সকালে হঠাৎ ভূমিকম্পের কম্পনে কেঁপে উঠেছে উত্তরবঙ্গের ঠাকুরগাঁও ও পঞ্চগড়সহ দেশের বিভিন্ন এলাকা। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৭টার দিকে অনুভূত এ কম্পনে অনেকের ঘুম ভেঙে যায়। আতঙ্কিত হয়ে ঘর থেকে বেরিয়ে আসেন স্থানীয় বাসিন্দাদের অনেকে।
প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৪। এর উৎপত্তিস্থল ছিল নেপালের কোশি প্রদেশের লেলেপ এলাকার কাছাকাছি, ভূপৃষ্ঠ থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে।
বাংলাদেশের পাশাপাশি প্রতিবেশী নেপাল, ভুটান এবং চীনের বিভিন্ন অঞ্চলেও কম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।
সদ্য সংবাদ/এজে