বাংলাদেশে গণমাধ্যম সর্বোচ্চ স্বাধীনতা নিয়ে কাজ করছে: তথ্যমন্ত্রী

স
সদ্য সংবাদ ডেস্ক
১৯ আগস্ট, ২০২৬ ২৩:৩৪:৩০
ছবি: সংগৃহীত

বাংলাদেশে গণমাধ্যম বর্তমানে সর্বোচ্চ স্বাধীনতা নিয়ে কাজ করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তাঁর দাবি, বর্তমান সরকারের সময়ে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে কোনো ধরনের বাধা বা বিধিনিষেধ আরোপ করা হয়নি।

বুধবার (১৯ আগস্ট) রাজধানীর তথ্য ভবনে ‘সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন’-এর পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করাই সরকারের অন্যতম অঙ্গীকার। গণমাধ্যমের স্বাধীনতায় সরকার বিশ্বাস করে এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে কোনো ধরনের হস্তক্ষেপ করা হচ্ছে না।

তবে স্বাধীনতার পাশাপাশি সাংবাদিকতার পেশাগত মান ও নৈতিকতা বজায় রাখার ওপরও গুরুত্ব দেন তিনি। তাঁর মতে, গণমাধ্যমের স্বাধীনতাকে ব্যবহার করে অপসাংবাদিকতা, হয়রানি বা ব্ল্যাকমেইলিংয়ের মতো কর্মকাণ্ড যেন জায়গা না পায়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে।

জহির উদ্দিন স্বপন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে ভুয়া তথ্য ছড়ানো, অপপ্রচার এবং চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে। এসব কর্মকাণ্ড বন্ধ করা জরুরি। একই সঙ্গে প্রকৃত সাংবাদিকদের পেশাগত স্বার্থ রক্ষায় অপসাংবাদিকতার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার প্রয়োজন রয়েছে।

রাজনীতি ও সাংবাদিকতার ভূমিকা প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, রাজনীতির লক্ষ্য হওয়া উচিত জনগণের সেবা করা। আর সাংবাদিকদের দায়িত্ব হলো রাষ্ট্র ও ক্ষমতাসীনদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করা এবং জনগণের স্বার্থে প্রয়োজনীয় প্রশ্ন তোলা।

তিনি আরও বলেন, অতীতে সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে বিভিন্ন অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের সঙ্গে যারা যুক্ত ছিলেন, তাদের বিষয়ে তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

দেশের গণমাধ্যম খাতকে আরও আধুনিক ও সুশৃঙ্খল করতে সরকারের পরিকল্পনার কথাও তুলে ধরেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, প্রিন্ট, টেলিভিশন, অনলাইন ও ওটিটিসহ সব ধরনের গণমাধ্যমকে নিয়ে একটি আধুনিক ও স্বচ্ছ মিডিয়া কাঠামো গড়ে তুলতে কাজ করছে সরকার।

এ লক্ষ্যে সংবাদপত্রের মালিক, সম্পাদক ও সাংবাদিক সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনা করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতেও অংশীজনদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে গণমাধ্যম খাতের উন্নয়নে কাজ করা হবে।

সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করেন জহির উদ্দিন স্বপন। সাংবাদিকতাকে আধুনিক শ্রম ও শিল্প আইনের আওতায় এনে পেশাটিকে আরও শক্ত প্রাতিষ্ঠানিক ভিত্তি দেওয়ার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের নেতারা সাংবাদিকদের পেশাগত অধিকার, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার বিভিন্ন বিষয় তুলে ধরেন।

সংগঠনের সাধারণ সম্পাদক তালুকদার রুমি অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এ সময় সিনিয়র সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন, সহসভাপতি ওমর ফারুক জালাল, যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ