৩ মাসের মধ্যে বিশ্ববাজারে সর্বোচ্চ দামে স্বর্ণ

স
সদ্য সংবাদ ডেস্ক
২৪ আগস্ট, ২০২৬ ২১:৩৭:০১
সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ছে স্বর্ণের মূল্য। মার্কিন ডলারের দর দুর্বল হয়ে পড়ায় মূল্যবান ধাতুটির প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে। এর প্রভাবে সোমবার স্বর্ণের দাম গত তিন মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে।

বাজারের তথ্য অনুযায়ী, সোমবার স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ০ দশমিক ৮ শতাংশ বেড়ে ৪ হাজার ৬৪১ দশমিক ২৭ ডলারে দাঁড়ায়। দিনের লেনদেনে একপর্যায়ে দাম গত ১৫ মে’র পর সর্বোচ্চ পর্যায়ে ওঠে। এর আগে গত সপ্তাহেও আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্য ৫ শতাংশের বেশি বাড়ে।

যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটেও স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী ছিল। গোল্ড ফিউচার্সের দাম ০ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৬৯৭ দশমিক ৭০ ডলারে পৌঁছেছে।

বিশ্লেষকদের মতে, ডলারের দুর্বল অবস্থান স্বর্ণের বাজারে ঊর্ধ্বগতির অন্যতম কারণ। আন্তর্জাতিকভাবে ডলারে স্বর্ণের মূল্য নির্ধারিত হওয়ায় মার্কিন মুদ্রার দর কমলে অন্যান্য মুদ্রায় স্বর্ণ কেনা তুলনামূলক সহজ হয়। এতে ধাতুটির চাহিদা বাড়তে পারে।

এদিকে যুক্তরাষ্ট্রের অর্থনীতির পরবর্তী গতিপথ নিয়ে বিনিয়োগকারীদের নজর এখন কয়েকটি গুরুত্বপূর্ণ সূচকের দিকে। চলতি সপ্তাহে দেশটির জুলাই মাসের ব্যক্তিগত ভোগ ব্যয় বা পিসিই মূল্যসূচক প্রকাশের কথা রয়েছে। মূল্যস্ফীতির পরিস্থিতি সম্পর্কে এই তথ্য থেকে নতুন ধারণা পাওয়ার আশা করছেন বাজারসংশ্লিষ্টরা।

একই সঙ্গে মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের ভবিষ্যৎ সুদের হার নীতির বিষয়টিও বাজারে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান কেভিন ওয়ারশের বক্তব্যের দিকেও নজর রাখছেন বিনিয়োগকারীরা।

ভূরাজনৈতিক পরিস্থিতিও স্বর্ণের বাজারে প্রভাব ফেলছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার পাশাপাশি তেহরানের বাণিজ্যিক অংশীদারদের বিরুদ্ধে ওয়াশিংটনের সম্ভাব্য নতুন নিষেধাজ্ঞা নিয়ে বাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা বাড়ার সম্ভাবনা রয়েছে।

তবে স্বর্ণের পাশাপাশি অন্যান্য পণ্যের বাজারে একই ধরনের ঊর্ধ্বগতি দেখা যায়নি। সাম্প্রতিক মূল্যবৃদ্ধির পর বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার কারণে তেলের দাম ব্যারেলপ্রতি এক ডলারের বেশি কমেছে।

অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে রুপার দাম প্রতি আউন্স ৬৮ দশমিক ৯৮ ডলারে প্রায় অপরিবর্তিত ছিল। প্লাটিনামের দাম সামান্য বেড়ে ১ হাজার ৮৭৮ দশমিক ৮৮ ডলারে দাঁড়িয়েছে। আর প্যালাডিয়ামের দাম ১ হাজার ৩৫০ ডলারে স্থির ছিল।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. কলকাতা বিমানবন্দরসহ ভারতে একাধিক স্থানে বোমা হামলার হুমকি সদ্য. মাদ্রাসাশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা, গ্রেপ্তার ২ সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. কলকাতা বিমানবন্দরসহ ভারতে একাধিক স্থানে বোমা হামলার হুমকি সদ্য. মাদ্রাসাশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা, গ্রেপ্তার ২