চন্দ্রকোনা বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে মির্জা মোস্তফা জামান

স
সিরাজগঞ্জ প্রতিনিধি (মো. আব্দুর রউফ)
৩ নভেম্বর, ২০২৬ ০০:০১:৪৪

সিরাজগঞ্জ সদর উপজেলার ৫ নম্বর খোকশাবাড়ী ইউনিয়নের চন্দ্রকোনা বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী মির্জা মোস্তফা জামান। সোমবার বিকেলে ক্ষতিগ্রস্ত বাজার পরিদর্শন করে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় তাঁদের প্রতি সহমর্মিতা প্রকাশের পাশাপাশি দ্রুত পুনর্বাসনে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংগঠন ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

গত শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে চন্দ্রকোনা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বাজারের প্রায় সব দোকান পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ব্যবসায়ীরা তাঁদের দীর্ঘদিনের ব্যবসাপ্রতিষ্ঠান, পুঁজি ও মূল্যবান মালামাল হারিয়ে চরম বিপাকে পড়েন। তবে এ ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি।

সোমবার (২ নভেম্বর) বিকেলে বাজার পরিদর্শনে গিয়ে মির্জা মোস্তফা জামান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের ক্ষয়ক্ষতির বিস্তারিত খোঁজখবর নেন। এ সময় তিনি তাঁদের দুর্দিনে পাশে থাকার আশ্বাস দেন এবং দ্রুত পুনর্বাসনে প্রয়োজনীয় সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

মির্জা মোস্তফা জামান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তায় বিভিন্ন স্বেচ্ছাসেবী, সামাজিক ও মানবিক সংগঠন এবং সমাজের বিত্তবান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান। একই সঙ্গে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা প্রকাশ করেন এবং তাঁদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আকাশ খন্দকার, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তাইবুল হাসান, জেলা জাসাস নেতা ও পৌর জাসাসের সভাপতি সাইফুল ইসলাম, জেলা জাসাস নেতা কামরুজ্জামান সোহাগ, জেলা মহিলা দলের নেত্রী আইনুর নাহার কলি, সাবেক ছাত্রনেতা খলিলুর রহমান খলিলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে রয়েছেন মো. মনজুরুল আলম, মো. বিশা বিল্লাল, মো. আক্তার হোসেন, মো. আকবর আলী, দোয়াম মোল্লা, মো. ফরিদুল ইসলাম ও মো. গোলাপ হোসেন। এ ছাড়া মার্কেটের মালিক তন্ময়ও ক্ষতিগ্রস্ত হয়েছেন।

স্থানীয়দের মতে, ভয়াবহ এ অগ্নিকাণ্ডে ব্যবসায়ীরা ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। ক্ষতি কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে তাঁদের সরকারি সহায়তার পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংগঠন ও সমাজের বিত্তবানদের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।​


সদ্য সংবাদ/ এরআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. লক্ষ্মীপুরে ককটেল বিস্ফোরণ-ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ সদ্য. নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একমত ইসরায়েলের বিরোধী দলগুলো সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক শেখ মারা গেছে সদ্য. দলীয় এমপির বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বিএনপি নেতার সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. লক্ষ্মীপুরে ককটেল বিস্ফোরণ-ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ সদ্য. নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একমত ইসরায়েলের বিরোধী দলগুলো সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক শেখ মারা গেছে সদ্য. দলীয় এমপির বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বিএনপি নেতার