরপেক্ষভাবে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিলেন মন্ত্রী সদ্য. 'দেড়শ টাকার লাঞ্চ আর ৫০ হাজার ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের আর কোন সাফল‍্য নাই' সদ্য. জনগণের সঙ্গে প্রতারণা করেছে বর্তমান সরকার: জামায়াত আমির সদ্য. আজও রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ সদ্য. জাপানে ভূমিধসের শঙ্কা, সর্বোচ্চ সতর্কতা জারি সদ্য. ‘ভালো হয়ে যাও মাসুদ’ বলা সেই বিআরটিএ কর্মকর্তা আবারও ঢাকায় সদ্য. ইরান ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে, সতর্ক করলেন সাবেক মার্কিন দূত সদ্য. ব্রিকস সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে তথ্য নেই: নয়াদিল্লি সদ্য. সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী