নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধনে হামলা, ডিসিকে স্মারকলিপি

জামালপুর প্রতিনিধি
৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:৩৯:১২
ফারিয়াজ ফাহিম

জামালপুরে সড়ক দুর্ঘটনা কমানো, গণপরিবহনে শৃঙ্খলা ফেরানো এবং যাত্রী হয়রানি বন্ধসহ বিভিন্ন দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। একই সঙ্গে শান্তিপূর্ণ মানববন্ধনে হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।

জেলার সাধারণ নাগরিক, শিক্ষার্থী, শ্রমজীবী ও যাত্রীদের পক্ষ থেকে জাতীয় ছাত্রশক্তির জামালপুর জেলা শাখার আহ্বায়ক আমিমুল ইহসানের স্বাক্ষরে জেলা প্রশাসনের কাছে স্মারকলিপিটি জমা দেওয়া হয়।

স্মারকলিপিতে পরিবহন খাতের বিভিন্ন অনিয়ম ও জনভোগান্তির বিষয় তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, সড়ক দুর্ঘটনা, অতিরিক্ত ভাড়া, গণপরিবহনে বিশৃঙ্খলা ও যাত্রী হয়রানির কারণে দীর্ঘদিন ধরে জামালপুরের মানুষ সমস্যার মুখোমুখি হচ্ছেন। এসব পরিস্থিতি থেকে উত্তরণে কার্যকর ও জনবান্ধব পরিবহন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।

দাবিগুলোর মধ্যে রয়েছে জামালপুর জেলা বাস মালিক সমিতির নেতাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে সত্যতা মিললে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া। পাশাপাশি শান্তিপূর্ণ মানববন্ধনে হামলার ঘটনায় জড়িতদের ৪৮ ঘণ্টার মধ্যে শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।

পরিবহন শ্রমিকদের ক্ষেত্রেও কয়েকটি দাবি তুলে ধরা হয়েছে। চালকদের ওপর নির্ধারিত সময়ের মধ্যে যাত্রা শেষ করার অযৌক্তিক চাপ বন্ধ, চালক ও শ্রমিকদের ন্যায্য পারিশ্রমিক এবং পর্যাপ্ত বিশ্রামের সুযোগ নিশ্চিত করার কথা বলা হয়েছে। অতিরিক্ত সময় গাড়ি চালাতে বাধ্য করার অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও দাবি জানানো হয়েছে।

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো ব্যক্তিদের পরিবারকে ২০ লাখ টাকা করে ক্ষতিপূরণ এবং আহতদের চিকিৎসা সহায়তা দেওয়ার দাবি রয়েছে স্মারকলিপিতে। একই সঙ্গে ফিটনেসবিহীন, ত্রুটিপূর্ণ ও ঝুঁকিপূর্ণ যানবাহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার আহ্বান জানানো হয়েছে।

জামালপুর শহর ও আশপাশের এলাকায় সিএনজি অটোরিকশার অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী নতুন সিএনজি ফিলিং স্টেশন স্থাপনের কথাও বলা হয়েছে।

এ ছাড়া জেলার ইউনিয়ন পর্যায়ে মানুষের যাতায়াত সহজ করতে হানিফ, শ্যামলী, গ্রিন লাইনসহ বিভিন্ন পরিবহন কোম্পানির বাস চলাচলের ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের দাবি জানানো হয়েছে।

স্মারকলিপিদাতারা জানিয়েছেন, তাদের দাবিগুলো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতিহিংসার উদ্দেশ্যে করা হয়নি। নিরাপদ যাতায়াত নিশ্চিত করা, পরিবহন শ্রমিকদের অধিকার রক্ষা এবং গণপরিবহন ব্যবস্থায় জবাবদিহি প্রতিষ্ঠাই তাদের মূল লক্ষ্য।

স্মারকলিপি দেওয়ার পর জেলা ছাত্রশক্তির সংগঠক রেদোয়ান খন্দকার মাহিন বলেন, সাধারণ মানুষের স্বার্থে তাদের শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে। মানববন্ধনে হামলার ঘটনায় নিন্দা জানিয়ে তিনি জড়িতদের শাস্তির আওতায় আনার দাবি করেন। একই সঙ্গে প্রশাসনের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।

জামালপুর জেলা ছাত্রশক্তির আহ্বায়ক আমিমুল ইহসান বলেন, নিরাপদ সড়ক ও জনবান্ধব গণপরিবহন পাওয়া মানুষের মৌলিক অধিকার। দীর্ঘদিনের নানা সমস্যা সমাধানে তারা শান্তিপূর্ণভাবে প্রশাসনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন। এমন কর্মসূচিতে হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, মানববন্ধনে হামলার ঘটনা তদন্ত করে দায়ীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি নিরাপদ সড়ক ও সুশৃঙ্খল গণপরিবহন নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের যৌক্তিক কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. হাম ও উপসর্গে মৃত্যুর মিছিলে আরও ৪ শিশু সদ্য. চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লং মার্চ শুরু সদ্য. সরকারি সফরে সৌদি আরবের উদ্দেশে নৌবাহিনী প্রধান সদ্য. রুমিন ফারহানার পোস্ট ভাইরাল, উত্তাল নেটদুনিয়া সদ্য. নতুন পে স্কেলের গেজেট নিয়ে এলো সুখবর সদ্য. গালি দিয়ে সিফাত কারাগারে, রাশেদ খান প্রধানমন্ত্রীর কার্যালয়ে: মাসুদ কামাল সদ্য. এখনও লাগেনি মিটার, তবু চলে এলো বিদ্যুৎ বিল! সদ্য. সুষ্ঠু ও নিরপেক্ষভাবে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিলেন মন্ত্রী সদ্য. চলতি মাসেই দেশে আসছে সারভর্তি ৭ জাহাজ সদ্য. ভারতের সঙ্গে আলোচনার দরজা সবসময় খোলা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. হাম ও উপসর্গে মৃত্যুর মিছিলে আরও ৪ শিশু সদ্য. চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লং মার্চ শুরু সদ্য. সরকারি সফরে সৌদি আরবের উদ্দেশে নৌবাহিনী প্রধান সদ্য. রুমিন ফারহানার পোস্ট ভাইরাল, উত্তাল নেটদুনিয়া সদ্য. নতুন পে স্কেলের গেজেট নিয়ে এলো সুখবর সদ্য. গালি দিয়ে সিফাত কারাগারে, রাশেদ খান প্রধানমন্ত্রীর কার্যালয়ে: মাসুদ কামাল সদ্য. এখনও লাগেনি মিটার, তবু চলে এলো বিদ্যুৎ বিল! সদ্য. সুষ্ঠু ও নিরপেক্ষভাবে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিলেন মন্ত্রী সদ্য. চলতি মাসেই দেশে আসছে সারভর্তি ৭ জাহাজ সদ্য. ভারতের সঙ্গে আলোচনার দরজা সবসময় খোলা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী