বঙ্গোপসাগর হয়ে মিয়ানমারে সার পাচারের চেষ্টা, মিরসরাইয়ে আটক ১

ম
মিরসরাই (চট্টগ্রাম প্রতিনিধি)
৭ নভেম্বর, ২০২৬ ১৫:৩৬:০০
ছবি: সদ্য সংবাদ

চট্টগ্রামের মিরসরাইয়ে পাচারের উদ্দেশ্যে পরিবহনের সময় ১৫ টন ইউরিয়া সার উদ্ধার করেছে পুলিশ। এ সময় সারবোঝাই একটি ট্রাক জব্দের পাশাপাশি চালক মেহেদী হাসান রোমনকে (২৫) আটক করা হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কচ্ছপিয়া মোড়ে এ অভিযান চালানো হয়। জোরারগঞ্জ থানা পুলিশ ও অর্থনৈতিক অঞ্চলের শিল্প পুলিশ যৌথভাবে সেখানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। চেকপোস্টে ঢাকা মেট্রো-ট-১৫-৮৫০১ নম্বরের ট্রাকটি থামিয়ে তল্লাশি করলে ৩০০ বস্তা ইউরিয়া সার পাওয়া যায়।

পুলিশ জানায়, ট্রাকটি নরসিংদীর ঘোড়াশাল থেকে এসেছিল। উদ্ধার করা সারের পরিমাণ ১৫ টন, যার আনুমানিক বাজারমূল্য প্রায় চার লাখ টাকা। এসব সার বঙ্গোপসাগর হয়ে মিয়ানমারে পাচারের জন্য নেওয়া হচ্ছিল বলে পুলিশের ধারণা।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সারবোঝাই ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় চালককে আটক করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, সম্প্রতি মিরসরাইয়ের বঙ্গোপসাগরকে ইউরিয়া সার পাচারের রুট হিসেবে ব্যবহার করছে একটি চক্র। এর আগে একই এলাকায় অভিযান চালিয়ে ৩০১ বস্তা ইউরিয়া সারসহ দুটি ট্রাক জব্দ করেছিল পুলিশ।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আজ ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সদ্য. জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন সদ্য. ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনাকার্টা: প্রধানমন্ত্রী সদ্য. গ্রাম পুলিশের বেতন বাড়াল সরকার, মিলবে মাসিক মোবাইল ভাতাও সদ্য. ৭ নভেম্বরের কুচকাওয়াজে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. আগামী বছর ঈদুল ফিতর ও আজহায় কত দিন ছুটি, জানাল সরকার সদ্য. ৭ নভেম্বর উপলক্ষে বাবা-মায়ের সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. ৭ নভেম্বর প্রকৃত স্বাধীনতা পায় দেশের মানুষ: রিজভী সদ্য. বিমানবন্দরের গোলচত্বরে পরপর দুটি ককটেল বিস্ফোরণ সদ্য. চাঁদপুরে নিজ বাসা থেকে আটক জেলা আ.লীগ সভাপতি নাছির উদ্দিন সদ্য. আজ ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সদ্য. জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন সদ্য. ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনাকার্টা: প্রধানমন্ত্রী সদ্য. গ্রাম পুলিশের বেতন বাড়াল সরকার, মিলবে মাসিক মোবাইল ভাতাও সদ্য. ৭ নভেম্বরের কুচকাওয়াজে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. আগামী বছর ঈদুল ফিতর ও আজহায় কত দিন ছুটি, জানাল সরকার সদ্য. ৭ নভেম্বর উপলক্ষে বাবা-মায়ের সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. ৭ নভেম্বর প্রকৃত স্বাধীনতা পায় দেশের মানুষ: রিজভী সদ্য. বিমানবন্দরের গোলচত্বরে পরপর দুটি ককটেল বিস্ফোরণ সদ্য. চাঁদপুরে নিজ বাসা থেকে আটক জেলা আ.লীগ সভাপতি নাছির উদ্দিন