সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা, হাওর এক্সপ্রেসে আগুন

স
সদ্য সংবাদ ডেস্ক
১১ নভেম্বর, ২০২৬ ০১:২৩:১৪
ছবি: সংগৃহীত

নেত্রকোনার মোহনগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যসহ দলটির নেতাকর্মীদের ছয়টি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই রাতে মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা আন্তনগর হাওর এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসব ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সোমবার (৯ নভেম্বর) রাত ১০টার দিকে পৌরশহরের দৌলতপুর, টেংগাপাড়া ও মাইলোড়া এলাকায় এসব হামলার ঘটনা ঘটে। এর আগে সন্ধ্যায় নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীর মশাল মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

হামলার শিকার বাড়িগুলোর মধ্যে রয়েছে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসানের দৌলতপুর এলাকার বাসা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র লতিফুর রহমান রতনের টেংগাপাড়া এলাকার বাসা, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান শহীদ ইকবালের বাসা এবং সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সুলতান আহমেদের বাসা। এ ছাড়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদ আল নূর সমাপ্ত ও ছাত্রলীগ কর্মী শফিকুল ইসলাম সৈকতের মাইলোড়া এলাকার বাড়িতেও হামলা চালানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাজ্জাদুল হাসানের বাড়িতে ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেওয়া হয়। শহীদ ইকবালের বাড়ির প্রধান ফটক ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি ইটপাটকেল নিক্ষেপ করে জানালার কাচ ভাঙা হয়। লতিফুর রহমান রতনের বাড়ির প্রধান ফটকেও হামলা চালানো হয়। অন্যদিকে সুলতান আহমেদের বাড়িতে ব্যাপক ভাঙচুর করা হয়েছে।

সুলতান আহমেদ অভিযোগ করেন, তাঁর বাড়ির ফ্রিজ ও আসবাবপত্র ভাঙচুরের পাশাপাশি নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করা হয়েছে। মাহমুদ আল নূর সমাপ্ত ও শফিকুল ইসলাম সৈকতের বাড়িতেও হামলা ও ভাঙচুর চালানো হয়।

এসব ঘটনার আগে সোমবার সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে মশাল মিছিলের একটি ভিডিও পোস্ট করেন মাহমুদ আল নূর সমাপ্ত। পরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিভিন্ন আইডি এবং দলীয় গ্রুপ থেকে ভিডিওটি ছড়িয়ে দেওয়া হয়। এর কিছুক্ষণ পরই বাড়িগুলোতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

এসব হামলার জন্য আওয়ামী লীগ ও যুবলীগের নেতারা বিএনপিকে দায়ী করেছেন। তবে অভিযোগ অস্বীকার করেছে উপজেলা বিএনপি।

এ ঘটনায় উপজেলা যুবলীগের আহ্বায়ক শফিকুল ইসলাম মামুন নিজের ফেসবুক পোস্টে ক্ষোভ প্রকাশ করেন। সেখানে তিনি লেখেন, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বাড়িতে যারা হামলা করিয়েছেন, তাঁদেরও বাড়িঘর রয়েছে। তাঁরা মরার জন্য প্রস্তুত এবং প্রতিটি আঘাতের জবাবে দ্বিগুণ শক্তি নিয়ে ফিরে আসবেন।

এদিকে মঙ্গলবার ভোর ৬টার দিকে মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা আন্তনগর হাওর এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুন দেওয়া হয়। পরে ট্রেনের গার্ড, কর্মী ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বগিটির চারটি আসন পুড়ে যায়। তবে ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। নির্ধারিত সময়েই ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায় বলে জানিয়েছেন মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার জহিরুল ইসলাম।

হামলা ও ভাঙচুরের বিষয়ে জানতে লতিফুর রহমান রতন ও তাঁর ভাই সুলতান আহমেদের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের ফোন বন্ধ পাওয়া যায়। তবে নিজের ফেসবুক আইডিতে ভাঙচুরের ছবি প্রকাশ করে লতিফুর রহমান রতন লেখেন, সারা জীবন সাহিত্য, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থেকে সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন তিনি। শুধু আওয়ামী লীগ করার কারণে তাঁর বাড়িতে তিনবার হামলা ও লুটপাট চালানো হয়েছে। এবার ঘরের আসবাবপত্র, স্বর্ণালংকার ও টাকাপয়সাসহ কিছুই অবশিষ্ট রাখা হয়নি। এ ধরনের সন্ত্রাস, লুটপাট ও হানাহানি কোনো রাজনৈতিক দলের জন্যই শুভ লক্ষণ নয় বলেও মন্তব্য করেন তিনি।

অভিযোগের বিষয়ে মোহনগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্নায়েন বলেন, ‘কে বা কারা এসব হামলা ও ভাঙচুর করেছে, তা আমাদের জানা নেই। তবে আমাদের দল কিংবা অঙ্গ ও সহযোগী সংগঠনের কোনো নেতাকর্মী এ কাজ করেননি, এটা বলতে পারি।’

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম বলেন, ট্রেনে আগুন দেওয়ার বিষয়টি তিনি জেনেছেন। ঘটনাটি রেলওয়ে পুলিশ তদন্ত করছে। তিনি আরও জানান, সোমবার রাতে অজ্ঞাত স্থানে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী ঝটিকা মশাল মিছিল করে ফেসবুকে ভিডিও প্রকাশ করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে এ ঘটনায় একজনকে আটক করেছে।​


সদ্য সংবাদ/ এআর

সারাদেশ ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক অনুষ্ঠিত সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি বিষয়, সেভাবেই সমাধান করা হবে: দিল্লি সদ্য. দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর সদ্য. পরিত্যক্ত দুয়েকটি গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইস্তাম্বুল বিমানবন্দরে যাত্রাবিরতি, কপ সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা, হাওর এক্সপ্রেসে আগুন সদ্য. রাজনৈতিক হয়রানিমূলক ২৪ হাজার ১৩টি মামলা প্রত্যাহার: সংসদে আইনমন্ত্রী সদ্য. আ.লীগের কার্যক্রমের প্রচারণাও নিষিদ্ধ, গণমাধ্যমকে মনে রাখতে হবে: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. রাজবাড়ীতে যুগান্তর সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা, বাবা-মাসহ ৪ জনকে মারধর সদ্য. আলহামদুলিল্লাহ, আমি ন্যায়বিচার পেয়েছি: দুদকের চাকরিতে যোগ দিয়ে বললেন শরীফ সদ্য. আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক অনুষ্ঠিত সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি বিষয়, সেভাবেই সমাধান করা হবে: দিল্লি সদ্য. দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর সদ্য. পরিত্যক্ত দুয়েকটি গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইস্তাম্বুল বিমানবন্দরে যাত্রাবিরতি, কপ সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা, হাওর এক্সপ্রেসে আগুন সদ্য. রাজনৈতিক হয়রানিমূলক ২৪ হাজার ১৩টি মামলা প্রত্যাহার: সংসদে আইনমন্ত্রী সদ্য. আ.লীগের কার্যক্রমের প্রচারণাও নিষিদ্ধ, গণমাধ্যমকে মনে রাখতে হবে: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. রাজবাড়ীতে যুগান্তর সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা, বাবা-মাসহ ৪ জনকে মারধর সদ্য. আলহামদুলিল্লাহ, আমি ন্যায়বিচার পেয়েছি: দুদকের চাকরিতে যোগ দিয়ে বললেন শরীফ