হত্যা মামলায় আবারও গ্রেপ্তার সাবেক এমপি ফিরোজ

সদ্য সংবাদ ডেস্ক
৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:৪১:৪৩
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে শিক্ষার্থী নাইম হাওলাদার নিহতের ঘটনায় দায়ের করা মামলা এবং তারেক চৌকিদারকে হত্যাচেষ্টার মামলায় সাবেক সংসদ সদস্য আ স ম ফিরোজকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত।

বুধবার (৯ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হকের আদালতে এ বিষয়ে শুনানি হয়। তদন্ত কর্মকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে দুই মামলাতেই তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন আদালত। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন-অর-রশীদ বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত ৩ সেপ্টেম্বর দুই মামলার তদন্ত কর্মকর্তারা পৃথকভাবে তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। সেদিন আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য বুধবারের দিন নির্ধারণ করেছিলেন।

শুনানিতে অংশ নিতে কারাগার থেকে আদালতে আ স ম ফিরোজকে হাজির করা হয়। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, একটি মামলায় দুই বছরের সাজা ভোগ করার পর জামিন পেয়েছিলেন। এরপর নতুন করে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আদালতে নিজের বক্তব্যে ৭৮ বছর বয়সী আ স ম ফিরোজ দীর্ঘদিন ধরে কারাবন্দি থাকার কথা তুলে ধরেন। তিনি নিজেকে মুক্তিযোদ্ধা ও আটবারের সংসদ সদস্য উল্লেখ করে দাবি করেন, তিনি কোনো অপরাধ বা অন্যায় করেননি। একই সঙ্গে অসুস্থতার কথা জানিয়ে চিকিৎসার প্রয়োজনীয়তার বিষয়টিও আদালতের কাছে তুলে ধরেন।

তার পক্ষে আইনজীবী কামাল হোসেন বিশ্বাস ও শফিকুল ইসলাম স্বপন তাকে নতুন করে গ্রেপ্তার না দেখানোর পক্ষে যুক্তি দেন। বিপরীতে রাষ্ট্রপক্ষ দুই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন সমর্থন করে।

শুনানি শেষে আদালত আ স ম ফিরোজকে উভয় মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তার চিকিৎসার বিষয়ে করা আবেদনের পরিপ্রেক্ষিতে কারাবিধি অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই যাত্রাবাড়ীর উত্তর কুতুবখালী উচ্চ বিদ্যালয়ের সামনে জুলাই আন্দোলনের সময় গুলিবিদ্ধ হন নাইম হাওলাদার। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অন্যদিকে একই দিন যাত্রাবাড়ী এলাকায় গুলিবিদ্ধ হন তারেক চৌকিদার। মামলার অভিযোগ অনুযায়ী, তার রুমমেট শিহাব গুলিবিদ্ধ হওয়ার পর তাকে উদ্ধারে এগিয়ে গেলে তারেকও গুলির আঘাতে আহত হন। এ ঘটনায় ২০২৫ সালের ২৬ মার্চ যাত্রাবাড়ী থানায় মামলা করেন তারেক।

আ স ম ফিরোজকে ২০২৪ সালের ২৩ আগস্ট রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার করা হয়েছিল। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

তার আইনজীবী মোরশেদ হোসেন শাহীন দাবি করেন, চারটি মামলায় উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পর কারামুক্তির সুযোগ তৈরি হয়েছিল। তবে মুক্তির আগেই তাকে নতুন দুই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তার অভিযোগ, তাকে কারাগার থেকে বের হতে না দেওয়ার উদ্দেশ্যেই নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদবিতে ‘মহামান্য’, ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা সদ্য. পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. মহাসড়কে স্লিপার বাস বন্ধে হাইকোর্টের নির্দেশ সদ্য. ৮ ঘণ্টার জন্য গ্যাস বন্ধ থাকবে রাজধানীর যেসব এলাকায় সদ্য. উত্তরা সেন্টার পয়েন্ট শপিং মলে আগুন! সদ্য. আমিরাতেই অবস্থান করছেন বেনজীর, দেশে ফেরাতে চলছে কূটনৈতিক প্রক্রিয়া: সংসদে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. নতুন পে-স্কেলের গেজেট নিয়ে সামনে এলো নতুন তথ্য সদ্য. খোকনের সঙ্গে বিতণ্ডার পর এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি সদ্য. নতুন দামে চলছে স্বর্ণ বিক্রি, ভরিতে কত টাকা? সদ্য. বুলবুলের আমলেই বাংলাদেশ ক্রিকেটে সবচেয়ে বড় ক্ষতি হয়েছে: সুজন সদ্য. রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদবিতে ‘মহামান্য’, ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা সদ্য. পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. মহাসড়কে স্লিপার বাস বন্ধে হাইকোর্টের নির্দেশ সদ্য. ৮ ঘণ্টার জন্য গ্যাস বন্ধ থাকবে রাজধানীর যেসব এলাকায় সদ্য. উত্তরা সেন্টার পয়েন্ট শপিং মলে আগুন! সদ্য. আমিরাতেই অবস্থান করছেন বেনজীর, দেশে ফেরাতে চলছে কূটনৈতিক প্রক্রিয়া: সংসদে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. নতুন পে-স্কেলের গেজেট নিয়ে সামনে এলো নতুন তথ্য সদ্য. খোকনের সঙ্গে বিতণ্ডার পর এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি সদ্য. নতুন দামে চলছে স্বর্ণ বিক্রি, ভরিতে কত টাকা? সদ্য. বুলবুলের আমলেই বাংলাদেশ ক্রিকেটে সবচেয়ে বড় ক্ষতি হয়েছে: সুজন