লালমনিরহাটে তালাকপ্রাপ্ত স্ত্রীকে ধর্ষণের অভিযোগে সাবেক স্বামী গ্রেপ্তার

ল
লালমনিরহাট প্রতিনিধি (শাহিন জামান)
২৬ অক্টোবর, ২০২৬ ২২:২১:২৭

লালমনিরহাটের কালীগঞ্জে তালাকপ্রাপ্ত স্ত্রীকে চেতনানাশক ওষুধ খাইয়ে আটকে রেখে একাধিকবার ধর্ষণ ও নগ্ন ভিডিও ধারণের চেষ্টার অভিযোগে করা মামলার প্রধান আসামি বেলাল হোসেনকে (৩৭) গ্রেপ্তার করেছে এসআরবি-১৩।

রোববার রাতে উপজেলার তুষভাণ্ডার বাজারের রওশন ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান রংপুর এসআরবি-১৩-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার মুহম্মদ মনিরুজ্জামান।

গ্রেপ্তার বেলাল উপজেলার ভোটমারী ইউনিয়নের শৌলমারী গ্রামের আবদুল সাত্তারের ছেলে।

মামলার এজাহার অনুযায়ী, ২০২৩ সালে বেলালের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেছিলেন ওই নারী। পরে জামিনে মুক্ত হয়ে তাঁকে বিয়ে করেন বেলাল। অভিযোগ রয়েছে, বিয়ের পর আগের মামলাটি প্রত্যাহারের জন্য তিনি ওই নারীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। একপর্যায়ে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়।

এজাহারে আরও উল্লেখ করা হয়, বিচ্ছেদের পর বেলাল ওই নারীর ব্যক্তিগত ছবি ও ভিডিও মুঠোফোনে পাঠিয়ে তাঁকে দেখা করার জন্য চাপ দিতে থাকেন। গত ৬ অক্টোবর ওই নারী কালীগঞ্জের সিরাজুল মার্কেটের কাছে পৌঁছালে বেলাল ও তাঁর সহযোগীরা তাঁকে একটি মাইক্রোবাসে তুলে ভুল্লারহাট বাজারের মেহের আলীর বাসায় নিয়ে যান। সেখানে চেতনানাশক ওষুধ খাইয়ে অচেতন অবস্থায় দুই দিন আটকে রেখে তাঁকে একাধিকবার ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারের বর্ণনা অনুযায়ী, ৮ অক্টোবর ওই নারীকে বেলালের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে বেলাল ও তাঁর পরিবারের সদস্যরা তাঁকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে। পরদিন ৯ অক্টোবর তাঁর নগ্ন ভিডিও ধারণের চেষ্টা করা হলে তিনি তাঁদের ধাক্কা দিয়ে পালিয়ে আব্দুস সাত্তার নামের এক ব্যক্তির বাড়িতে আশ্রয় নেন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করেন।

নির্যাতনের শিকার ওই নারী প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। পরে উন্নত চিকিৎসার জন্য ১৯ অক্টোবর তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়। সুস্থ হওয়ার পর ২৫ অক্টোবর তিনি বাদী হয়ে কালীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। মামলাটির নম্বর ২৯।

এসআরবি-১৩ জানায়, মামলা দায়েরের পর আসামিকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। গ্রেপ্তারের পর তাঁকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মনজুরে মওলা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, বেলাল হোসেনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. ‘ক্রসফায়ার’ বক্তব্যের তীব্র প্রতিবাদ, আইজিপিকে অপসারণের দাবি এনসিপির সদ্য. জাসদ থেকে ধার করা নেতৃত্বে চলছে জামায়াত: আলাল সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন সদ্য. ক্রেতাশূন্যতায় বন্ধ শান্তিনগরের কর্ণফুলী গার্ডেন সিটি সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. ‘ক্রসফায়ার’ বক্তব্যের তীব্র প্রতিবাদ, আইজিপিকে অপসারণের দাবি এনসিপির সদ্য. জাসদ থেকে ধার করা নেতৃত্বে চলছে জামায়াত: আলাল সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন সদ্য. ক্রেতাশূন্যতায় বন্ধ শান্তিনগরের কর্ণফুলী গার্ডেন সিটি