ইরানের হামলার আশঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রী

স
সদ্য সংবাদ ডেস্ক
১১ নভেম্বর, ২০২৬ ১০:৪৭:০০
ছবি: সংগৃহীত

ইরানের কাছ থেকে প্রাণনাশের হুমকি পাওয়ার পর যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট নিজের বাসভবন ছেড়ে একটি সামরিক ঘাঁটিতে অবস্থান নিয়েছেন। সম্প্রতি নিরাপত্তাজনিত উদ্বেগ থেকে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস।

বিষয়টি সম্পর্কে অবগত একাধিক সূত্রের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বেসেন্টের প্রতি হুমকির প্রকৃত মাত্রা এবং তা কতটা তাৎক্ষণিক ঝুঁকি তৈরি করেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

এদিকে যুক্তরাষ্ট্রের কর্মকর্তা ও নাগরিকদের লক্ষ্য করে সম্ভাব্য হামলার আশঙ্কা নিয়ে উদ্বেগ বাড়ছে ওয়াশিংটনে। ট্রাম্প প্রশাসনের একজন জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা সতর্ক করেছেন, মার্কিন নাগরিকদের বিরুদ্ধে প্রাণঘাতী হামলার পরিকল্পনা ইরানের পক্ষ থেকে আরও অগ্রসর পর্যায়ে নেওয়া হয়েছে। গত মাসের শেষ দিকে রয়টার্সের হাতে আসা একটি গোয়েন্দা স্মারকেও এ বিষয়ে সতর্কবার্তা দেওয়া হয়েছিল।

তবে মার্কিন ভূখণ্ডে কিংবা দেশটির কর্মকর্তা ও নাগরিকদের ওপর হামলার পরিকল্পনার অভিযোগ আগেই প্রত্যাখ্যান করেছে তেহরান।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মূল্যায়ন অনুযায়ী, নিজ ভূখণ্ডে কিংবা বিদেশের বিভিন্ন স্থানে বড় পরিসরে হামলা পরিচালনার সক্ষমতা ইরানের সীমিত।

এ বিষয়ে মার্কিন অর্থমন্ত্রী বা অর্থ মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক বক্তব্য জানতে যোগাযোগ করেছিল বার্তা সংস্থা রয়টার্স। তবে প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকে তেহরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়ানোর প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন স্কট বেসেন্ট। ওয়াশিংটনের অর্থনৈতিক চাপ প্রয়োগের কৌশল তুলে ধরার ক্ষেত্রেও তিনি ট্রাম্প প্রশাসনের অন্যতম প্রধান মুখ হিসেবে কাজ করছেন।

এমন পরিস্থিতিতে তাঁর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে সামরিক ঘাঁটিতে আশ্রয় নেওয়ার বিষয়ে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ইসরায়েলি পার্লামেন্টে শপথ ঘিরে উত্তেজনা, আরব দলগুলোকে বেন গভিরের কটূক্তি সদ্য. প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে শেখ হাসিনার নামে স্লোগান, আটক ৩ যুবক সদ্য. সরকার ব্যর্থ হলে বিরোধী দল বসে থাকবে না: জামায়াত আমির সদ্য. আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক অনুষ্ঠিত সদ্য. এমিনে এরদোগানের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি বিষয়, সেভাবেই সমাধান করা হবে: দিল্লি সদ্য. দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর সদ্য. পরিত্যক্ত দুয়েকটি গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইস্তাম্বুল বিমানবন্দরে যাত্রাবিরতি, কপ সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা, হাওর এক্সপ্রেসে আগুন সদ্য. ইসরায়েলি পার্লামেন্টে শপথ ঘিরে উত্তেজনা, আরব দলগুলোকে বেন গভিরের কটূক্তি সদ্য. প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে শেখ হাসিনার নামে স্লোগান, আটক ৩ যুবক সদ্য. সরকার ব্যর্থ হলে বিরোধী দল বসে থাকবে না: জামায়াত আমির সদ্য. আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক অনুষ্ঠিত সদ্য. এমিনে এরদোগানের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি বিষয়, সেভাবেই সমাধান করা হবে: দিল্লি সদ্য. দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর সদ্য. পরিত্যক্ত দুয়েকটি গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইস্তাম্বুল বিমানবন্দরে যাত্রাবিরতি, কপ সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা, হাওর এক্সপ্রেসে আগুন