ইসরায়েলি পার্লামেন্টে শপথ ঘিরে উত্তেজনা, আরব দলগুলোকে বেন গভিরের কটূক্তি

স
সদ্য সংবাদ ডেস্ক
১১ নভেম্বর, ২০২৬ ০৩:৩৪:১১
ছবি: সংগৃহীত

ইসরায়েলের নতুন পার্লামেন্ট নেসেটের সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। অনুষ্ঠানে দেশটির আরব নাগরিকদের প্রতিনিধিত্বকারী দলগুলোর উদ্দেশে কটূক্তি করেন কট্টর ডানপন্থী নেতা ইতামার বেন গভির। আরব দলগুলোর সমর্থন নিয়ে সরকার গঠনের সম্ভাবনাকে কেন্দ্র করে নেতাদের মধ্যে পাল্টাপাল্টি আক্রমণাত্মক বক্তব্যও দেওয়া হয়।

মঙ্গলবার নেসেটের নতুন সদস্যদের শপথ গ্রহণের দিন ছিল। এবারের নির্বাচনে দুটি আরব দল—জয়েন্ট লিস্ট ও রাআম—মিলে ১৯টি আসন পেয়েছে। ইসরায়েলের ইতিহাসে এ ফলকে নজিরবিহীন বলা হচ্ছে। নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট পেয়েছে ৫৩টি আসন। অন্যদিকে সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট পেয়েছে ৪৮টি আসন।

ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের মোট আসন ১২০টি। সরকার গঠনের জন্য কোনো দল বা জোটের অন্তত ৬১টি আসন প্রয়োজন। তবে নির্বাচনে কোনো পক্ষই প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। যদিও নেতানিয়াহু ও আইজেনকট—উভয় শিবিরের কয়েকজন নেতা আরব দলগুলোর সমর্থন নিয়ে সরকার গঠনের সম্ভাবনা নিয়ে সংশয় প্রকাশ করেছেন।

মঙ্গলবার শপথ গ্রহণ অনুষ্ঠানে জয়েন্ট লিস্টের নেতা ইউসুফ জাবারিনকে উদ্দেশ করে বেন গভির চিৎকার করে বলেন, ‘তিনি কার প্রতি আনুগত্যের শপথ নিচ্ছেন, হামাসের প্রতি?’ এর কিছুক্ষণ পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘যে অনুগত নয়, তাঁর ইসরায়েলি নেসেটে থাকার অধিকার নেই!’

শপথ গ্রহণ অনুষ্ঠান পর্যবেক্ষণ করেন বার্তা সংস্থা এএফপির একজন সাংবাদিক। তিনি জানান, ইসরায়েলের জাতীয় সংগীত বাজানোর সময় জয়েন্ট লিস্টের কয়েকজন আইনপ্রণেতা অধিবেশনকক্ষ থেকে বেরিয়ে যান। জাতীয় সংগীত চলাকালে দাঁড়ানো এড়াতেই তাঁরা এমনটি করেছেন বলে ধারণা করা হচ্ছে। তাঁদের এ প্রতিবাদ ঘিরে পার্লামেন্ট কক্ষে আলোচনা ও উত্তেজনা তৈরি হয়।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে নেতানিয়াহু অভিযোগ করেন, আরবদের প্রধান দুটি দল ইসরায়েলকে ইহুদি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানায়। তবে রাআমের নেতা মনসুর আব্বাস অতীতে ইসরায়েলকে ইহুদি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছেন। নেতানিয়াহুর অভিযোগ, দল দুটি ইসরায়েলকে ধ্বংস করে সেখানে ইসলামি রাষ্ট্র অথবা জাতীয়তাবাদী ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়।

নেতানিয়াহুর বক্তব্যের সময় বামপন্থী দ্য ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়ার গোলান অধিবেশনকক্ষ ছেড়ে বেরিয়ে যান। পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি লেখেন, জনগণ তাঁকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে—এটি মেনে নিতে নেতানিয়াহুর কষ্ট হচ্ছে। এখন তিনি ক্ষমতা আঁকড়ে রাখার চেষ্টা করছেন। এ উদ্দেশ্যে তিনি মিথ্যা বলছেন এবং আরব জনগণের বিরুদ্ধে উসকানি দিচ্ছেন।

তবে আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোটের কয়েকজন নেতাও আরব দলগুলোর সঙ্গে জোট গঠনের বিষয়ে সতর্ক অবস্থান নিয়েছেন। ডানপন্থী দল ইসরায়েল বেইতেনুর নেতা আভিগদর লিবারম্যান অধিবেশনকক্ষ থেকে আরব আইনপ্রণেতাদের বেরিয়ে যাওয়ার ঘটনার সমালোচনা করেন। এক্সে দেওয়া পোস্টে তিনি প্রশ্ন তোলেন, ‘আপনারা কি তাদের নিয়ে জোট সরকার গঠন করতে চান?’​


সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ইসরায়েলি পার্লামেন্টে শপথ ঘিরে উত্তেজনা, আরব দলগুলোকে বেন গভিরের কটূক্তি সদ্য. আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক অনুষ্ঠিত সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি বিষয়, সেভাবেই সমাধান করা হবে: দিল্লি সদ্য. দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর সদ্য. পরিত্যক্ত দুয়েকটি গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইস্তাম্বুল বিমানবন্দরে যাত্রাবিরতি, কপ সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা, হাওর এক্সপ্রেসে আগুন সদ্য. রাজনৈতিক হয়রানিমূলক ২৪ হাজার ১৩টি মামলা প্রত্যাহার: সংসদে আইনমন্ত্রী সদ্য. আ.লীগের কার্যক্রমের প্রচারণাও নিষিদ্ধ, গণমাধ্যমকে মনে রাখতে হবে: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. রাজবাড়ীতে যুগান্তর সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা, বাবা-মাসহ ৪ জনকে মারধর সদ্য. ইসরায়েলি পার্লামেন্টে শপথ ঘিরে উত্তেজনা, আরব দলগুলোকে বেন গভিরের কটূক্তি সদ্য. আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক অনুষ্ঠিত সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি বিষয়, সেভাবেই সমাধান করা হবে: দিল্লি সদ্য. দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর সদ্য. পরিত্যক্ত দুয়েকটি গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইস্তাম্বুল বিমানবন্দরে যাত্রাবিরতি, কপ সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা, হাওর এক্সপ্রেসে আগুন সদ্য. রাজনৈতিক হয়রানিমূলক ২৪ হাজার ১৩টি মামলা প্রত্যাহার: সংসদে আইনমন্ত্রী সদ্য. আ.লীগের কার্যক্রমের প্রচারণাও নিষিদ্ধ, গণমাধ্যমকে মনে রাখতে হবে: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. রাজবাড়ীতে যুগান্তর সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা, বাবা-মাসহ ৪ জনকে মারধর