পটুয়াখালীতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবারণা পূর্ণিমা উদ্‌যাপন

ক
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি (আবিদ হাসান সাইমুম)
২৬ অক্টোবর, ২০২৬ ২২:১৭:২৮

আত্মশুদ্ধি, সংযম ও অশুভকে পরিহার করে সত্য ও সুন্দরের পথে এগিয়ে চলার প্রত্যয়ে পটুয়াখালীতে প্রবারণা পূর্ণিমা উদ্‌যাপন করছেন বৌদ্ধধর্মাবলম্বীরা। এ উপলক্ষে জেলার বিভিন্ন বৌদ্ধবিহার ও রাখাইন পল্লিতে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। বুদ্ধপূজা, প্রদীপ প্রজ্বালন ও ফানুস ওড়ানোসহ নানা ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করছেন রাখাইন সম্প্রদায়ের মানুষ।

সোমবার (২৬ অক্টোবর) সকালে বুদ্ধপূজা ও পঞ্চশীল প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় উৎসবের আনুষ্ঠানিকতা। এ সময় ফুল ও প্রদীপ নিবেদন করতে বিভিন্ন বৌদ্ধবিহারে সমবেত হন রাখাইন নারী-পুরুষ। দিনভর চলে নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান। সন্ধ্যায় আকাশে রঙিন ফানুস ওড়ানোর মধ্য দিয়ে উৎসবে যোগ হবে ভিন্নমাত্রা।

বৌদ্ধ ভিক্ষুদের ভাষ্য, আরাকানিক বা চন্দ্র-সৌর পঞ্জিকা অনুসারে কুয়াকাটার রাখাইন সম্প্রদায়ের মানুষ এদিন প্রবারণা পূর্ণিমা উদ্‌যাপন করছেন। বৌদ্ধধর্মাবলম্বীদের কাছে দিনটি আত্মশুদ্ধি, সংযম ও নৈতিক জীবনচর্চার জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ।

বৌদ্ধধর্মীয় রীতি অনুযায়ী, আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত তিন মাস বর্ষাবাস পালনের পর প্রবারণা উৎসব উদ্‌যাপিত হয়। গৌতম বুদ্ধের শিক্ষা ও আদর্শ অনুসরণের অংশ হিসেবে বর্ষাবাস শেষে বৌদ্ধ ভিক্ষুরা নিজেদের ভুলত্রুটি পর্যালোচনা করেন। একই সঙ্গে আরও শুদ্ধ ও সংযমী জীবনযাপনের অঙ্গীকার করেন।

প্রবারণা পূর্ণিমার পরদিন থেকে শুরু হয় মাসব্যাপী কঠিন চীবরদান উৎসব। এ উপলক্ষে বিভিন্ন বৌদ্ধবিহারে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বৌদ্ধধর্মাবলম্বীরা ভিক্ষুদের চীবরসহ প্রয়োজনীয় বিভিন্ন উপকরণ দান করেন।

প্রবারণা পূর্ণিমাকে ঘিরে পটুয়াখালীর রাখাইন পল্লিগুলোতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। ধর্মীয় ভাবগাম্ভীর্য, পারস্পরিক সম্প্রীতি ও ঐতিহ্যবাহী আয়োজনের মধ্য দিয়ে উৎসবটি উদ্‌যাপন করছেন রাখাইন সম্প্রদায়ের মানুষ।

সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. ‘ক্রসফায়ার’ বক্তব্যের তীব্র প্রতিবাদ, আইজিপিকে অপসারণের দাবি এনসিপির সদ্য. জাসদ থেকে ধার করা নেতৃত্বে চলছে জামায়াত: আলাল সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন সদ্য. ক্রেতাশূন্যতায় বন্ধ শান্তিনগরের কর্ণফুলী গার্ডেন সিটি সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. ‘ক্রসফায়ার’ বক্তব্যের তীব্র প্রতিবাদ, আইজিপিকে অপসারণের দাবি এনসিপির সদ্য. জাসদ থেকে ধার করা নেতৃত্বে চলছে জামায়াত: আলাল সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন সদ্য. ক্রেতাশূন্যতায় বন্ধ শান্তিনগরের কর্ণফুলী গার্ডেন সিটি