তরুণীর সঙ্গে এমপির ব্যক্তিগত সহকারী ছাত্রদল নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল

স
সদ্য সংবাদ ডেস্ক
২৬ নভেম্বর, ২০২৬ ০১:১৭:৩৮
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হকের ব্যক্তিগত সহকারী হিসেবে পরিচিত শেখ মোহাম্মদ হোসেন ওরফে এস এম নয়নের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ১০ মিনিট ৩৭ সেকেন্ডের ওই ভিডিওতে এক তরুণীর সঙ্গে ভিডিও কলে কথোপকথনের একপর্যায়ে দুজনকে আপত্তিকর অবস্থায় দেখা যায়।

জানা গেছে, নয়ন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। তিনি পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের হুলাইন এলাকার নুরুল আনোয়ারের ছেলে। এর আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা হয়েছিল।

সম্প্রতি ছড়িয়ে পড়া ভিডিওতে প্রথমে এক তরুণীর সঙ্গে নয়নকে ভিডিও কলে কথা বলতে দেখা যায়। কথোপকথনের একপর্যায়ে দুজনকে আপত্তিকর অবস্থায় দেখা যায়। ভিডিওটি প্রকাশ্যে আসার পর রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০২৩ সালের ১১ আগস্ট জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার ৪২ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করে। রবিউল হোসেন রবিকে আহ্বায়ক এবং কামরুদ্দীন সবুজকে সদস্যসচিব করে গঠিত ওই কমিটিতে শেখ মোহাম্মদ হোসেন নয়ন ছয় নম্বর যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পান। দলীয় সূত্রে জানা গেছে, কমিটিটি এখনো বহাল রয়েছে।

এদিকে সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হকের ব্যক্তিগত সহকারী কাম কম্পিউটার অপারেটর হিসেবেও নয়নের নিয়োগের তথ্য পাওয়া গেছে। জাতীয় সংসদ সচিবালয়ের ডিসিপ্লিন অ্যান্ড প্রিভিলেজ শাখার সহকারী সচিব মারুফা সুলতানার স্বাক্ষরিত ১৩ জুনের অফিস আদেশে গত ১৭ ফেব্রুয়ারি থেকে তার নিয়োগ কার্যকর করার কথা উল্লেখ রয়েছে। তবে এ নিয়োগের বিষয়ে সংসদ সদস্যের বক্তব্যে ভিন্ন তথ্য পাওয়া গেছে।

নয়নের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা একটি মামলার তথ্যও পাওয়া গেছে। ২০১৮ সালের ১৭ সেপ্টেম্বর পটিয়া থানার মনসা বাদামতল এলাকায় অভিযান চালিয়ে তার হেফাজত থেকে ২ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। পরদিন ১৮ সেপ্টেম্বর পটিয়া থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মো. সাজ্জাদ হোসেন বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করেন।

নাম প্রকাশ না করার শর্তে দক্ষিণ জেলা ছাত্রদলের কয়েকজন নেতা বলেন, গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদে থেকে এ ধরনের বিতর্কে জড়ানো সংগঠনের জন্য বিব্রতকর। তাদের অভিযোগ, দলীয় পরিচয় ও প্রভাব কাজে লাগিয়ে এলাকায় বিভিন্ন সুবিধা নেওয়ার পাশাপাশি নানা কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন নয়ন। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন তারা। তবে এসব অভিযোগের বিস্তারিত স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ভিডিও ছড়িয়ে পড়ার বিষয়ে শেখ মোহাম্মদ হোসেন নয়ন বলেন, রাজনৈতিকভাবে ভালো অবস্থানে থাকায় একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে ফাঁসানোর চেষ্টা করছে। শুধু এই ঘটনা নয়, ধারাবাহিকভাবে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। প্রতিদ্বন্দ্বিতা করতে না পেরে প্রতিপক্ষ এসব অপপ্রচার চালাচ্ছে। এ ঘটনায় তিনি আইনি ব্যবস্থা নিয়েছেন।

তিনি আরও বলেন, কারা এর পেছনে রয়েছে, তা নিশ্চিত হতে পারেননি। সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় জানতে পারলে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন।

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক এম রবিউল হোসেন রবি বলেন, এ ধরনের ঘটনায় কেন্দ্রীয় ছাত্রদল সিদ্ধান্ত নেবে। তবে কেউ ব্যক্তিগতভাবে আপত্তিকর বা অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়লে তার দায়ভার সংগঠন নেবে না।

অন্যদিকে সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হক বলেন, শেখ মোহাম্মদ হোসেনকে তিনি চেনেন। তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের কমিটিতে রয়েছেন। সংসদ সচিবালয় থেকে তাকে ব্যক্তিগত সহকারী কাম কম্পিউটার অপারেটর হিসেবে নিয়োগ দেওয়া হলেও এক সপ্তাহের মধ্যেই সেই নিয়োগ বাতিল করা হয়।

নয়নের বিরুদ্ধে এ ধরনের কোনো ঘটনার কথা আগে শোনেননি জানিয়ে সংসদ সদস্য বলেন, তিনি কোনো অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকলে সেটি তার ব্যক্তিগত বিষয়। এর দায়ভার তিনি নিতে পারবেন না। সূত্র: কালবেলা

সদ্য সংবাদ/ এরআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক যুক্তরাষ্ট্রের সদ্য. পুলিশ প্রশাসনে রদবদল, ৭ জেলায় নতুন এসপিসহ বদলি ১৪ কর্মকর্তা সদ্য. মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট সদ্য. ফ্যাসিবাদী আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. গঙ্গা চুক্তির সময়সীমা শেষ হচ্ছে ডিসেম্বরে, নতুন চুক্তিতে পানির নিশ্চয়তা চায় বাংলাদেশ সদ্য. গোপালগঞ্জে থানায় আগুনের ঘটনায় অতিরিক্ত এসপি গ্রেপ্তার সদ্য. সচিবালয়ে একনেকের বৈঠক শুরু সদ্য. পাকিস্তানের পার্লামেন্টে দাদার ছবির নিচে দাঁড়িয়ে আবেগাপ্লুত হুমাম কাদের সদ্য. আগামীকাল দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ডাকল জামায়াত সদ্য. জিয়া-খালেদা জিয়াও নিজেকে চিনবে কিনা সন্দেহ- সিটি কর্পোরেশনের ‘জুলাই গ্রাফিতি’ নিয়ে সারজিস সদ্য. বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক যুক্তরাষ্ট্রের সদ্য. পুলিশ প্রশাসনে রদবদল, ৭ জেলায় নতুন এসপিসহ বদলি ১৪ কর্মকর্তা সদ্য. মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট সদ্য. ফ্যাসিবাদী আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. গঙ্গা চুক্তির সময়সীমা শেষ হচ্ছে ডিসেম্বরে, নতুন চুক্তিতে পানির নিশ্চয়তা চায় বাংলাদেশ সদ্য. গোপালগঞ্জে থানায় আগুনের ঘটনায় অতিরিক্ত এসপি গ্রেপ্তার সদ্য. সচিবালয়ে একনেকের বৈঠক শুরু সদ্য. পাকিস্তানের পার্লামেন্টে দাদার ছবির নিচে দাঁড়িয়ে আবেগাপ্লুত হুমাম কাদের সদ্য. আগামীকাল দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ডাকল জামায়াত সদ্য. জিয়া-খালেদা জিয়াও নিজেকে চিনবে কিনা সন্দেহ- সিটি কর্পোরেশনের ‘জুলাই গ্রাফিতি’ নিয়ে সারজিস