ডিসেম্বরেই আর্জেন্টিনার মাটিতে ফিরছেন লিওনেল মেসি

স
সদ্য সংবাদ ডেস্ক
২৭ নভেম্বর, ২০২৬ ১৫:৪৯:২৬
ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার ফুটবলপ্রেমীদের জন্য আসছে বিশেষ এক মুহূর্ত। দীর্ঘদিন পর নিজ দেশের মাটিতে খেলতে দেখা যেতে পারে লিওনেল মেসিকে। দেশটির সাবেক তারকা ফুটবলার কার্লোস তেভেজের আনুষ্ঠানিক বিদায়ি ম্যাচে অংশ নেওয়ার কথা রয়েছে আটবারের ব্যালন ডি’অর জয়ী এই মহাতারকার।

আগামী ২০ ডিসেম্বর বুয়েনস এইরেসের ঐতিহাসিক লা বোম্বোনেরা স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ম্যাচটি। তেভেজ নিজেই মেসির অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানিয়েছে গোল ডটকম।

ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটির সাবেক ফরোয়ার্ড কার্লোস তেভেজ পাঁচ বছর আগে পেশাদার ফুটবলকে বিদায় জানিয়েছেন। তবে আনুষ্ঠানিক বিদায়ি ম্যাচ আয়োজন করা সম্ভব হয়নি এত দিন। অবশেষে সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে।

ম্যাচটির বাড়তি আকর্ষণ মেসি ও তেভেজের সম্ভাব্য পুনর্মিলন। ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সিতে একই আক্রমণভাগে খেলেছিলেন এই দুই তারকা। দীর্ঘ সময় পর আবারও একই মাঠে তাদের দেখার সুযোগ তৈরি হওয়ায় উচ্ছ্বসিত সমর্থকেরা।

আর্জেন্টিনার ক্লাব ফুটবলে তেভেজের অবদানও কম নয়। বোকা জুনিয়র্সের হয়ে একাধিক মেয়াদে খেলেছেন তিনি। ক্লাবটির হয়ে জিতেছেন কোপা লিবের্তাদোরেসসহ গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি শিরোপা। সমর্থকদের কাছে এখনো অন্যতম জনপ্রিয় মুখ এই সাবেক ফরোয়ার্ড।

অন্যদিকে, মেসির উপস্থিতি বিদায়ি আয়োজনকে নিয়ে গেছে ভিন্ন মাত্রায়। বিশ্ব ফুটবলের অন্যতম সেরা এই তারকাকে আর্জেন্টিনার মাটিতে আবারও খেলতে দেখার অপেক্ষায় রয়েছেন ভক্তরা।

তবে পুরো আয়োজনের কেন্দ্রবিন্দুতে থাকবেন তেভেজই। দীর্ঘ ক্যারিয়ারের সতীর্থ, বন্ধু ও সমর্থকদের সামনে ফুটবলকে আনুষ্ঠানিক বিদায় জানানোর সুযোগ পাচ্ছেন তিনি। আর সেই বিশেষ মুহূর্তে মেসির উপস্থিতি যোগ করবে বাড়তি আবেগ।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ‘আগামী ১০ বছরেও বাংলাদেশে ফিরতে পারবেন না শেখ হাসিনা’ সদ্য. ভারতও হাসিনার পাগলামি বুঝতে পারছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. হাসিনাকে ফেরত না দিলে আন্তর্জাতিক আদালতে যাবে বাংলাদেশ: স্পিকার হাফিজ উদ্দিন সদ্য. বিজেপি নেতাকে বাংলাদেশের জনগণের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে: নাহিদ ইসলাম সদ্য. শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী সদ্য. লিটারে ৩ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম সদ্য. ১১২ জন কর্মীকে মালয়েশিয়া পাঠাচ্ছে সরকার, বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী সদ্য. শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব সাখাওয়াত মুনসহ তিনজন কারাগারে সদ্য. ভেতরে দালাল রেখে কোনো যুদ্ধে জয়ী হওয়া যায় না: আসিফ মাহমুদ সদ্য. ডিসেম্বরে দেশে আসবেন না শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. ‘আগামী ১০ বছরেও বাংলাদেশে ফিরতে পারবেন না শেখ হাসিনা’ সদ্য. ভারতও হাসিনার পাগলামি বুঝতে পারছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. হাসিনাকে ফেরত না দিলে আন্তর্জাতিক আদালতে যাবে বাংলাদেশ: স্পিকার হাফিজ উদ্দিন সদ্য. বিজেপি নেতাকে বাংলাদেশের জনগণের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে: নাহিদ ইসলাম সদ্য. শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী সদ্য. লিটারে ৩ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম সদ্য. ১১২ জন কর্মীকে মালয়েশিয়া পাঠাচ্ছে সরকার, বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী সদ্য. শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব সাখাওয়াত মুনসহ তিনজন কারাগারে সদ্য. ভেতরে দালাল রেখে কোনো যুদ্ধে জয়ী হওয়া যায় না: আসিফ মাহমুদ সদ্য. ডিসেম্বরে দেশে আসবেন না শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী