নতুন দামে চলছে স্বর্ণ বিক্রি, ভরিতে কত টাকা?

সদ্য সংবাদ ডেস্ক
৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:২৩:১৬
ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে মূল্য সমন্বয়ের ধারাবাহিকতায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন দর নির্ধারণ করেছে। সর্বশেষ ঘোষণায় বিভিন্ন মানের স্বর্ণের দাম কমানো হয়েছে।

বাজুসের নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী, গত রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দেশের বাজারে স্বর্ণের সংশোধিত দাম কার্যকর হয়েছে। নতুন কোনো ঘোষণা না আসা পর্যন্ত বুধবার (৮ সেপ্টেম্বর) এই দরেই স্বর্ণ বিক্রি হবে।

নতুন তালিকায় ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা। এর আগে একই পরিমাণ ২২ ক্যারেট স্বর্ণের দাম ছিল ২ লাখ ৩৭ হাজার ৩৬২ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ২৪ হাজার ৫৯০ টাকায়। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯২ হাজার ৮৬৪ টাকা।

অন্যদিকে, সনাতন পদ্ধতিতে তৈরি স্বর্ণের প্রতি ভরির নতুন দাম ১ লাখ ৫৭ হাজার ৫২২ টাকা নির্ধারণ করেছে বাজুস।

রুপার দাম অপরিবর্তিত

স্বর্ণের দর কমলেও রুপার বাজারে কোনো পরিবর্তন আনা হয়নি। আগের নির্ধারিত দামেই বিভিন্ন মানের রুপা বিক্রি হবে।

বাজুসের তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ১৩২ টাকা। ২১ ক্যারেটের রুপার প্রতি ভরির দাম ৪ হাজার ৯৫৭ টাকা।

এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার প্রতি ভরির দাম ৩ হাজার ২০৮ টাকা নির্ধারিত রয়েছে।

বাজুসের পক্ষ থেকে নতুন করে কোনো মূল্য ঘোষণা না দেওয়া পর্যন্ত স্বর্ণ ও রুপার ক্ষেত্রে এই দরই বহাল থাকবে।

সদ্য সংবাদ/এসকে

অর্থনীতি ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. মহাসড়কে স্লিপার বাস বন্ধে হাইকোর্টের নির্দেশ সদ্য. ৮ ঘণ্টার জন্য গ্যাস বন্ধ থাকবে রাজধানীর যেসব এলাকায় সদ্য. উত্তরা সেন্টার পয়েন্ট শপিং মলে আগুন! সদ্য. আমিরাতেই অবস্থান করছেন বেনজীর, দেশে ফেরাতে চলছে কূটনৈতিক প্রক্রিয়া: সংসদে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. নতুন পে-স্কেলের গেজেট নিয়ে সামনে এলো নতুন তথ্য সদ্য. খোকনের সঙ্গে বিতণ্ডার পর এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি সদ্য. নতুন দামে চলছে স্বর্ণ বিক্রি, ভরিতে কত টাকা? সদ্য. বুলবুলের আমলেই বাংলাদেশ ক্রিকেটে সবচেয়ে বড় ক্ষতি হয়েছে: সুজন সদ্য. ইরানের ৫ তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র সদ্য. পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. মহাসড়কে স্লিপার বাস বন্ধে হাইকোর্টের নির্দেশ সদ্য. ৮ ঘণ্টার জন্য গ্যাস বন্ধ থাকবে রাজধানীর যেসব এলাকায় সদ্য. উত্তরা সেন্টার পয়েন্ট শপিং মলে আগুন! সদ্য. আমিরাতেই অবস্থান করছেন বেনজীর, দেশে ফেরাতে চলছে কূটনৈতিক প্রক্রিয়া: সংসদে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. নতুন পে-স্কেলের গেজেট নিয়ে সামনে এলো নতুন তথ্য সদ্য. খোকনের সঙ্গে বিতণ্ডার পর এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি সদ্য. নতুন দামে চলছে স্বর্ণ বিক্রি, ভরিতে কত টাকা? সদ্য. বুলবুলের আমলেই বাংলাদেশ ক্রিকেটে সবচেয়ে বড় ক্ষতি হয়েছে: সুজন সদ্য. ইরানের ৫ তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র