লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, জনভোগান্তির প্রতিবাদ ছাত্রদল নেতার

সদ্য সংবাদ ডেস্ক
৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৫৭:৩৯
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে ১১ দলীয় ঐক্যজোটের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড দেখানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা ও বিতর্ক।

শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম অভিমুখী লংমার্চের অংশ হিসেবে মিরসরাইয়ে একটি পথসভা অনুষ্ঠিত হয়। ওই কর্মসূচিতে অংশ নিতে গাড়িবহরটি যাওয়ার সময় পথের পাশে থাকা এক যুবককে লাল কার্ড প্রদর্শন করতে দেখা যায়।

স্থানীয়ভাবে জানা গেছে, ওই যুবকের নাম তৌহিদুল ইসলাম নিশান। তিনি মিরসরাই উপজেলা ছাত্রদলের ক্রীড়া কমিটির সদস্য।

পথসভাটি অনুষ্ঠিত হচ্ছিল মহাসড়কের চট্টগ্রামমুখী অংশে। কর্মসূচিকে কেন্দ্র করে সেখানে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের বড় জমায়েত হয়। এ সময় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতাদের বহনকারী গাড়িবহর সভাস্থলের পাশ দিয়ে যাওয়ার সময় নিশান লাল কার্ড প্রদর্শন করেন।

পরে ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দেয়। বিএনপি ও এর অঙ্গসংগঠনের অনেক নেতা-কর্মী ঘটনাটিকে ইতিবাচকভাবে দেখলেও জামায়াত ও শিবিরের সমর্থকদের একাংশ এর সমালোচনা করেন।

রোববার (৬ সেপ্টেম্বর) নিজের অবস্থান ব্যাখ্যা করে তৌহিদুল ইসলাম নিশান বলেন, কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে নয়, বরং লংমার্চের কারণে তৈরি হওয়া অস্থিতিশীল পরিস্থিতি এবং সাধারণ মানুষের ভোগান্তির প্রতিবাদ জানাতেই তিনি লাল কার্ড দেখিয়েছেন।

নিশানের দাবি, তার প্রতিবাদের ধরন নিয়ে ভুল ব্যাখ্যার সুযোগ নেই। তিনি বলেন, লাল কার্ড প্রদর্শন ছাড়া কাউকে গালাগাল বা অসম্মানজনক কোনো আচরণ করেননি। এমনকি কোনো ধরনের জুতা বা ঝাড়ু প্রদর্শনের ঘটনাও ঘটেনি বলে দাবি করেন তিনি।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দুই পক্ষের সমর্থকদের মধ্যে এ নিয়ে পাল্টাপাল্টি আলোচনা চলছে। রাজনৈতিক কর্মসূচিতে প্রতীকী প্রতিবাদের এমন ঘটনা নিয়ে স্থানীয় ও রাজনৈতিক মহলেও তৈরি হয়েছে নানা প্রতিক্রিয়া।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম সদ্য. হজ প্যাকেজের টাকা সাশ্রয়, হাজিদের ফেরত দেওয়া হবে ৪ কোটি ৮৭ লাখ সদ্য. রাষ্ট্রপতির সফর ঘিরে মেয়ের আবেগঘন বার্তা সদ্য. বিদায়ী সাক্ষাতে ভিয়েতনামের রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূত সদ্য. হাইকোর্টে জামিন মঞ্জুর, মুক্তি পাচ্ছেন বিদিশা সিদ্দিক সদ্য. জ্বালানি সংকটের জন্য দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী সদ্য. হাম ও উপসর্গে মৃত্যুর মিছিলে আরও ৪ শিশু সদ্য. চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লং মার্চ শুরু সদ্য. সরকারি সফরে সৌদি আরবের উদ্দেশে নৌবাহিনী প্রধান সদ্য. দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম সদ্য. হজ প্যাকেজের টাকা সাশ্রয়, হাজিদের ফেরত দেওয়া হবে ৪ কোটি ৮৭ লাখ সদ্য. রাষ্ট্রপতির সফর ঘিরে মেয়ের আবেগঘন বার্তা সদ্য. বিদায়ী সাক্ষাতে ভিয়েতনামের রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূত সদ্য. হাইকোর্টে জামিন মঞ্জুর, মুক্তি পাচ্ছেন বিদিশা সিদ্দিক সদ্য. জ্বালানি সংকটের জন্য দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী সদ্য. হাম ও উপসর্গে মৃত্যুর মিছিলে আরও ৪ শিশু সদ্য. চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লং মার্চ শুরু সদ্য. সরকারি সফরে সৌদি আরবের উদ্দেশে নৌবাহিনী প্রধান