ভারতে ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের মেনুতে থাকছে যেসব খাবার

সদ্য সংবাদ ডেস্ক
১১ সেপ্টেম্বর, ২০২৬ ০০:০৪:১১
ছবি: সংগৃহীত

১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন সামনে রেখে ভারতের রাজধানী নয়াদিল্লিতে চলছে ব্যাপক প্রস্তুতি। আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠেয় এই সম্মেলনে সভাপতিত্ব করছে ভারত। এতে ব্রাজিল, রাশিয়া, চীন, দক্ষিণ আফ্রিকা, মিশর, ইন্দোনেশিয়া, ইরান ও সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ নেতাদের পাশাপাশি অংশীদার দেশগুলোর প্রতিনিধিরাও অংশ নেবেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁদের স্বাগত জানাবেন।

সম্মেলনের মূল আয়োজন হবে ভারত মণ্ডপমে। তবে বিশ্বনেতা ও বিভিন্ন দেশের প্রতিনিধিদের অভ্যর্থনায় সম্মেলনের আগেই দিল্লির অভিজাত হোটেলগুলোতে শুরু হয়েছে নানা প্রস্তুতি। ভারতীয় ঐতিহ্য ও আতিথেয়তার সঙ্গে দেশটির বৈচিত্র্যময় খাবারের স্বাদ আন্তর্জাতিক অতিথিদের সামনে তুলে ধরতে বিশেষ আয়োজন করেছে দ্য লিলা প্যালেস, তাজমহল ও দ্য ললিতের মতো তারকা হোটেলগুলো।

ব্রিকস প্রতিনিধিদের জন্য তাজমহল হোটেল এবার ‘ট্র্যাডিশন টু টেবিল’ নামে একটি বিশেষ খাবারের আয়োজন করেছে। হোটেলের শেফরা তাঁদের মায়েদের কাছ থেকে শেখা বিভিন্ন রেসিপি থেকে অনুপ্রেরণা নিয়ে এসব পদ তৈরি করেছেন। এর মাধ্যমে ভারতীয় ঘরোয়া রান্নার ঐতিহ্য ও আন্তরিক আতিথেয়তার স্বাদ তুলে ধরা হবে।

এই আয়োজনে ভারতের ছয় অঞ্চলের ঐতিহ্যবাহী বিভিন্ন খাবার রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে কাশ্মীরের মশলাযুক্ত আখরোট, পুরানি দিল্লির ময়দা কাজু, মহারাষ্ট্রের বাকরবাড়ি, রাজস্থানের মিনি কচুরি, বাংলার কুচো নিমকি এবং তামিলনাড়ুর মুচমুচে মুরুক্কু।

ঐতিহ্য ও আধুনিকতার সমন্বয়ে অতিথিদের অভ্যর্থনা জানাতে তাজমহল হোটেল তৈরি করেছে বিশেষ একটি ভোজ্য হস্তনির্মিত পদ্মফুলও। ভারতের জাতীয় ফুল এবং ব্রিকস ইন্ডিয়া ২০২৬-এর প্রতীককে একসঙ্গে তুলে ধরতে গোলাপি গোলাপ, জাফরান ও এলাচের পাশাপাশি বিভিন্ন দেশীয় ফলের নির্যাস ব্যবহার করা হয়েছে এতে।

অন্যদিকে দ্য লিলা অতিথিদের খাবারের তালিকায় রেখেছে বিশেষ মিলেট কুকিজ, হাতে তৈরি গ্রানোলা বার এবং বিভিন্ন ভেষজ পানীয়। মিলেটকে কখনো ‘বাজরা’ বা ক্ষুদ্র শস্যও বলা হয়।

দ্য ললিত হোটেলও আন্তর্জাতিক অতিথিদের কথা মাথায় রেখে তৈরি করেছে বৈচিত্র্যময় মেনু। আঞ্চলিক ঐতিহ্যবাহী খাবারের সঙ্গে এতে যুক্ত হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক পদ। মেনুতে রয়েছে গালৌটি কাবাব, তন্দুরি রুটি এবং মিলেট দিয়ে তৈরি স্বাস্থ্যকর খাবার।

আন্তর্জাতিক অতিথিদের খাদ্যাভ্যাস ও পছন্দ বিবেচনায় নিয়ে শেফরা আরও কিছু বিশেষ পদ রেখেছেন। এর মধ্যে রয়েছে মিসো পেস্ট দিয়ে তৈরি ব্রেইজড এগপ্ল্যান্ট, সিমার্ড চাইনিজ ক্যাবেজ এবং অ্যাম্বার সসের সঙ্গে জাপানি স্টাইলের কিডনি বিন সুইট।

দিল্লির অভিজাত হোটেলগুলোর এসব আয়োজনের মধ্য দিয়ে ব্রিকস সম্মেলনে অংশ নেওয়া অতিথিদের কাছে ভারতীয় আতিথেয়তা ও দেশটির বিভিন্ন অঞ্চলের খাদ্যঐতিহ্য তুলে ধরার পাশাপাশি আন্তর্জাতিক খাদ্যসংস্কৃতিরও সমন্বয় ঘটাতে চাওয়া হচ্ছে। সূত্র: এনডিটিভি

সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ভারত সফরে আগ্রহী তারেক রহমান, তবে আগে চূড়ান্ত করতে হবে এজেন্ডা: দ্য হিন্দুর প্রতিবেদন সদ্য. চাকরিচ্যুত ৮৭৯৬ বিডিআর সদস্যকে চাকরিতে ফেরানোর সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. চিকিৎসার জন্য থাইল্যান্ড যাচ্ছেন বিদ্যুৎমন্ত্রী সদ্য. আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে, এটা সংসদীয় রীতির মধ্যে পড়ে না: রুমিন ফারহানা সদ্য. গণতান্ত্রিক শক্তির বিভাজনে পতিত ফ্যাসিস্টরা লাভবান হবে: প্রধানমন্ত্রী সদ্য. বিলুপ্ত হলো র‍্যাব, সংসদে পাস স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সদ্য. ভারতে ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের মেনুতে থাকছে যেসব খাবার সদ্য. ‘প্রভাবশালী হলেও দুর্নীতিবাজদের আইনের আওতায় আনতে হবে’ সদ্য. ‘মাননীয়’ নয়, শুধু ‘প্রধানমন্ত্রী’: নিজের দপ্তরেই নিয়ম চালু করলেন তারেক রহমান সদ্য. এপিবিএনকে ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা দিয়ে সংসদে বিল পাস সদ্য. ভারত সফরে আগ্রহী তারেক রহমান, তবে আগে চূড়ান্ত করতে হবে এজেন্ডা: দ্য হিন্দুর প্রতিবেদন সদ্য. চাকরিচ্যুত ৮৭৯৬ বিডিআর সদস্যকে চাকরিতে ফেরানোর সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. চিকিৎসার জন্য থাইল্যান্ড যাচ্ছেন বিদ্যুৎমন্ত্রী সদ্য. আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে, এটা সংসদীয় রীতির মধ্যে পড়ে না: রুমিন ফারহানা সদ্য. গণতান্ত্রিক শক্তির বিভাজনে পতিত ফ্যাসিস্টরা লাভবান হবে: প্রধানমন্ত্রী সদ্য. বিলুপ্ত হলো র‍্যাব, সংসদে পাস স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সদ্য. ভারতে ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের মেনুতে থাকছে যেসব খাবার সদ্য. ‘প্রভাবশালী হলেও দুর্নীতিবাজদের আইনের আওতায় আনতে হবে’ সদ্য. ‘মাননীয়’ নয়, শুধু ‘প্রধানমন্ত্রী’: নিজের দপ্তরেই নিয়ম চালু করলেন তারেক রহমান সদ্য. এপিবিএনকে ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা দিয়ে সংসদে বিল পাস