প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান

স
সদ্য সংবাদ ডেস্ক
১৯ নভেম্বর, ২০২৬ ০১:২৮:০০
ছবি: সংগৃহীত

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (১৮ নভেম্বর) মাগরিবের নামাজের আগে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

জামায়াতে ইসলামীর এক সংসদ সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান চায়ের আমন্ত্রণ জানালে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে দুই নেতা ছাড়া অন্য কেউ উপস্থিত ছিলেন না।

ওই সংসদ সদস্যের ভাষ্য অনুযায়ী, আলোচনায় জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নসহ বিভিন্ন অমীমাংসিত বিষয় প্রধানমন্ত্রীর নজরে আনেন বিরোধীদলীয় নেতা। একই সঙ্গে বর্তমান সহিংস পরিস্থিতি মোকাবিলায় রাজনৈতিক মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে দুই নেতা একমত হন।

এদিকে সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতা এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে জাতীয় সংসদেও আলোচনা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান পতিত আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ আখ্যা দেন। দলটির পুনরুত্থান ঠেকাতে সব গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, দেশকে আবারও পরাধীন ও তাবেদার রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র মোকাবিলায় গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক দলকে ২০২৪ সালের আন্দোলনের মতো একই মঞ্চে আসতে হবে। সংসদের ভেতরে ও বাইরে থাকা গণতান্ত্রিক দলগুলোর প্রতি ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

তারেক রহমান আরও বলেন, পতিত ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান প্রতিহত করতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য অপরিহার্য। দেশের মানুষ কোনোভাবেই আবার স্বৈরাচারী শাসনব্যবস্থা ফিরে আসতে দেবে না বলেও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সম্প্রতি আওয়ামী লীগের নেতাকর্মীদের সহিংস কর্মকাণ্ডের অভিযোগ ঘিরে দেশের বিভিন্ন স্থানে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপির দুই সংসদ সদস্যের বাড়ি এবং একটি থানায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ছাড়া সংরক্ষিত নারী সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা এবং রাজধানীতে একাধিক বাসে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। নড়াইলে বিএনপির মিছিলে হামলায় দুজন নিহত হওয়ার খবরও এসেছে।

এসব ঘটনার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক সহিংসতা প্রতিরোধ এবং গণতান্ত্রিক দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার দাবি রাজনৈতিক অঙ্গনে জোরালো হচ্ছে।

এদিকে আওয়ামী লীগের নাশকতা ও চলমান রাজনৈতিক সহিংসতার প্রতিবাদে ডিসেম্বর মাসজুড়ে কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব কর্মসূচির বিস্তারিত জানানো হবে। পাশাপাশি আগামী ২১ নভেম্বর রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে দলটি।

বুধবার জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ তথ্য জানান। তিনি সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে নিজ নিজ অবস্থান থেকে প্রতিবাদী কর্মসূচি পালনের আহ্বান জানান।

গোলাম পরওয়ার অভিযোগ করেন, প্রশাসনসহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে ফ্যাসিবাদের সমর্থকেরা এখনো অবস্থান করছেন। তাঁদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি। একই সঙ্গে বাংলাদেশে ফ্যাসিবাদের আর কোনো জায়গা হবে না বলেও মন্তব্য করেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে যান। বর্তমানে তিনি দিল্লিতে অবস্থান করছেন। জুলাই সংশ্লিষ্ট মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় তাঁর মৃত্যুদণ্ডের রায় হয়েছে।


সদ্য সংবাদ/ এআর

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, নিহত ২ সদ্য. ফ্যাসিবাদী-তাঁবেদার অপশক্তির মাথা গুঁড়িয়ে দিতে চাই: সংসদে প্রধানমন্ত্রী সদ্য. গৃহযুদ্ধের পাঁয়তারা চালাচ্ছে দেশবিরোধী অপশক্তি: স্পিকার সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান সদ্য. গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সদ্য. সব এমপিকে দ্রুত নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ ঘোষণা সদ্য. পটুয়াখালী জেলা আ.লীগ সভাপতির বাসভবনে আগুন, শ্রমিক লীগ নেতার বাড়িতে হামলা সদ্য. আ জ ম নাছিরের খোঁজে বাসায় পুলিশের অভিযান সদ্য. সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবনে আগুন সদ্য. নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, নিহত ২ সদ্য. ফ্যাসিবাদী-তাঁবেদার অপশক্তির মাথা গুঁড়িয়ে দিতে চাই: সংসদে প্রধানমন্ত্রী সদ্য. গৃহযুদ্ধের পাঁয়তারা চালাচ্ছে দেশবিরোধী অপশক্তি: স্পিকার সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান সদ্য. গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সদ্য. সব এমপিকে দ্রুত নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ ঘোষণা সদ্য. পটুয়াখালী জেলা আ.লীগ সভাপতির বাসভবনে আগুন, শ্রমিক লীগ নেতার বাড়িতে হামলা সদ্য. আ জ ম নাছিরের খোঁজে বাসায় পুলিশের অভিযান সদ্য. সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবনে আগুন