কারাগার থেকে ছাড়া পেলেন সিফাত আবদুল্লাহ

স
সদ্য সংবাদ ডেস্ক
১৯ নভেম্বর, ২০২৬ ০২:১৫:৩১
ছবি: সংগৃহীত

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার ২ থেকে জামিনে মুক্তি পেয়েছেন সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার মোহাম্মদ সিফাত আবদুল্লাহ। বুধবার (১৮ নভেম্বর) রাত ৮টার দিকে তিনি কারাগার থেকে মুক্তি পান।

বিষয়টি নিশ্চিত করেছেন কারা অধিদপ্তরের জেলার (মিডিয়া সেল) মো. মাসুদ হাসান জুয়েল।

তিনি জানান, বুধবার বিকেলে সিফাত আবদুল্লাহর জামিনের কাগজপত্র কাশিমপুর কারাগারে পৌঁছায়। পরে সেগুলো যাচাইবাছাই করা হয়। তার বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকায় রাত ৮টার দিকে তাকে মুক্তি দেওয়া হয়।

উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর মহানগরীর গাছা এলাকার নিজ বাসা থেকে গ্রেপ্তার হন সিফাত আবদুল্লাহ। পরদিন সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এরপর দুই দফায় নিম্ন আদালতে তার জামিন আবেদন নাকচ হয়। ৭ সেপ্টেম্বর গাজীপুর মহানগর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ৫ এর বিচারক মো. রাকিবুল ইসলাম তার জামিন আবেদন নামঞ্জুর করেন। পরে ২২ সেপ্টেম্বর গাজীপুর মহানগর দায়রা জজ আদালতেও দ্বিতীয় দফায় তার জামিন আবেদন খারিজ হয়।

দ্বিতীয় দফায় জামিন আবেদন নামঞ্জুরের পর সিফাতের আইনজীবীরা হাইকোর্টের দ্বারস্থ হন। শুনানি শেষে উচ্চ আদালত তার জামিন মঞ্জুর করেন।​


সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, নিহত ২ সদ্য. ফ্যাসিবাদী-তাঁবেদার অপশক্তির মাথা গুঁড়িয়ে দিতে চাই: সংসদে প্রধানমন্ত্রী সদ্য. গৃহযুদ্ধের পাঁয়তারা চালাচ্ছে দেশবিরোধী অপশক্তি: স্পিকার সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান সদ্য. গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সদ্য. সব এমপিকে দ্রুত নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ ঘোষণা সদ্য. পটুয়াখালী জেলা আ.লীগ সভাপতির বাসভবনে আগুন, শ্রমিক লীগ নেতার বাড়িতে হামলা সদ্য. আ জ ম নাছিরের খোঁজে বাসায় পুলিশের অভিযান সদ্য. সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবনে আগুন সদ্য. নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, নিহত ২ সদ্য. ফ্যাসিবাদী-তাঁবেদার অপশক্তির মাথা গুঁড়িয়ে দিতে চাই: সংসদে প্রধানমন্ত্রী সদ্য. গৃহযুদ্ধের পাঁয়তারা চালাচ্ছে দেশবিরোধী অপশক্তি: স্পিকার সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান সদ্য. গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সদ্য. সব এমপিকে দ্রুত নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ ঘোষণা সদ্য. পটুয়াখালী জেলা আ.লীগ সভাপতির বাসভবনে আগুন, শ্রমিক লীগ নেতার বাড়িতে হামলা সদ্য. আ জ ম নাছিরের খোঁজে বাসায় পুলিশের অভিযান সদ্য. সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবনে আগুন