প্রথমবারের মতো একই আয়োজনে একসঙ্গে দেখা গেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিন পিংকে।
রাশিয়ার ক্রেমলিনের প্রেস পুলের পক্ষ থেকে টেলিগ্রামে প্রকাশিত একটি ভিডিওতে তিন নেতাকে একসঙ্গে দেখা যায়। বুধবার (১৮ নভেম্বর) রাতে চীনের শেনজেনে আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজের আগে লালগালিচায় তাদের উপস্থিতি ধরা পড়ে।
ভিডিওতে দেখা যায়, ট্রাম্প, শি জিন পিং ও তার স্ত্রী পাশাপাশি দাঁড়িয়ে রয়েছেন। এ সময় সেখানে উপস্থিত হন পুতিন।
২০২৫ সালের আগস্টে আলাস্কায় অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও রাশিয়ার শীর্ষ সম্মেলনের পর এই প্রথম ট্রাম্প ও পুতিনের সাক্ষাৎ হলো। এ সময় তাদের উষ্ণভাবে পরস্পরকে অভ্যর্থনা জানাতে দেখা যায়। প্রথমে তারা করমর্দন করেন। পরে একে অপরের কাঁধে হাত রাখেন।
তিন নেতার অংশগ্রহণে এটিই হতে যাচ্ছে প্রথম ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলন। আগামীকাল বিকেলে তাদের বৈঠকে বসার কথা রয়েছে। সূত্র: বিবিসি
সদ্য সংবাদ/ এআর