১১২ জন কর্মীকে মালয়েশিয়া পাঠাচ্ছে সরকার, বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী

স
সদ্য সংবাদ ডেস্ক
২৬ নভেম্বর, ২০২৬ ১৮:৫৮:৩৪
ছবি: সংগৃহীত

সরকারি ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন ১১২ বাংলাদেশি। প্রথমবারের মতো বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে দেশটিতে যাচ্ছেন তারা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশগামী কর্মীদের বিদায় জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি দিনটিকে বাংলাদেশের জন্য স্মরণীয় হিসেবে উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী জানান, সরকারি উদ্যোগে পর্যায়ক্রমে ১০ হাজার কর্মী বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ পাবেন। মালয়েশিয়া সরকারের সহযোগিতায় দেশটির শ্রমবাজার আবারও উন্মুক্ত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর পাশাপাশি কর্মীদের দক্ষতা উন্নয়নে সরকার কাজ শুরু করেছে বলে জানান সরকারপ্রধান। বিভিন্ন দেশে কাজ করতে যাওয়ার আগে কর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও ভাষা শেখানোর উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

মালয়েশিয়াগামী কর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, বিদেশের মাটিতে কাজ করার সময় সেখানকার আইন ও সংস্কৃতির প্রতি সম্মান দেখাতে হবে। সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে দেশের সুনাম অক্ষুণ্ন রাখতে হবে। তাদের আচরণ ও কাজের মাধ্যমে যেন বাংলাদেশের প্রতি ইতিবাচক ধারণা তৈরি হয়, সে বিষয়েও গুরুত্ব দেন তিনি।

বিদায় অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হকসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. লিটারে ৩ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম সদ্য. ১১২ জন কর্মীকে মালয়েশিয়া পাঠাচ্ছে সরকার, বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী সদ্য. শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব সাখাওয়াত মুনসহ তিনজন কারাগারে সদ্য. ডিসেম্বরে দেশে আসবেন না শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. কোনো প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ না করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী সদ্য. পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. শনিবার থেকে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানালেন শ্রমমন্ত্রী সদ্য. পাকিস্তানের রাষ্ট্রপতির সঙ্গে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সৌজন্য সাক্ষাৎ সদ্য. যুক্তরাষ্ট্র থেকে ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম কিনছে সরকার সদ্য. ডিবির অভিযানে গ্রেপ্তার আরও দুই পুলিশ কর্মকর্তা সদ্য. লিটারে ৩ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম সদ্য. ১১২ জন কর্মীকে মালয়েশিয়া পাঠাচ্ছে সরকার, বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী সদ্য. শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব সাখাওয়াত মুনসহ তিনজন কারাগারে সদ্য. ডিসেম্বরে দেশে আসবেন না শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. কোনো প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ না করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী সদ্য. পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. শনিবার থেকে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানালেন শ্রমমন্ত্রী সদ্য. পাকিস্তানের রাষ্ট্রপতির সঙ্গে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সৌজন্য সাক্ষাৎ সদ্য. যুক্তরাষ্ট্র থেকে ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম কিনছে সরকার সদ্য. ডিবির অভিযানে গ্রেপ্তার আরও দুই পুলিশ কর্মকর্তা